অপরাধ

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ চার সদস্য হত্যার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে ডিবি। ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের পরিকল্পনা রয়েছে।

রংপুরে চার সদস্য হত্যার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ: ডিবি

Desk Reporter নভেম্বর ২৪, ২০২৬ 0
রংপুরে চার সদস্য হত্যার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে ডিবি।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ চার সদস্য হত্যার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মঙ্গলবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান।

ডিবি জানিয়েছে, অভিযুক্ত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে কারাগারে রয়েছেন। তদন্তে ওই দুই আসামি ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও দীর্ঘ তদন্তের ভিত্তিতে হত্যাকাণ্ডে দুই আসামির জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। ঘটনার পর দুই দফায় ঘটনাস্থল থেকে ৩১ ধরনের নমুনা সংগ্রহ করে ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল।

ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, পরীক্ষার প্রতিবেদনে কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা জানান, ডিএনএ প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। মামলাটি ডিবির হাতে আসার প্রায় তিন মাসের মধ্যেই অভিযোগপত্র দাখিল করা হচ্ছে।

তদন্তে দাবি করা হয়েছে, চুরির উদ্দেশ্যে আসামিরা পাশের বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করেছিল এবং পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছিল। আসামিরা জানত যে অবসরপ্রাপ্ত শিক্ষক ব্যাংক থেকে ৫০–৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন এবং বাড়িতে স্বর্ণালংকার রয়েছে।

ডিবি ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করার পরিকল্পনা করেছে। চলতি বছরের ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন নিহত শিক্ষকের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২৪ আগস্ট মামলার তদন্তের দায়িত্ব পায় মহানগর ডিবি পুলিশ।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে হানিট্র্যাপ, সুদের কারবার ও ব্ল্যাকমেইলের অভিযোগ—মুগদার ঐশীকে ঘিরে নতুন তথ্য

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

অপরাধ

View more
আওয়ামী লীগরে দোসর ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন  গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী  শামসুল আরেফীন
আওয়ামী লীগরে দোসর ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন  গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী  শামসুল  আরেফীন

