গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ক্যাম্পাসের ভেতরে এমন কর্মসূচি পালনের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা প্রশাসনিক ভবনের পাশ দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে মিছিল শেষ করেন। এ সময় তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দেন তারা। এ সময় দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়। তাঁর জন্মভূমিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দুঃসাহস দেখানো হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা না হলে বাংলাদেশ ছাত্রলীগ এসে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন করা না হলে ছাত্রলীগ এসে ছবি লাগিয়ে দিয়ে যাবে।’ এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মিছিলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আনসার সদস্যদের ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান সৌরভ বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতিতে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। আমরা উপরমহল থেকে যতটুকু তথ্য পেয়েছি, তাতে ক্যাম্পাসে হামলার আশঙ্কা নেই। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আলোচনা করা হবে।’
আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল গত ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা করেন। পবিপ্রবির বিভিন্ন অনুষদের ১৮ জন শিক্ষার্থী এ টিমে অংশগ্রহণ করছেন। যাত্রা প্রারম্ভে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান শিক্ষার্থী দের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৮ জন মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।তিনি বলেন, খেলাধূলা কেবলমাত্র শরীরচর্চা ও বিনোদনের মাধ্যম নয়, শৃঙ্খলা, দলগত চেতনা, নেতৃত্ব ও ধৈর্য শেখায়। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও আমাদের শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। তোমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠে নামবে, তখন তোমরা শুধু ১৮ জন খেলোয়াড় নও।তোমরা পুরো টীম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমাদের প্রতিটি পাস, প্রতিটি গোল এবং মাঠের প্রতিটি আচরণে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ফুটে উঠবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,তোমরা তোমাদের সর্বোচ্চ ও ক্রীড়াশৈলী দিয়ে লড়াই করবে। পরে শিক্ষার্থীদের জার্সি, ড্রেস প্রদান করেন এবং শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি হচ্ছে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এ শিক্ষা কার্যক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চীনা, জাপানি, কোরীয়, জার্মান, ফরাসি ও আরবি ভাষাকে এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। সরকারের লক্ষ্য বিদেশি ভাষায় দক্ষ তরুণদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। তবে এ উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্নও রয়েছে। বিদেশি ভাষা শেখার সুফল যে শুধু বিদেশে চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার উদাহরণ মিয়াদ হোসাইন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা বা মান্দারিন ভাষা নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। দ্বিতীয় বর্ষে ওঠার পরই বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে খণ্ডকালীন দোভাষী হিসেবে কাজ পান। তখন থেকেই মাসে ৪০ হাজার টাকা আয় করতে শুরু করেন। মিয়াদ হোসাইন বলেন, শুরুতে তিনি চীনা ভাষায় এক-দুই লাইন কথা বলতে পারতেন। দোভাষী হিসেবে কাজ শুরু করার পর তার ভাষাগত দক্ষতা বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে বেতনও। খণ্ডকালীন চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন। বর্তমানে চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন। চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে এ ব্যবসা শুরু করেন। বাংলাদেশে ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করায় তাকে নিজে কোনো বিনিয়োগ করতে হয়নি। মিয়াদ হোসাইন বলেন, চীনা ভাষায় দক্ষতা থাকায় তিনি বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করার সুযোগ পেয়েছেন। তার ভাষায়, শূন্য হাতে ব্যবসা শুরু করলেও এখন কোটি কোটি টাকার ব্যবসা চলছে। বাংলাদেশে বিদেশি ভাষা শেখার আগ্রহ বাড়ছে তরুণদের মধ্যে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া কিংবা