রাজনীতি

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: ইনকিলাব মঞ্চ

আমান নভেম্বর ২৫, ২০২৬ 0
গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চ

 


গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, শহীদ ওসমান হাদি আগেই সেই আশঙ্কার কথা বলেছিলেন এবং আজ তার সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনো ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি; বরং বিচারের দাবি আড়াল করতে তার ‘চরিত্রহননের’ অপচেষ্টা চালানো হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এসব কথা বলেন।


গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, গতকালও গোপালগঞ্জে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এসআরবি কোম্পানি কমান্ডার) জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রশাসনে দায়িত্বরত অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গোপালগঞ্জের সহিংসতায় মদদ দিয়েছেন। গোপালগঞ্জ নিয়ে শহীদ ওসমান হাদি যে সতর্কবার্তা দিয়েছিলেন, তা আজ সত্য প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, এতদিন ধরে যে ‘সুশীলপনা’ দেখানো হয়েছে, তা দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব নয়।


হত্যাকাণ্ডের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, জনগণের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যখনই ওসমান হাদি হত্যার বিচার ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়, তখনই একটি মহল তার অবদান কী—এমন প্রশ্ন তোলে। এর মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কণ্ঠ উচ্চারণকারী একজন দেশপ্রেমিকের যাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

সুশীল সমাজ ও রাজনৈতিক মহলের সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, রাষ্ট্র ১০ মাসেও কেন এই হত্যার বিচার নিশ্চিত করতে পারল না, সেই প্রশ্ন না তুলে ওসমান হাদির ক্ষোভের বহিঃপ্রকাশকে সামনে এনে তাঁকে ‘গালিবাজ’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অথচ সংসদে বিএনপির একজন সংসদ সদস্যই বলেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শহীদ ওসমান হাদিকে ধারণ করেন। ‘বিপদে পড়লে মানুষ চেনা যায়’—উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেটিই স্পষ্ট হয়ে উঠছে।

শহীদ ওসমান হাদিকে কেবল রাজপথের কর্মী নন, বরং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কবি ও দার্শনিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার বক্তব্য আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চ কেবল এই হত্যার বিচারই চায় না, বরং কাদের স্বার্থে ও কোন কারণে তাকে হত্যা করা হলো তা-ও জাতির সামনে উন্মোচন করতে চায়।

সবশেষে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির সাংস্কৃতিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইকে জাগ্রত করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের ঠিকানা খুঁজে পাওয়া গেছে। কেবল ক্ষমতা থেকে স্বৈরাচারকে সরানোই নয়, বরং মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন ঘটাতে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাই ইনকিলাব মঞ্চের মূল লক্ষ্য।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

রাজনৈতিক পরিচয়ের আড়ালে হানিট্র্যাপ, সুদের কারবার ও ব্ল্যাকমেইলের অভিযোগ—মুগদার ঐশীকে ঘিরে নতুন তথ্য

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

রাজনীতি

View more
গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: ইনকিলাব মঞ্চ
গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: ইনকিলাব মঞ্চ

  গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, শহীদ ওসমান হাদি আগেই সেই আশঙ্কার কথা বলেছিলেন এবং আজ তার সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনো ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি; বরং বিচারের দাবি আড়াল করতে তার ‘চরিত্রহননের’ অপচেষ্টা চালানো হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এসব কথা বলেন। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, গতকালও গোপালগঞ্জে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এসআরবি কোম্পানি কমান্ডার) জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রশাসনে দায়িত্বরত অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গোপালগঞ্জের সহিংসতায় মদদ দিয়েছেন। গোপালগঞ্জ নিয়ে শহীদ ওসমান হাদি যে সতর্কবার্তা দিয়েছিলেন, তা আজ সত্য প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, এতদিন ধরে যে ‘সুশীলপনা’ দেখানো হয়েছে, তা দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব নয়। হত্যাকাণ্ডের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, জনগণের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যখনই ওসমান হাদি হত্যার বিচার ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়, তখনই একটি মহল তার অবদান কী—এমন প্রশ্ন তোলে। এর মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কণ্ঠ উচ্চারণকারী একজন দেশপ্রেমিকের যাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সুশীল সমাজ ও রাজনৈতিক মহলের সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, রাষ্ট্র ১০ মাসেও কেন এই হত্যার বিচার নিশ্চিত করতে পারল না, সেই প্রশ্ন না তুলে ওসমান হাদির ক্ষোভের বহিঃপ্রকাশকে সামনে এনে তাঁকে ‘গালিবাজ’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অথচ সংসদে বিএনপির একজন সংসদ সদস্যই বলেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শহীদ ওসমান হাদিকে ধারণ করেন। ‘বিপদে পড়লে মানুষ চেনা যায়’—উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেটিই স্পষ্ট হয়ে উঠছে। শহীদ ওসমান হাদিকে কেবল রাজপথের কর্মী নন, বরং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কবি ও দার্শনিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার বক্তব্য আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চ কেবল এই হত্যার বিচারই চায় না, বরং কাদের স্বার্থে ও কোন কারণে তাকে হত্যা করা হলো তা-ও জাতির সামনে উন্মোচন করতে চায়। সবশেষে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির সাংস্কৃতিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইকে জাগ্রত করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের ঠিকানা খুঁজে পাওয়া গেছে। কেবল ক্ষমতা থেকে স্বৈরাচারকে সরানোই নয়, বরং মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন ঘটাতে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাই ইনকিলাব মঞ্চের মূল লক্ষ্য।