গণপূর্ত অধিদপ্তরের  ই/এম বিভাগ-৬ ও সিন্ডিকেটের প্রভাব: অনুসন্ধান সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে গণপূর্ত ই/এম ডিভিশন-৬-এ কর্মরত থাকাকালে শামসুল আরেফীনের প্রভাব বিস্তারের বিষয়টি বেশি সামনে আসে। তৎকালীন নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমারের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি বিটিভি, মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টার ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ ওই ডিভিশনের বহু উন্নয়ন প্রকল্পে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী অনেক ঠিকাদারের অভিযোগ অনুযায়ী, প্রাক্কলন বা এস্টিমেট প্রণয়ন থেকে শুরু করে কাজের তদারকি এবং চূড়ান্ত বিল অনুমোদন—প্রতিটি ধাপেই তার একক আধিপত্য ছিল। তখন নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারদের ওপর প্রভাব খাটাতেন তিনি এবং ঊর্ধ্বতনদের যোগসাজশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট গড়ে বেনামি ঠিকাদারির মাধ্যমে বরাদ্দের কয়েক কোটি টাকা লোপাট করেন। গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ইলেকট্রো-মেকানিক্যাল শাখার উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বনামে-বেনামে ঠিকাদারি পরিচালনা, অর্থ আত্মসাৎ ও ঘুষ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে গণপূর্ত ই/এম বিভাগ-৪ এর অধীনে ই/এম উপবিভাগ-৮ এর দায়িত্বে থাকা এই প্রকৌশলীর পদায়ন ও নানা কর্মকাণ্ড নিয়ে অধিদপ্তরসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও কৌশলে ঢাকার প্রভাবশালী অবস্থান ধরে রাখা এই কর্মকর্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। বদলি, পদায়ন ও রাজনৈতিক পরিচয়ের পালাবদল: সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের শেষদিকে প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগ করে ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন বাগিয়ে নেন শামসুল আরেফীন। তবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দেড় বছরের মাথায় তাকে ই/এম উপবিভাগ-৩-এ বদলি করা হয়। নির্ভরযোগ্য সূত্রের দাবি, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি ধানমন্ডি কলেজ রোডে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে যুক্ত হয়ে সরকারবিরোধী আন্দোলন দমাতে মাঠে নেতৃত্ব দেন এবং আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে লাখ লাখ টাকা ব্যয় করেন; পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কথিত শান্তি মিছিল, মিটিং ও প্রতিবাদ সভায় অংশ নিতে বাধ্য করতেন। পরবর্তীতে অবৈধ অর্থের বিনিময়ে ওই পদ ধরে রাখেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মাদ সোহেল মনজুরের নিকটাত্মীয় পরিচয় দিয়ে সহকর্মী প্রকৌশলীদের ওপর পুনরায় প্রভাব বিস্তার শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে গণপূর্ত ই/এম-এর একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটকে ম্যানেজ করে কথিত লটারির মাধ্যমে পুনরায় ই/এম ৮ নম্বর সাবডিভিশনে পদায়ন পেয়ে আগের মতো অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডসহ বিবিধ অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। বিল আটকে কমিশন আদায়ের অভিযোগ: ঠিকাদারদের অভিযোগ, ই/এম বিভাগ-৬-এ কর্মরত থাকাকালে বিল ছাড়ের বিভিন্ন ধাপে নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো তাকে। কাঙ্ক্ষিত কমিশন না পেলে নথিপত্রে নানা জটিলতা সৃষ্টি করে বিল আটকে রাখা হতো। এ বিষয়ে এক ঠিকাদার বলেন, ‘কাজ পাওয়ার কথা বলে তিনি বারবার উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করতেন। টাকা না দিলে বিল আটকে থাকত, তাই অনেকে বাধ্য হয়েই টাকা দিয়েছেন।’ অন্য এক ঠিকাদারের অভিযোগ, ‘তিনি বলতেন উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও। পরবর্তীতে দেখা গেছে, কাজও হয়নি, আর সেই টাকাও ফেরত পাওয়া যায়নি।’ ঢাকায় অবস্থান ও বদলির বাস্তবতা: প্রশাসনিক নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট মেয়াদ শেষে কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলির নিয়ম থাকলেও শামসুল আরেফীন কর্মজীবনের অধিকাংশ সময়ই নানা কৌশলে ঢাকায় কাটিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনে স্বচ্ছতা আনার উদ্যোগের অংশ হিসেবে তাকে কুমিল্লায় বদলি করা হলেও মাত্র দেড় বছরের মাথায় তিনি পুনরায় ঢাকার একই অফিসে সমমানের পদে ফিরে আসেন। গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ মহলে ধারণা রয়েছে, রাজনৈতিক পালাবদল ঘটলেও একটি শক্তিশালী সিন্ডিকেটকে ম্যানেজ করেই তিনি বারবার নিজের অবস্থান সুরক্ষিত করেছেন। বিপুল সম্পদ ও দুদকের অনুসন্ধান: বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ অর্জনের তথ্যও সামনে এসেছে। সূত্রের দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকা ও বিকাশমান আবাসন প্রকল্পে তার এবং তার নিকটাত্মীয়দের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। সরকারি চাকরির বেতনের সঙ্গে এসব স্থাবর সম্পত্তির মালিকানার বড় ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কমিশন প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এবং এ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র তলব করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অভিযুক্তের বক্তব্য: তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘কেউ যদি ঊর্ধ্বতন কারও নাম ভাঙিয়ে ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন, তবে তার দায় তাকেই নিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে কেউ কাউকে এ ধরনের অনৈতিক কাজের সুযোগ দেয় না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘গণপূর্ত অধিদপ্তর কোনো ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় নেবে না। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। মো. শামসুল আরেফিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বদলি-সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদক স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও দাপ্তরিক সহযোগিতা প্রদান করব।’ এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী শামসুল আরেফীনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া না পাওয়ায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

News নভেম্বর ২৪, ২০২৬ 0
রংপুরে চার সদস্য হত্যার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে ডিবি।

রংপুরে চার সদস্য হত্যার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ: ডিবি

নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনার প্রতীকী চিত্র।

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত চারজন

অনিয়ম-দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগে বিতর্কে রাজউক কর্মকর্তা ইলিয়াস

কাস্টমস বন্ড কমিশনার নাহিদা ফরিদীর বিরুদ্ধে বিচারিক ক্ষমতা প্রয়োগের অভিযোগ!