চাকরির বাজারে নিজেদের যোগ্যতা বাড়াতে অনেকেই বাংলা ও ইংরেজির বাইরে অন্য ভাষা শিখছেন। বিশেষ করে চীনা, জাপানি, কোরীয়, জার্মান ও আরবি ভাষার প্রতি আগ্রহ বাড়ছে। এসব ভাষা জানা থাকলে বিদেশে চাকরির পাশাপাশি দেশেও বহুজাতিক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী কোম্পানি, পর্যটন, অনুবাদ, শিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য খাতে কাজের সুযোগ তৈরি হচ্ছে। সরকারও এ চাহিদাকে গুরুত্ব দিচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নতুন শিক্ষাক্রমে একটি বিদেশি ভাষা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ের পর প্রাথমিক শিক্ষায়ও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালুর কথা ভাবছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেনের মতে, ইংরেজির পাশাপাশি অন্যান্য বিদেশি ভাষাও দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এ কারণে তরুণদের মধ্যে এসব ভাষা শেখার আগ্রহ বাড়ছে। তিনি বলেন, শুধু বিদেশে চাকরির জন্য নয়, বাংলাদেশেও বিদেশি ভাষা জানা তরুণদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে। এসব প্রতিষ্ঠানে চীনা, জাপানি ও কোরীয় ভাষায় দক্ষ কর্মীদের প্রয়োজন হচ্ছে। বিদেশি ভাষা জানলে চাকরির সুযোগ কতটা বিদেশি ভাষা শেখার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার আরেকটি উদাহরণ মো. আরিফুজ্জামান। ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। তবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে কোরীয় ভাষা শেখেন। ভাষা শেখার পর প্রয়োজনীয় কয়েকটি ধাপ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ায় যান। সেখানে একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি নেন। পাঁচ বছর চাকরি করার পর অর্জিত সঞ্চয় নিয়ে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। এখন ধীরে ধীরে তার ব্যবসার পরিধি বাড়ছে। আরিফুজ্জামান জানান, কোরীয় ভাষায় দক্ষতা থাকায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিতে ভালো বেতনে চাকরি পেয়েছিলেন তিনি। বিদেশি ভাষার চাহিদা শুধু বিদেশের শ্রমবাজারেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানি, দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতেও এসব ভাষায় দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে। মিয়াদ হোসাইন বলেন, বাংলাদেশে ব্যবসা করতে আসা চীনা প্রতিষ্ঠান ও নাগরিকেরা চীনা ভাষায় দক্ষ কর্মী খোঁজেন। কারণ, অনেক চীনা নাগরিক ইংরেজিতে স্বচ্ছন্দ নন। ফলে চীনা ভাষা জানা ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে বাড়তি সুবিধা পান। চীনা ও কোরীয় ভাষার পাশাপাশি জার্মান, ফরাসি ও জাপানি ভাষারও চাহিদা রয়েছে। এ চাহিদার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা, জাপানি, ফরাসি ও ইংরেজি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ভাষার ওপর বিভিন্ন কোর্স চালু আছে। অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, তৃতীয় ভাষা শেখার ফলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোতেই নয়, অন্যান্য দেশেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশেও কর্মসংস্থানের পথ খুলছে। দোভাষীর কাজের চাহিদা এখন সবচেয়ে বেশি বলে জানান তিনি। অধ্যাপক আফজাল হোসেনের ভাষ্য, সাধারণ শিক্ষায় পড়াশোনা করা ব্যক্তিদের তুলনায় ভাষা শিক্ষার কোর্স করা বা এ বিষয়ে স্নাতক সম্পন্ন করা ব্যক্তিরা তিন থেকে চার গুণ বেশি বেতন পাচ্ছেন। বর্তমানে অনেক ক্ষেত্রে তাঁদের ন্যূনতম বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকা। তৃতীয় ভাষা শিক্ষায় সরকারের পরিকল্পনা নির্বাচনি ইশতেহারেও তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল বর্তমান বিএনপি সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বিদেশি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন। এর পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিবিসি বাংলাকে বলেন, সরকারের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন। এ লক্ষ্য অর্জনে বিদেশি ভাষায় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রথমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে। এরপর ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়েও এ কার্যক্রম নেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে জাপানি ও চীনা ভাষা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে এ শিক্ষা শুরু হতে পারে। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ ইতিমধ্যে চূড়ান্ত করেছে ইউজিসি। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি দেশের ৪০টি সরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখার কোর্স চালু করা হবে। তিনি জানান, যেসব বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ভাষা শিক্ষা কেন্দ্র বা ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করা হবে। এসব কোর্সে মাতৃভাষী শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। তার মতে, সংশ্লিষ্ট ভাষার মাতৃভাষীরা ভালোভাবে শেখাতে পারবেন। তরুণদের চাকরি ও কর্মসংস্থানের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। তৃতীয় ভাষা হিসেবে চীনা, জাপানি, জার্মান, ফরাসি, কোরীয় ও আরবি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে উদ্যোগটি সময়োপযোগী হলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদেরা। তাদের মতে, শুধু কোর্স চালু করলেই হবে না, এর জন্য প্রয়োজনীয় শিক্ষক, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়গুলোও আগে থেকে বিবেচনায় নিতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক মনে করেন, তৃতীয় ভাষা শিক্ষা চালুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা করা জরুরি। উদ্যোগটি বাস্তবায়নযোগ্য কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। তা না হলে ভালো উদ্দেশ্যে নেওয়া কর্মসূচিও কার্যকর নাও হতে পারে। তিনি বলেন, কোন ভাষার জন্য কতজন শিক্ষক প্রয়োজন, তাদের দক্ষতা কতটা এবং শিক্ষার্থীরা শেখা ভাষা বাস্তব জীবনে কতটা কাজে লাগাতে পারবেন, তা আগে নির্ধারণ করতে হবে। ভাষা শেখার পর নিয়মিত চর্চা না থাকলে শিক্ষার্থীরা তা ভুলে যেতে পারেন। তাই কোর্স চালুর পাশাপাশি ভাষা ব্যবহারের সুযোগ তৈরির বিষয়টিও পরিকল্পনায় রাখতে হবে। অধ্যাপক সাহাবুল হকের মতে, এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরই তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা উচিত।
রাজধানীর গাবতলীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ইইউবি) প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক-কর্মচারী নিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসক বোর্ড। বর্তমান ও সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যদের একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দায়িত্ব নিয়ে গঠিত বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের দাবি, বোর্ডের কিছু সিদ্ধান্তের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে তৈরি হয়েছে জটিলতা। মালিকানা নিয়ে মামলা চলমান থাকা, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি এবং প্রয়োজনের তুলনায় স্থায়ী ক্যাম্পাসের জমির পরিমাণ কম—এই তিনটি কারণ দেখিয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নামের পাশে তিনটি লাল তারকা চিহ্ন প্রদর্শন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এসব সমস্যা সমাধানে আটটি শর্তে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর গঠন করে সরকার। গত ৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামকে বোর্ডের চেয়ারম্যান করা হয়। বোর্ডে আরও তিনজনকে সদস্য হিসেবে রাখা হয়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের সাবেক ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুরুল আলম। এ ছাড়া রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা পদাধিকারবলে বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। তবে বোর্ড গঠনের পর এর কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, বোর্ডের কিছু সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও নিয়োগে অনিয়মের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও অর্থ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এসব বিষয়ে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীদের একটি অংশ বেশ কিছুদিন ধরে বোর্ডের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যদের অভিযোগ, প্রশাসক বোর্ডকে আটটি শর্তে নিয়োগ দেওয়া হলেও তারা সেসব শর্ত যথাযথভাবে অনুসরণ করছে না। তাদের দাবি, ২০ জনের বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কোনো ধরনের নোটিশ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আগে দুর্নীতির অভিযোগে বাদ দেওয়া কয়েকজন কর্মকর্তা ও অ্যালামনাই সদস্যের জন্য নতুন পদ সৃষ্টি করে নির্ধারিত নিয়মের বাইরে বেতন কাঠামো