News নভেম্বর ২৫, ২০২৬ 0
আগরতলা স্থলবন্দর পরিদর্শনে নানকের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল

আগরতলা স্থলবন্দর পরিদর্শনে নানকের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনের জন্য ব্যালট বক্স এবং ক্যালেন্ডারের প্রতীকাত্মক চিত্র

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন ৬ ডিসেম্বর পর্যন্ত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে রাজি নয় জামায়াত
প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে রাজি নয় জামায়াত

  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সংলাপের আয়োজন করছেন, তার ধরন এবং দিনক্ষণ গতকাল মঙ্গলবার পর্যন্ত ঠিক হয়নি। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে সংলাপে অংশ নিতে চায়। সরকারি দল বিএনপি সংলাপের ধরন নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেনি। জামায়াতের একাধিক সূত্র সমকালকে জানায়, সরকারপ্রধানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকে খুশি নয় জামায়াত। ১১ দলের অন্য শরিকরাও এতে নাখোশ হয়েছে। তাদের সন্দেহ, এর মাধ্যমে ঐক্যের জন্য ডেকে বিরোধী জোটে ভাঙন ধরাতে চাচ্ছে বিএনপি। গত ১৮ নভেম্বর সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক বৈঠক করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে। ১৫ মিনিটের ওই বৈঠকে প্রধানমন্ত্রী সব দলকে নাশকতার বিরুদ্ধে একমঞ্চে আসার কথা জানান। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায় এসসিপির সঙ্গে বৈঠক হয়।   এর আগে আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হওয়ার সম্ভাবনা আলোচনায় আসে। তবে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সংলাপের দিনক্ষণ নিশ্চিত হওয়া যায়নি। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। এখন এক দিন আগে আজ বুধবার তিনি ঢাকায় ফিরছেন।  হুইপ আশরাফ উদ্দিন নিজান সমকালকে বলেন, জামায়াতের আমির দেশে আসার পর সংলাপ নিয়ে তাঁর সঙ্গে কথা বলা হবে।  ১৯ নভেম্বর ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়– প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দেবেন। তারা জোটবদ্ধভাবে সংলাপে যাবেন। তবে গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দেবেন। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়া ঐক্য করবে না ১১ দল। ওই বৈঠকে এনসিপির প্রতিনিধিও উপস্থিত ছিলেন।  ওই বৈঠকের সময় যুক্তরাজ্যে ছিলেন নাহিদ ইসলাম। তবে এনসিপি ১১ দলের সিদ্ধান্তে ঐকমত্য পোষণ করে। তবে আনুষ্ঠানিক সংলাপের আগেই এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এনসিপি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বললেও প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সুনির্দিষ্ট বার্তা পায়নি।  জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, এনসিপির ওই বৈঠক ১১ দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করা হয়েছে। এই নেতাদের আশঙ্কা, ঐক্যের কথা বলে বিএনপি আসলে ১১ দলের জোট ভাঙতে চাইছে। অন্তত জামায়াত এবং এনসিপির মধ্যে দূরত্ব তৈরির সুযোগ হচ্ছে।  তবে এনসিপির কোনো নেতা এ ভাষ্য মানতে নারাজ। জামায়াত নেতাদের বক্তব্য অনানুষ্ঠানিক নয় বলে দলটির নেতারা এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। দলটির একাধিক নেতা বলেছেন, এনসিপি যে বিএনপি ও জামায়াতের পরে তৃতীয় বৃহত্তম দল– এই বৈঠকে তা স্বীকৃত হয়েছে।   বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষাকারী বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান সমকালকে বলেন, সব দলকে নিয়ে একসঙ্গে বসার যেমন প্রস্তাব আছে, তেমনি পৃথক সংলাপের প্রস্তাবও আছে। আবার শুধু সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলো নিয়ে বসার প্রস্তাবও রয়েছে। এখন সংলাপ কীভাবে হবে, তা প্রধানমন্ত্রী চূড়ান্ত করবেন। জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সমকালকে বলেন, ফ্যাসিবাদবিরোধী সব দল একসঙ্গে বসলে তা হবে সংলাপ। অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব দলকে নিয়ে বৈঠক করে ঐক্যের বার্তা দিতেন। এখনও তেমন হওয়া উচিত। ১১ দল এতে একসঙ্গে অংশ নেবে। বিএনপি এবং তাদের জোট সঙ্গীরাও থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব দলকে নিয়ে সংলাপ হতে হবে।  যদিও আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে দুটি দলই রাজপথে সক্রিয়। জামায়াত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এনসিপি একই সময় পর্যন্ত কর্মসূচি দিয়ে সোমবার চট্টগ্রামে সমাবেশ এবং গতকাল ঢাকার মিরপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। এদিন রাজধানীর মিরপুরে জামায়াতের যুব বিভাগও নেতাকর্মীরা শোডাউন করেছে।  ১১ দলের শরিক একটি দলের প্রধান সমকালকে বলেছেন, এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার মাধ্যমে নিজেদের গুরুত্ব দেখাতে চেয়েছে, যা জোটের বাকিদের ভালো লাগেনি। বিএনপিও স্পষ্ট করছে না, কীভাবে সংলাপ হবে। তিনি বলেন, যদি প্রতিটি দল এভাবে আলাদা বৈঠক করে, তবে তা আর সংলাপ থাকে না; সৌজন্য সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু সব দল একসঙ্গে বসলে একটি বার্তা যায়।   জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, সরকারি দলের কাছ থেকে এখনও সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি ১১ দল। পেলে বিবেচনা করবে। 

