অপরাধ

টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

হোসেন মাঝি নভেম্বর ১১, ২০২৬ 0


 নিজস্ব প্রতিবেদক
জনস্বাস্থ্যকে চরম হুমকির মুখে ফেলে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ কাজে বলয় হয়ে কাজ করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)। জানা যায়, মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুইটি ঔষধ মান-বহির্ভূত প্রমাণিত হওয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর পরিক্ষাগার থেকে নিদের্শ দেওয়া হয় বাজার থেকে সরিয়ে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। কিন্তু সে নির্দেশ থমকে আছে মান-বহির্ভূত অভিযোগের তদন্তে দয়িত্বে থাকা ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আলমগীর হোসেনের হাতে। গত ২ নভেম্বর এ বিষয়ে দৈনিক আমাদের মাতৃভূমিসহ দেশের বেশকিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলেও টনক নড়েনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের।

এদিকে তদন্ত ফাইল আটকে রাখার সুযোগে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেন ও মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে যোগসাজশ, ঘুষ-দুর্নীতি এবং মান-বহির্ভূত ওষুধের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে অনিয়মের গুরুতর অভিযোগ এখন টক অফ দ্যা কান্ট্রি। ‘দৈনিক আমাদের মাতৃভূমির’-র অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (NDCL), মহাখালী, ঢাকা কর্তৃক বায়োজেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত বহুল ব্যবহৃত দুটি ঔষধ—Maxcoral-DX Tablet এবং Maxcoral-D Tablet-এর নমুনা পরীক্ষা করা হয়। গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষাগারের প্রতিবেদনে উভয় ওষুধের নির্দিষ্ট ব্যাচকে নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং মান-বহির্ভূত হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, Maxcoral-DX Tablet-এর (ব্যাচ নং- 5K17274) ঘোষিত ভিটামিন-ডি৩ প্রতি ট্যাবলেটে ৪০০ IU থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া গেছে মাত্র ২৭৩.৮১ IU, যা প্রায় সাড়ে একত্রিশ শতাংশ কম। একইভাবে Maxcoral-D Tablet-এর (ব্যাচ নং- 5K12276) ঘোষিত ভিটামিন-ডি৩ ২০০ IU-এর বিপরীতে পাওয়া যায় ১৩৫.৫২ IU, অর্থাৎ প্রায় সাড়ে বত্রিশ শতাংশ ঘাটতি। ড্রাগ অ্যানালিস্ট তার প্রতিবেদনে সুষ্পষ্টভাবে উল্লেখ করেন যে, পরীক্ষিত নমুনাগুলো নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী নয় এবং সম্পূর্ণ মান-বহির্ভূত।

এই ভয়াবহ মানহীনতা প্রমাণিত হওয়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই ঔষধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এবং অবিলম্বে উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মান-বহির্ভূত ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি ঘটে এরপর থেকেই।

অভিযোগ উঠেছে, লাইসেন্সিং অথরিটি মোহাঃ আলমগীর হোসেনের দায়িত্বকালীন সময়ে এই আদেশের পরবর্তী বাস্তবায়ন রহস্যজনকভাবে থমকে যায়। ঔষধ আদালতে নিয়মিত মামলা দায়েরের কথা থাকলেও তা ফাইলবন্দী করে রাখা হয় কিংবা নামমাত্র পদক্ষেপে ঝুলিয়ে রাখা হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, নিবন্ধন স্থগিত থাকার পরেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অবৈধ উপায়ে তাদের উৎপাদিত মানহীন ঔষধ বাজারে সরবরাহ ও বিক্রি অব্যাহত রেখেছে।

প্রশ্ন উঠেছে, সরকারি পরীক্ষাগারে প্রমাণিত মানহীন ও জীবনঘাতী উপাদানের ঘাটতিযুক্ত ঔষধ জব্দের পর এবং আদালতের মামলার নির্দেশ থাকার পরেও কোন অদৃশ্য শক্তির বলে দায়িত্বরত মহাপরিচালক এই প্রভাবশালী ঔষধ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন না? এর নেপথ্যে মোহাঃ আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কোনো অনৈতিক আর্থিক লেনদেন, ঘুষ বা বড় ধরনের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে এখন চারদিকে গুঞ্জন চলছে।