ঠিক করে নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের নিয়োগের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা বলেন, “বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর (বিওএ) আমাকে নিয়োগ দিতে বলেছে, আমি নিয়োগ দিয়েছি। এটি বৈধ নাকি অবৈধ, আমি জানি না।” অভিযোগকারীদের দাবি, প্রশাসক বোর্ডের কার্যক্রমের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কাউকে কাউকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে গঠিত বোর্ডের কার্যক্রম নিয়ে অসন্তোষের পাশাপাশি শিক্ষার্থী ভর্তির সংখ্যাও কমেছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে আসা তথ্য ও নথিপত্রে দেখা গেছে। এসব নথি বিশ্লেষণে দেখা যায়, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের আগে সামার সেমিস্টারে বিশ্ববিদ্যালয়টিতে ৮৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। বোর্ড দায়িত্ব নেওয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০৬ জনে। এ ছাড়া কোনো নিয়োগপ্রক্রিয়া অনুসরণ না করে প্রশাসক বোর্ড নিজেদের সিদ্ধান্তে ১০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বোর্ডের নিয়োগসংক্রান্ত শর্তে এ ধরনের নিয়োগ দেওয়া বা কাউকে সাময়িক বরখাস্ত করার ক্ষমতা দেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করে এসব নিয়োগ দেওয়ার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে মাত্র এক দিনের মধ্যে নতুন করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে বোর্ড। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্য শরিফ আহমেদের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, তাকে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের এক মাসের মাথায় তার বেতন স্কেল প্রায় দ্বিগুণ করা হয়েছে বলেও নথিপত্র পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। সংশ্লিষ্টদের অভিযোগ, শিক্ষার্থীদের টিউশন ফির অর্থ ব্যবস্থাপনায়ও অনিয়ম হচ্ছে। হাতে আসা নথিপত্রে বিওএর কনভেন্স বিলসহ লিগ্যাল ফি বাবদ প্রতি মাসে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে শরিফ আহমেদের বিরুদ্ধে। এসব বিষয়ে কথা বলার কারণে কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন পদত্যাগ করা এক কর্মকর্তা। এ বিষয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিওএ এবং তাদের নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীরা যা খুশি সেটাই করছেন। ইচ্ছেমতো শিক্ষক বাদ দিচ্ছেন, দেখার কেউ নেই। যত ধরনের অপকর্ম আছে, সবগুলোই তারা করছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের গাড়ি বাসায় নিয়ে গিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।’ সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘চলমান সমস্যা নিরসনে কাজ করছি। দ্রুত সমাধান হবে, ইনশাল্লাহ।’ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান বলেন, ‘প্রশাসক বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে রায় নিয়ে বৈধভাবে আমি, আমার ছেলে আহমেদ ফরহাদ খান এবং আমাদের মামলার ব্যারিস্টার বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু ওই দিনই আমার নামে নাশকতার মামলা করা হলো। আদালতের রায় জানাতে সংবাদ সম্মেলন করতে গিয়ে নাশকতার মামলা খেলাম। জোর করে বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে প্রশাসক বোর্ড হাইকোর্টের রায়কেও অবমাননা করল। এসব বিষয়ে বলতে গেলে হয়তো আবারও মামলা খাব।’ অন্যদিকে, বাবা-ছেলের আগের দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করাসহ বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ নভেম্বর বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে উপাচার্য বরাবর সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো— ১. ইউজিসির আরোপিত রেড স্টার এখনো প্রত্যাহার না হওয়ার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট জটিলতা প্রকাশ করতে হবে এবং প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ২. শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয়ের সব সচল লিফট অবিলম্বে চালু ও নিয়মিত সচল রাখতে হবে। ৩. শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসসেবা পুনরায় চালু করতে হবে। ৪. শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে এবং যথাসময়ে বেতন নিশ্চিত করে ভালো শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে ধরে রাখার কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৫. বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়, টিউশন ফি থেকে প্রাপ্ত অর্থ, ব্যাংক হিসাব, অর্থ উত্তোলন ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে। অর্থ আত্মসাতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। ৬. নিয়োগে অনিয়মের সঙ্গে জড়িত এবং বিধিবহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। ৭. বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগপ্রক্রিয়া, যোগ্যতা ও নিয়োগের বৈধতা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অবৈধ নিয়োগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিলসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। স্মারকলিপি দেওয়ার সময় সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যায় কাজ করছি। কিন্তু নিয়োগ বৈধ নাকি অবৈধ, আমি জানি না। প্রশাসক বোর্ড আমাকে নিয়োগ দিতে বলেছে, আমি নিয়োগ দিয়েছি।’ উপাচার্যের এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। এ সময় তারা উপাচার্যকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো মামলা বর্তমানে চলমান নেই। জমি কেনা বাবদ টাকাও দেওয়া হয়েছে কয়েক বছর আগে। শিক্ষার্থী ভর্তি বেশি হওয়ার অভিযোগ তো দূরের কথা, এখন শিক্ষার্থীই ভর্তি হচ্ছে না। তাহলে এখনো কেন তিন তারকা চিহ্ন প্রত্যাহার হচ্ছে না? প্রশাসক বোর্ড এসেছিল সমস্যা সমাধান করে তিন তারকা চিহ্ন প্রত্যাহারের জন্য। কিন্তু এ বিষয়ে তাদের কোনো উল্লেখযোগ্য কর্মকাণ্ড আমরা দেখছি না, উল্টো তাদের কোনো মাথাব্যথাই নাই। এদিকে আমাদের বাস বন্ধ, লিফট বন্ধ, উন্নয়নমূলক সব কর্মকাণ্ড বন্ধ।’ এ সময় শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি বাস্তবায়নে তিন কার্যদিবসের সময়সীমা বেঁধে দেন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আইন বিভাগের শিক্ষার্থী মসিউর রহমান রাঙ্গা বলেন, “আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনোভাবেই অন্যায় কিছু হতে দেব না। শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীরা আদায় করে নেবে। আমাদের বিশ্ববিদ্যালয় আমরা রক্ষা করব।” একই বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন জয় বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন যখন আসে, তখন আমাদের অবৈধভাবে দেওয়া বহিষ্কারাদেশ তিন দিনের মধ্যে প্রত্যাহার করার কথা বলে এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস দেয়। কিন্তু সাত মাস হতে চলল, এখন পর্যন্ত কিছুই করেনি। হাইকোর্ট থেকে নিজের টাকা খরচ করে বহিষ্কারাদেশ তুলে আনতে হলো কেন? এর জবাব চাই।” বিশ্ববিদ্যালয়ে চলমান বিশৃঙ্খলা এবং কিছু শিক্ষার্থীর অ্যাক্টিভিজম নিয়েও উদ্বেগ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মধ্যে এলএলএমের শিক্ষার্থী তানজিম হোসেন অন্তর বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা টাকা দিয়ে পড়তে আসি। কয়েক দিন আগেও কিছু শিক্ষার্থী প্রায়ই ক্যাম্পাসে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করেছে। আমি স্টুডেন্ট, আমি করব লেখাপড়া। বিওটি কিংবা বিওএ নিয়ে আমাদের কেন মাথা ঘামাতে হবে? আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে বিচরণ করতে চাই, বিশৃঙ্খলা চাই না।’ এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর (প্রশাসক বোর্ড) চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসের পরিচয় পেয়ে কথা বলতে রাজি হন নি। এছাড়াও বোর্ডের সদস্য ও ঢাবির ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন সাংবাদিক পরিচয় শুনে কথা বলতে চাননি।
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা কথিত ধর্মঘটের দিন গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষের পূর্বানুমতি বা ছুটি ছাড়া যেসব শিক্ষক ক্লাস নেননি, তাদের নাম পাঠাতে সব বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার মধ্যে এ তালিকা জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদের দপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। এতে আরো বলা হয়, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে। এ উদ্যোগের মাধ্যমে ১০ নভেম্বর ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারী আমান উল্লাহ আমান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খোঁজ নিয়ে জানা গেছে, আমান উল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘এস্টেট অফিসের একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা মারার জন্য এক হাজার টাকা করে প্রস্তাব দেন। পরে এক কর্মচারী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান। ‘প্রশাসন ওই কর্মচারীকে ডেকে পাঠালেও তিনি আসেননি। ফোন বন্ধ করে পলাতক অবস্থায় আছেন; কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।’ এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রত্যক্ষদর্শী ও প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) প্রাঙ্গণ, কলা ভবনের পাশের শ্যাডো এবং মল চত্বরসংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায়ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে অন্তত সাত থেকে আটটি স্থানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই দিন টিএসসি ও মেট্রোরেল স্টেশন এলাকা দিয়ে পালানোর সময় রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩) নামের তিন সন্দেহভাজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনা না করে প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
আঃজলিল স্টাফ রিপোর্টার:--- যশোরের শার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচ,এসসি’র পরিক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও অভাবনীয় সাফল্য অর্জন করে ২য় শীর্ষ স্থান ধরে রেখেছে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ। ৩১ অক্টোবর শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায় শার্শা উপজেলার ১১ টি কলেজের মধ্যে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ থেকে ৩৫ জন শিক্ষার্থী পাশ করে ২য় শীর্ষ স্থান লাভ করতে সক্ষম হয়েছে। এ ছাড়া বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যম ফলাফল যাচাই করে দেখা যায় উপজেলা পর্যায়ের ফলাফলে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ ২ম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঈমান আলী কাছে জানতে চাইলে তিনি জানান প্রতি বছরের ন্যায় এ বছর ও ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ শার্শাব উপজেলার মধ্যে ২য় তম স্থান সাফল্য অর্জন করে ধরে রাখতে সক্ষম হয়েছে।নিয়মিত পাঠদান, টিউটোরিয়াল পরীক্ষা ,শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা ,প্রতিষ্ঠানের শৃঙ্খলা মাধ্যমেই এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। টেলিফোনে প্রতিষ্ঠানের সভাপতি ডক্টর মশিউর রহমান বলেন মশিউর রহমান মহিলা কলেজ বিগত বছরগুলোতেও ঈর্ষানীয় ফলাফল করেছে। তারই ধারাবাহিকতায় এ বছরেও এ প্রতিষ্ঠানটি ২য় শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন আমাদের প্রত্যাশা ঐতিহ্য সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ ভবিষ্যতেও নারী শিক্ষা বিস্তার ও জাগরণে অগ্রযাত্রায় আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি প্রতিষ্ঠান প্রধানের দূরদর্শিতার প্রশংসা করে সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী,অভিভাবক ও প্রতিষ্ঠাতাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবছর এ কলেজ থেকে ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।ফারজানা আক্তার নামে এক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে ১১২০ নং পেয়ে গোল্ডেন এ+ অর্জন করেছে। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্ট
সীতাকুণ্ডের একজন শিক্ষার্থী রাব্বি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। রাব্বি পা দিয়ে লিখে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।২০১৬ সালে বিদ্যুৎস্পর্শের কারণে রাব্বির দুটি হাত কাটা যায়। এরপরও তিনি শিক্ষা নিয়ে অগ্রসর হচ্ছেন।রাব্বির বাবা বজলুল রহমান ভাটিয়ারী এলাকার বাসিন্দা। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম রাব্বিকে বাড়ি ও উচ্চশিক্ষার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।রাব্বি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার রাব্বিকে আর্থিক সহযোগিতা করেছেন।