  নিজস্ব প্রতিবেদক: আইনি এখতিয়ারের বাইরে গিয়ে একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশককে সংবাদের সপক্ষে প্রমাণাদি দাখিলের নির্দেশ দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার ড. নাহিদা ফরিদী। গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে 'অগ্রযাত্রা প্রতিদিন'-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বরাবর প্রেরিত এক দাপ্তরিক পত্রে তিনি আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশিত সংবাদের প্রমাণ ও দলিলাদি দাখিলের নির্দেশ দেন, অন্যথায় সংবাদটিকে মিথ্যা ও হয়রানিমূলক গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে 'অগ্রযাত্রা প্রতিদিন'-এর অনলাইন সংস্করণে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনাইনকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনের বিষয়ে চৌধুরী গোলাম হাসনাইন ১৭ নভেম্বর ২০২৬ তারিখে কমিশনার বরাবর একটি আবেদন করেন। আবেদনে তিনি সংবাদটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন এবং সংবাদটির বিষয়ে তদন্তপূর্বক তাঁর নিজের অথবা সংবাদ প্রকাশকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।  এই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনার ড. নাহিদা ফরিদী স্বাক্ষরিত (নথি নং-০৮.০১.২৬৯৪.০০১.২৪.০০২.২৪/৮৮৮৬) চিঠিতে সম্পাদককে ৭ কার্যদিবসের মধ্যে ডাকযোগে অথবা সশরীরে দপ্তরে হাজির হয়ে সংবাদের সপক্ষে সব প্রমাণ ও দলিলাদি দাখিল করতে বলা হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দাখিল না করলে সংবাদটি "সর্বৈব মিথ্যা এবং ব্যক্তিগত হয়রানিমূলক সংবাদ বলে গণ্য হবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে"।  আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন: প্রশাসনিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট আইনজ্ঞদের মতে, একজন কাস্টমস কমিশনারের এ ধরনের নির্দেশনা ও বিচারিক মন্তব্য সম্পূর্ণরূপে এখতিয়ার-বহির্ভূত। প্রচলিত আইন অনুযায়ী, কাস্টমস কমিশনারেটের দায়িত্ব রাজস্ব আহরণ, বন্ড ব্যবস্থাপনা এবং নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা তদারকি করা। কোনো গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করা, সম্পাদককে তলব করা কিংবা প্রমাণ দাখিল না করলে সংবাদটিকে 'মিথ্যা' হিসেবে রায় দেওয়ার কোনো আইনি ক্ষমতা কাস্টমস কর্তৃপক্ষের নেই। গণমাধ্যম বিষয়ক যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য দেশে 'বাংলাদেশ প্রেস কাউন্সিল' রয়েছে, যা একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। কৌতূহলোদ্দীপকভাবে, কমিশনার ড. নাহিদা ফরিদী তাঁর চিঠির অনুলিপি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠিয়েছেন। অথচ প্রেস কাউন্সিলের এখতিয়ারভুক্ত বিষয়ে তিনি নিজেই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সম্পাদককে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং 'সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে' এই ব্যক্তিগত মানহানির অভিযোগের চিঠিটিকে জরুরি বলে উল্লেখ করেছেন।  গণমাধ্যম কর্মীদের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের নামে সম্পাদককে সরাসরি সরকারি দপ্তরে তলব করা এবং প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা আরোপ করা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহারের শামিল। অন্যদিকে সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের হোয়াটসএপ গ্রুপে, কোন তথ্য প্রমাণ ছাড়াই "চাদাবাজ ও ব্লাকমেইলার সাংবাদিক " এর তালিকা প্রকাশ করেছেন ড. নাহিদা ফরিদি। সেখানে তিনি ১০ জন পেশাদার সাংবাদিকের মোবাইল নাম্বারসহ "চাদাবাজ ও ব্লাকমেইলার সাংবাদিক " শিরোনামে তালিকা প্রকাশ করেছেন। বিপরীতে কোন তথ্য প্রমাণ উপস্থাপন করেন নি। নাহিদা ফরিদির মনগড়া ও তথাকথিত " চাদাবাজ ও ব্লাকমেইলার সাংবাদিক " তালিকায় নাম থাকা একটি দৈনিক পত্রিকার সম্পাদক নাহিদা ফরিদির কাছে কারন জানার জন্য ফোন দিলে, তিনি রিসিভ করেন নি। পরে তার প্রটোকল অফিসার পরিচয়ে একজন সম্পাদকের প্রশ্নের উত্তরে বলেন" ঐ তালিকা একজন কমিশনার ম্যাডামকে দিয়েছেন, ম্যাডাম কেবল গ্রুপে শেয়ার করেছেন। এটা একটা মিসটেক হয়েছে"।  খোঁজ নিয়ে জানাগেছে , নাহিদা ফরিদির সাথে তালিকাভুক্ত ১০ জন সাংবাদিকের কোন পরিচয় নেই, কোনদিন দেখা বা কথাও হয়নি। অথচ তিনি একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে কোন ধরনের প্রমাণ ছাড়াই ১০ জন সাংবাদিককে "চাদাবাজ ও ব্লাকমেইলার " বানিয়ে মানহানির মত বেআইনি কাজ করছেন।  যা নিয়ে সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানহানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ার পাশাপাশি , অর্থমন্ত্রী ও এনবিআরের চেয়ারম্যানের প্রতি আইনানুগ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সমাজ। খোঁজ নিয়ে আরো জানাগেছে, সম্প্রতি উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের নিজের অফিস কক্ষে একজন  প্রবীণ সাংবাদিককে অপমান অপদস্থ করেছেন নাহিদা ফরিদি। পিছন থেকে তা আবার ভিডিও করেছেন তার ক্ষমতাধর স্টাফ অফিসার(বিকল্প কমিশনার খ্যাত) সাদ্দাম হোসেন। সেই ভিডিও আবার অফিসিয়াল হোয়াটসএপ গ্রুপে শেয়ার করেছেন।