জনস্বাস্থ্য ও সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার এমন নগ্ন লঙ্ঘন রোধে এবং দুর্নীতির মূল উদঘাটন করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি সুনির্দিষ্ট অভিযোগের আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে দাপ্তরিক নথি সংগ্রহ, মামলা না হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান, অবৈধ আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা এই চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এখন সময়ের দাবি।
এ বিষয়ে জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এর পিএ মোঃ শহিদুল ইসলাম খানকে ঘিরে একাধীক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়ডিজিডিএ মহাপরিচালক আলমগীর হোসেন পেছন থেকে শহিদুল ইসলাম খানকে দুর্নীতির সুযোগ করে দিচ্ছেন। আর পুরস্কার হিসাবে দিয়েছেন সিনিয়রদের টপকে পদোন্নতি।
অভিযোগকারীদের দাবি, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কিছু আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

অপরাধ

View more
টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

 নিজস্ব প্রতিবেদক জনস্বাস্থ্যকে চরম হুমকির মুখে ফেলে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ কাজে বলয় হয়ে কাজ করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)। জানা যায়, মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুইটি ঔষধ মান-বহির্ভূত প্রমাণিত হওয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর পরিক্ষাগার থেকে নিদের্শ দেওয়া হয় বাজার থেকে সরিয়ে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। কিন্তু সে নির্দেশ থমকে আছে মান-বহির্ভূত অভিযোগের তদন্তে দয়িত্বে থাকা ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আলমগীর হোসেনের হাতে। গত ২ নভেম্বর এ বিষয়ে দৈনিক আমাদের মাতৃভূমিসহ দেশের বেশকিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলেও টনক নড়েনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এদিকে তদন্ত ফাইল আটকে রাখার সুযোগে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেন ও মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে যোগসাজশ, ঘুষ-দুর্নীতি এবং মান-বহির্ভূত ওষুধের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে অনিয়মের গুরুতর অভিযোগ এখন টক অফ দ্যা কান্ট্রি। ‘দৈনিক আমাদের মাতৃভূমির’-র অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (NDCL), মহাখালী, ঢাকা কর্তৃক বায়োজেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত বহুল ব্যবহৃত দুটি ঔষধ—Maxcoral-DX Tablet এবং Maxcoral-D Tablet-এর নমুনা পরীক্ষা করা হয়। গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষাগারের প্রতিবেদনে উভয় ওষুধের নির্দিষ্ট ব্যাচকে নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং মান-বহির্ভূত হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়। প্রতিবেদন অনুযায়ী, Maxcoral-DX Tablet-এর (ব্যাচ নং- 5K17274) ঘোষিত ভিটামিন-ডি৩ প্রতি ট্যাবলেটে ৪০০ IU থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া গেছে মাত্র ২৭৩.৮১ IU, যা প্রায় সাড়ে একত্রিশ শতাংশ কম। একইভাবে Maxcoral-D Tablet-এর (ব্যাচ নং- 5K12276) ঘোষিত ভিটামিন-ডি৩ ২০০ IU-এর বিপরীতে পাওয়া যায় ১৩৫.৫২ IU, অর্থাৎ প্রায় সাড়ে বত্রিশ শতাংশ ঘাটতি। ড্রাগ অ্যানালিস্ট তার প্রতিবেদনে সুষ্পষ্টভাবে উল্লেখ করেন যে, পরীক্ষিত নমুনাগুলো নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী নয় এবং সম্পূর্ণ মান-বহির্ভূত। এই ভয়াবহ মানহীনতা প্রমাণিত হওয়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই ঔষধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এবং অবিলম্বে উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মান-বহির্ভূত ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি ঘটে এরপর থেকেই। অভিযোগ উঠেছে, লাইসেন্সিং অথরিটি মোহাঃ আলমগীর হোসেনের দায়িত্বকালীন সময়ে এই আদেশের পরবর্তী বাস্তবায়ন রহস্যজনকভাবে থমকে যায়। ঔষধ আদালতে নিয়মিত মামলা দায়েরের কথা থাকলেও তা ফাইলবন্দী করে রাখা হয় কিংবা নামমাত্র পদক্ষেপে ঝুলিয়ে রাখা হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, নিবন্ধন স্থগিত থাকার পরেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অবৈধ উপায়ে তাদের উৎপাদিত মানহীন ঔষধ বাজারে সরবরাহ ও বিক্রি অব্যাহত রেখেছে। প্রশ্ন উঠেছে, সরকারি পরীক্ষাগারে প্রমাণিত মানহীন ও জীবনঘাতী উপাদানের ঘাটতিযুক্ত ঔষধ জব্দের পর এবং আদালতের মামলার নির্দেশ থাকার পরেও কোন অদৃশ্য শক্তির বলে দায়িত্বরত মহাপরিচালক এই প্রভাবশালী ঔষধ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন না? এর নেপথ্যে মোহাঃ আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কোনো অনৈতিক আর্থিক লেনদেন, ঘুষ বা বড় ধরনের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে এখন চারদিকে গুঞ্জন চলছে। জনস্বাস্থ্য ও সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার এমন নগ্ন লঙ্ঘন রোধে এবং দুর্নীতির মূল উদঘাটন করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি সুনির্দিষ্ট অভিযোগের আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে দাপ্তরিক নথি সংগ্রহ, মামলা না হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান, অবৈধ আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা এই চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এখন সময়ের দাবি। এ বিষয়ে জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এর পিএ মোঃ শহিদুল ইসলাম খানকে ঘিরে একাধীক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়ডিজিডিএ মহাপরিচালক আলমগীর হোসেন পেছন থেকে শহিদুল ইসলাম খানকে দুর্নীতির সুযোগ করে দিচ্ছেন। আর পুরস্কার হিসাবে দিয়েছেন সিনিয়রদের টপকে পদোন্নতি। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কিছু আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে।