News নভেম্বর ২৫, ২০২৬ 0
নিজেকে আ. লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

নিজেকে আ. লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

আওয়ামী লীগকে ‘ধৈর্য ধরতে’ বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগকে ‘ধৈর্য ধরতে’ বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থপাচার, মোস্তাফিজুর দম্পতির বিরুদ্ধে চার্জশিট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থপাচার, মোস্তাফিজুর দম্পতির বিরুদ্ধে চার্জশিট

ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট ফিরছেন বিএনপিতে, নাকচ রুমিন ফারহানার
ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট ফিরছেন বিএনপিতে, নাকচ রুমিন ফারহানার

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করার দায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এরমধ্যে নির্বাচনের সময় আলোচনার শীর্ষে থাকা সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপুসহ অর্ধশতাধিক হেভিওয়েট নেতার নামও রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সবচেয়ে বেশি আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। জানা গেছে, তৃণমূলের সাংগঠনিক বিভক্তি দূর করা, স্থানীয় পর্যায়ের কোন্দল নিরসন এবং দলকে ঐক্যবদ্ধ করতেই এ উদ্যোগ নিয়েছে দলটির হাইকমান্ড। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতাও বিএনপির রাজনৈতিক শক্তি বৃদ্ধির উদ্যোগ ভূমিকা রাখছে বলে জানা গেছে। বিএনপির আলোচিত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অন্তত ৭ জন সংদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে একজন বাদে প্রায় সবাই দলে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তারা নিজেরাও হাইকমান্ডের কাছে আবেদনের পাশাপাশি নানা ধরনের তৎপরতা চালাচ্ছেন। দলও তাদের বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখছে। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নির্বাচিত সাতজন হলেন, বিএনপির থেকে বহিষ্কৃত নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। এর মধ্যে রুমিন ফারহানার ফেরার সম্ভাবনা কম। বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগের মধ্যে গত সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’ তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’ দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কৃত নেতাদের মধ্যে অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। আর তাদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভূমিকা রাখায় বহিষ্কৃত তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকর্মীকেও পর্যায়ক্রমে দলে ফেরানো হবে। তাদের মধ্যে অনেক হেভিওয়েট এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রভাবশালী নেতাও আছেন। এসব নেতার মধ্যে আলোচিতরা হলেন, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)। জানা গেছে, এসব নেতার বহিষ্কারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে নতুন করে গ্রুপিং, কোন্দল ও বিভক্তি তৈরি হয়েছে। অনেক এলাকায় সংসদ সদস্য ও দলীয় প্রার্থীর অনুসারীদের সঙ্গে বহিষ্কৃত নেতাদের অনুসারীদের দূরত্ব বাড়ছে। দলীয় কর্মসূচিও পালিত হচ্ছে পৃথকভাবে।গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিসহ বিভিন্ন পর্যায়ের দলীয় অনুষ্ঠানে এমন পরিস্থিতি সামনে এসেছে। এতে দলীয় ঐক্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। দলটির নীতিনির্ধারকদের ধারণা, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখা জরুরি। এ কারণেই দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বহিষ্কৃত নেতাদের আবেদনের বিষয়গুলো ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করছেন। যাদের আবেদন প্রক্রিয়া যথাযথ এবং অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। আর দলের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

News নভেম্বর ২৫, ২০২৬ 0
হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম

হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম

আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

0 Comments