News নভেম্বর ২২, ২০২৬ 0
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসাদুজ্জামান ফুয়াদকে আদালত অবমাননার অভিযোগে সতর্ক করল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করল

১০ মামলা চাপা দিয়ে পদোন্নতির তোড়জোড়—টার্গেট দেড় কোটি টাকা?

১০ মামলা চাপা দিয়ে পদোন্নতির তোড়জোড়—টার্গেট দেড় কোটি টাকা?

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের প্রতীকাত্মক চিত্র

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

জাল ভিসা ও পাসপোর্ট জালিয়াতি চক্রের প্রতীকী চিত্র
চট্টগ্রামে জাল ভিসা চক্রের সদস্য আটক, ১৭ পাসপোর্ট জব্দ

রোববার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার এলাকার একটি হোটেল থেকে পুলিশ আবদুল মাবুদকে আটক করেছে। সে একটি প্রতারক চক্রের সদস্য বলে অভিযোগ করা হয়েছে।চক্রটি ছয় লাখ টাকায় সারভিয়া পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে লোকজনের কাছ থেকে টাকা ও পাসপোর্ট সংগ্রহ করত। ভুক্তভোগীদের আস্থা অর্জনের জন্য জাল ভিসা দিত।মাবুদের কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট এবং সারভিয়ার ৫ হাজার জাল ভিসা জব্দ করা হয়েছে। জব্দ পাসপোর্টগুলো ময়মনসিংহ ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের বলে জানানো হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে হোটেল থেকে মাবুদকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের সদস্যরা ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে রয়েছেন বলে তিনি জানিয়েছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবুদ স্বীকার করেছেন যে টাকার বিনিময়ে তারা লোকজনের পাসপোর্ট সংগ্রহ করত। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে জাল ভিসার বিষয়টি প্রকাশ্যে আসলে চক্রের লোকেরা ভুক্তভোগীর অন্য সমস্যার কথা বলে দাবি করত। এভাবে কয়েকজনকে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে বলে মাবুদ জানিয়েছেন।টাকা দেওয়া একজন মো. সাইফুল জানিয়েছেন, মামুন শেখের মাধ্যমে তিনি সারভিয়া যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট দিয়েছিলেন। সোমবার ঢাকা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তাঁর এলাকার মো. হাসানসহ বেশ কয়েকজন পাসপোর্ট ও টাকা দিয়েছেন বলে সাইফুল জানিয়েছেন।মামুন শেখ জানিয়েছেন, ঢাকার একটি এজেন্সিকে তিনি চারজন আত্মীয়কে সারভিয়া পাঠানোর জন্য ৯ লাখ টাকা দিয়েছেন। চক্রটি সারভিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে লোক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ নিত। পুলিশ চক্রের অবশিষ্ট সদস্যদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

Desk Reporter নভেম্বর ২২, ২০২৬ 0
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাভার ছাত্র হত্যাকাণ্ডে ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

সাভার ছাত্র হত্যাকাণ্ডে ১৯ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

বিমানবন্দরের এয়ার ফ্রেইট ও কুরিয়ার ইউনিটে দুর্নীতির অভিযোগ, বৈধ পণ্যের আড়ালে অবৈধ পণ্য খালাস!

প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগ, আত্মগোপনে সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক

প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগ, আত্মগোপনে সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক

0 Comments