News নভেম্বর ১১, ২০২৬ 0
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

দুর্নীতির তদন্তেই দুর্নীতির গন্ধ!

দুর্নীতির তদন্তেই দুর্নীতির গন্ধ!

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি 'টায়ার ব্লাস্ট'!

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি 'টায়ার ব্লাস্ট'!

৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন: চট্টগ্রাম গণপূর্তের মেহেদী হাসানকে ঘিরে বিতর্ক
৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন: চট্টগ্রাম গণপূর্তের মেহেদী হাসানকে ঘিরে বিতর্ক

   চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানকে ঘিরে নতুন করে প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ের করভবন নির্মাণ প্রকল্পে তাঁর পদায়ন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথিত ঘনিষ্ঠতা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে বিশেষ কোনো প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের সম্ভাবনা—সব মিলিয়ে প্রশ্ন উঠেছে গণপূর্তের প্রকল্প ব্যবস্থাপনা ও দরপত্রের স্বচ্ছতা নিয়ে। অভিযোগকারীদের দাবি, এনডিইকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন জটিলতা সামাল দিতে মন্ত্রণালয় পর্যায়ে তদবিরের চেষ্টা এবং এর সঙ্গে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। এ প্রক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলেও অভিযোগ করা হচ্ছে।    করভবন প্রকল্প ঘিরে পদায়ন নিয়ে প্রশ্ন গণপূর্ত অধিদপ্তরের দাপ্তরিক রেকর্ড অনুযায়ী, মো. মেহেদী হাসান ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে বিভাগটির আওতায় কোন কোন বড় প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে, কীভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে এবং কার্যাদেশ ও বিল অনুমোদনের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি অনুসরণ করা হয়েছে কি না—এসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, কোনো নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁর দায়িত্বাধীন সময়ে অস্বাভাবিক বা একচ্ছত্র সুবিধা পেয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এ ক্ষেত্রে দরপত্র আহ্বান, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং বিল পরিশোধের নথি পর্যালোচনা জরুরি। মেহেদী হাসানের চট্টগ্রামে পদায়ন নিয়েও অতীতে নানা আলোচনা ছিল। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ের করভবন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে তাঁকে এই নির্দিষ্ট বিভাগে পদায়নের পেছনে কোনো ঠিকাদারি স্বার্থ কিংবা প্রভাবশালী মহলের তদবির কাজ করেছে কি না, সেই প্রশ্নও নতুন করে সামনে এসেছে।তাঁর রাজনৈতিক ও পারিবারিক পরিচিতি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।    ৫০ লাখ টাকার কথিত লেনদেন: অভিযোগের পেছনে কী? সাম্প্রতিক বিতর্কের সবচেয়ে গুরুতর অংশ প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ। অভিযোগকারীদের একাংশের দাবি, এনডিইকে ঘিরে অতীতে ওঠা বিভিন্ন অনিয়ম ও জটিলতার অভিযোগ সামাল দিতে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে তদবিরের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ার সঙ্গে নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের সংশ্লিষ্টতা এবং প্রায় ৫০ লাখ টাকার আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এসেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে ব্যাংক হিসাব, অর্থের গতিপথ, সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ, বৈঠকের তথ্য এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন। শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করার সুযোগ নেই। তাই প্রায় ৫০ লাখ টাকার কথিত লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্বাধীন তদন্তের দাবি উঠেছে।   এনডিই: সরকারি কাজ ও পুরোনো বিতর্ক দেশের বড় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর একটি এনডিইকে ঘিরে অতীতেও বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বড় অঙ্কের সরকারি কাজ পাওয়া, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং রাজনৈতিক লবিং ব্যবহারের অভিযোগ উঠে এসেছে। তবে প্রতিষ্ঠানটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য অনুযায়ী, প্রকৌশলগত সক্ষমতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই তারা সরকারি প্রকল্পে অংশ নেয়। অতীতে জাল ও ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এনডিইকে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে প্রতিষ্ঠানটি উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি স্থগিতাদেশ লাভ করে। ২০২৪ সালে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনেও সওজের নিষেধাজ্ঞা প্রত্যাহারে চাপ সৃষ্টির অভিযোগ উঠে আসে। তবে এসব ঘটনার প্রকৃত আইনি অবস্থান নির্ধারণে আদালতের আদেশ, সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত এবং মামলার নথি পর্যালোচনা করা জরুরি। চট্টগ্রাম কাস্টমসে ৫০ লাখ টাকা জরিমানার পুরোনো ঘটনা এনডিইকে ঘিরে আলোচনায় রয়েছে চট্টগ্রাম কাস্টমসের ২০২১ সালের একটি ঘটনাও। ওই সময় প্রকাশিত সংবাদে জাল মানসনদ ব্যবহার করে নিম্নমানের আমদানি করা বিটুমিন খালাসের অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করার তথ্য উঠে এসেছিল। তৎকালীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে সংবাদে উল্লেখ করা হয়। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে এনডিইর অংশগ্রহণ এবং একটি প্রকল্পে প্রায় ৯৮ কোটি টাকার সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটির সুপারিশ পাওয়ার তথ্যও সামনে এসেছে। এ ক্ষেত্রে টেন্ডার নোটিশ, দরপত্র জমাদানকারী প্রতিষ্ঠানের তালিকা, মূল্যায়ন কমিটির প্রতিবেদন, সুপারিশ এবং চুক্তিপত্র প্রকাশ ও পর্যালোচনা করা প্রয়োজন।   জবাবদিহি নিশ্চিত করতে নথিভিত্তিক তদন্ত জরুরি মো. মেহেদী হাসানের দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর প্রকল্পগুলোতে দরপত্র ও কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল, এনডিই কোনো বিশেষ সুবিধা পেয়েছে কি না এবং ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগের পেছনে বাস্তব কোনো আর্থিক যোগসূত্র রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং এনডিই কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন রিসিভ করেননি। সব মিলিয়ে করভবন নির্মাণ প্রকল্পে পদায়ন, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের দায়িত্বকালীন কর্মকাণ্ড, এনডিইকে ঘিরে অতীতের বিতর্ক এবং নতুন করে ওঠা ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ—প্রতিটি বিষয়ই পৃথকভাবে তদন্তের দাবি রাখে। তাই দুদক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে দাবি উঠেছে, অভিযোগগুলোর বিষয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও নথিনির্ভর তদন্ত করা হোক। বিশেষ করে পদায়নসংক্রান্ত ফাইল, দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ, বিল পরিশোধ এবং কথিত আর্থিক লেনদেনের তথ্য যাচাই করা হলে অভিযোগের প্রকৃত ভিত্তি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হবে।  

News নভেম্বর ১১, ২০২৬ 0
মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ  রাজস্ব কর্মকর্তা ইরফান আলী ও প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে

দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ রাজস্ব কর্মকর্তা ইরফান আলী ও প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে

নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে

নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে

নারায়ণগঞ্জে ১০ মাসে ১১৬ খুন, ৪ হাজারের বেশি মামলা
নারায়ণগঞ্জে ১০ মাসে ১১৬ খুন, ৪ হাজারের বেশি মামলা

  নারায়ণগঞ্জে চলতি বছরের প্রথম ১০ মাসে জেলায় ১১৬টি হত্যাকাণ্ড, ৭৯টি ছিনতাই, ৪৩টি ডাকাতি ও ২০০টি চুরির ঘটনা ঘটেছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতন এবং দাঙ্গার ঘটনাও নথিভুক্ত হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে নারায়ণগঞ্জে ২০০টি চুরি, ৭৯টি ছিনতাই, ৪৩টি ডাকাতি, ৪০টি সিঁধেল চুরি, ১০টি অপহরণ এবং ১১৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ছয় ধরনের অপরাধে মোট ঘটনা ৪৮৮টি। এ ছাড়া একই সময়ে নারী নির্যাতনের ২৮০টি, শিশু নির্যাতনের ৭২টি এবং দাঙ্গার ২৪৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। জেলা পুলিশের নথি অনুযায়ী, ওই ১০ মাসে জেলায় বিভিন্ন অপরাধে মোট ৪ হাজার ১৩১টি মামলা হয়েছে। এসব মামলায় ৫ হাজার ৪৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন এসপির দায়িত্ব ও পদক্ষেপ নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. হাবিবুর রহমান গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, আগের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়। দায়িত্ব নেওয়ার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি রাতে টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বাড়ানো হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসপির নির্দেশনায় সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে চিহ্নিত ছিনতাইকারী, ডাকাত, নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে ‘নির্ঘুম টহল’ কার্যক্রম জোরদার করা হয়েছে। কাঁচপুর সেতু, শিমরাইল, সাইনবোর্ড ও চাষাঢ়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ অপরাধপ্রবণ এলাকাগুলোতেও পুলিশের তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে জেলা পুলিশ। মাদক ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ পুলিশের এসব উদ্যোগের পরও নারায়ণগঞ্জে মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি। একটি অপরাধী চক্রের সদস্যরা গ্রেপ্তার হওয়ার পর অন্য চক্রের সক্রিয় হয়ে ওঠার প্রবণতাও রয়েছে বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘাতের ঘটনা ঘটছে। মাদক কেনার অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ ছিনতাই ও চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, রূপগঞ্জ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও উদ্বেগ রয়েছে। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ প্রতিরোধও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে অভিযান ও আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযান ও নজরদারি বাড়ানোর কথা পুলিশের ছিনতাই, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে চেকপোস্ট, ফুট পেট্রোল ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে ভোর ৩টা থেকে ৫টা পর্যন্ত ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। হত্যাকাণ্ডের বড় একটি কারণ মাদককে কেন্দ্র করে বিরোধ বলে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর গ্যাংসহ নানা অপরাধ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, সুশীল সমাজ ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের পাশাপাশি অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশের ওপর হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অপরাধীরা যত শক্তিশালীই হোক, আইনের হাত আরও শক্তিশালী। হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ সদস্যদের একা চলাচল না করে কমপক্ষে তিনজন একসঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। পুলিশ একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

News নভেম্বর ১১, ২০২৬ 0
পুলিশ জোড়া হত্যার রহস্য উদ্ঘাটন করে দুজনকে গ্রেপ্তার করেছে।

যশোরে জোড়া হত্যার রহস্য উদ্ঘাটন, দুজন গ্রেপ্তার

পটুয়াখালী বাস টার্মিনালে শ্রমিক দল নেতা টিটুর বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ!

ন্যায়বিচারের প্রতীক तरাজু এবং ভাঙা শৃঙ্খলার চিত্র

উচ্চ আদালতের নির্দেশে মি. আলামাশ কারাগার থেকে মুক্ত

0 Comments