গত বুধবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলীর দপ্তরে কর্মকর্তাদের মধ্যে কথাকাটাকাটির সময় মারামারি ঘটে।মারামারিতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম আহত হন, চোখের নিচ থেকে রক্ত ঝরতে দেখা যায় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।ঘটনার সময় ইতিহাস বিভাগের দুই শিক্ষক চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনা করছিলেন; রফিকুল ইসলাম চিঠি পাঠানোর বিষয়ে প্রশ্ন তোলেন, এরপর কথাকাটাকাটি শুরু হয়।মারধরের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তারা পাল্টা অভিযোগ করেন, বলেন রফিকুল ইসলাম শিক্ষকদের কথার মাঝে কথা বলায় তাঁকে কথা বলতে নিষেধ করা হয় এবং পরে ধাক্কাধাক্কি হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে, আহ্বায়ক মাসুদ রানা এবং সদস্য সচিব মো. ইসমাইল হোসেনকে করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে ২০২৬ সালে সর্বশেষ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সকল শিক্ষার্থীর জন্য অনুষ্ঠিত হয়েছে।এই পরীক্ষায় মোট পাসের হার ৫.১২% নির্ধারিত হয়েছে, যা সকল শিক্ষার্থীর ফলাফলে বেশী প্রভাব ফেলে।গত বছরের পাসের হার ৫.৮.৮৩% ছিল, ফলে এক বছরে ৬.৭.১ শতাংশ পয়েন্ট কমেছে, যা উদ্বেগজনক।২০২৫ সালে সর্বোচ্চ গ্রেড জিপিএ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬৯,০৯৭ ছিল, যা এ বছরে ৪০,০৮৪-এ নেমে এসেছে, প্রায় ৪২% হ্রাস।এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি; গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২ ছিল, যা শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ।
ভাটপাড়া মহিলা বিএম কলেজে দীর্ঘদিন ধরে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সবাই ফেল করেছে।কলেজে ৫২ জন শিক্ষার্থী থাকলেও কার্যক্রম নেই, ৫ জন শিক্ষক ও ২ কর্মচারী কর্মরত, কিন্তু শিক্ষকরা অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন বলে জানা গেছে।কলেজের শ্রেণিকক্ষ ভাঙাচোরা, ক্যাম্পাসে আগাছা জন্মেছে, মাঠে গরু-ছাগল বাঁধা রয়েছে, ভবন পুরোনো হওয়ায় পাঠদান সম্ভব নয় বলে অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আখন্দ বলেন।চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাহেদুল ইসলাম জানিয়েছেন, কলেজে শিক্ষা কার্যক্রম নেই বললেই চলে এবং পরীক্ষায় অংশ নেওয়া চারজনই ফেল করেছে।কলেজটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৯ সালে একাডেমিক স্বীকৃতি পায়, কিন্তু এমপিওভুক্তির জন্য কাগজে চালু রাখা হয়েছে।
পূর্ব বছর SSC ও সমান পরীক্ষায় অতিক্রম না হওয়া সর্বোচ্চ দুই বিষয়ে ব্যর্থ শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ চলছে। ফরম পূরণ ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে।শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফরম পূরণের নামে কোনো অতিরিক্ত ফি জমা করা হবে না। অভিযোগে বলা হয়েছে, শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি জমা করা হচ্ছে।কমিটি বলেছে, যদি প্রতিষ্ঠান প্রধান এই নির্দেশনা না মানে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।থিওরি ফর্ম প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা, ব্যবহারিক ফর্ম প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা এবং পরীক্ষাকেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।এই বছর এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, অকৃতকার্য বিষয়গুলো মাত্র দুই পর্যন্ত থাকলে শিক্ষার্থী এক মাসের মধ্যে আবার পরীক্ষা দিতে পারবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের অকাল ও আকস্মিক মৃত্যুতে অদ্য সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এক স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এর সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান,কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম জহুরুল হক, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড.মো: মাসুদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সাজেদুল হক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড.সুজাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড.লোকমান আলী,অধ্যাপক ড.আবদুর রাজ্জাক,অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো: জসীমউদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড.হাচিব মোহাম্মদ তুষার, ভাইস- চ্যান্সেলর কার্যালয়ের ডপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, হিসাব শাখার উপ-পরিচালক মো: ইলিয়াস উদ্দিন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, কর্মচারী মো:মোশাররফ হোসেন,মো:মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, "সৈয়দ নিজাম উদ্দিন ছিলেন অত্যন্ত সৎ, কর্তব্যপরায়ণ এবং একনিষ্ঠ একজন কর্মকর্তা। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর সততা, দক্ষতা ও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মক্ষেত্রের বাইরে তিনি ছিলেন একজন অসাধারণ, সদা হাস্যোজ্জ্বল, সজ্জন ও অত্যন্ত প্রাণবন্ত মানুষ। সবার সঙ্গে আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য এবং মন খুলে কথা বলার এক বিরল মানবিক গুণ তাঁর মধ্যে বিদ্যমান ছিল। তাঁর এই অকাল প্রস্থান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি"।তিনি সৈয়দ নিজাম উদ্দিনের ভালো দিকগুলো সকলকে অনুসরণ করার আহ্বান জানান । শুরুতে মরহুম সৈয়দ নিজাম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সুনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সৈয়দ নিজাম উদ্দিন (৪৮)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র সন্তান, ২ কন্যা সন্তান,অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এইচএসসি পরীক্ষায় শূন্য পাস করা ২৬ শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একইসঙ্গে তাদের বোর্ডের জরুরি সভায় উপস্থিত হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত ই খুদা সাক্ষরিত এ নোটিশ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর জারি করা হয়। এতে বলা হয়, চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ ব্যাখা প্রদানসহ আগামী ১০ নভেম্বর মঙ্গরবার সকাল ১০ টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে হবে।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। ২ ও ৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ২ ও ৩ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত দুই দশকের মধ্যে এটি সর্বনিম্ন পাসের হার। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। তাঁদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩। এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২। অর্থাৎ এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। গত ২ জুলাই শুরু হয়ে এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার সময় নির্ধারিত ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন।মন্ত্রী বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নিয়োগের পর চার-পাঁচ মাস প্রশিক্ষণ নিয়ে কর্মস্থলে যোগ দেন, অথচ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কোনো ওরিয়েন্টেশন ছাড়াই সরাসরি শিক্ষকতায় পাঠানো হয়।তিনি অভিযোগ করেন, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা যথাযথ প্রশিক্ষণ পান না। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগের পর প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও শিক্ষা ক্যাডারে তা নেই।মন্ত্রী জানান, শিক্ষা ক্যাডারে পদায়নের ক্ষেত্রে তদবির গ্রহণ করা হবে না এবং পদায়ন ও মূল্যায়ন যোগ্যতার ভিত্তিতে হবে। তিনি উল্লেখ করেন, শ্রেণিকক্ষে যারা ভালো পড়াবেন, তারাই পুরস্কৃত হবেন।শিক্ষা কমিশন গঠনেও অনাগ্রহ প্রকাশ করে মন্ত্রী বলেন, প্রযুক্তি ও সময়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং নায়েমের প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগের পরিচালক অধ্যাপক প্রিম রিজভী বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ কোর্সের পরিচালক অধ্যাপক ড. নাসিমা খান।
০৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত একটি শিক্ষা নিবন্ধে বাংলাদেশের শ্রেণিকক্ষে বহুমুখী পাঠদান পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। লেখিকা নুসরাত ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং এডুএনভয় ও শিক্ষা অধিকার সংসদের সাথে সংযুক্ত।নিবন্ধে উল্লেখ করা হয়েছে, বহুমুখী পাঠদান পদ্ধতির তিনটি মূল উপাদান হলো শিখনফলকেন্দ্রিক পাঠদান, বৈচিত্র্যময় পাঠদান পদ্ধতি এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তা ও ধারাবাহিক মূল্যায়ন। লেখিকা জানান, শিখনফলভিত্তি শিক্ষায় পাঠ শেষে শিক্ষার্থীর জ্ঞান, বোধ ও দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়।বর্তমানে, বাংলাদেশের শ্রেণিকক্ষে বক্তৃতাভিত্তিক পদ্ধতি এখনও প্রধান পাঠদান পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। লেখিকা শহর ও গ্রামের বিভিন্ন স্কুলে পাইলট প্রকল্প চালু করার পরামর্শ দিয়েছেন।এছাড়া, কর্মসূচির পর শিখনফল এবং শিক্ষার্থীর অংশগ্রহণ মূল্যায়ন করার প্রস্তাব রয়েছে। খরচ, কার্যকারিতা এবং শিক্ষকদের প্রয়োজন পরীক্ষা করে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।লেখিকা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের মতামতের ভিত্তিতে কাঠামো পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। উদাহরণ হিসেবে ৪০ জন শিক্ষার্থীর একটি শ্রেণিকক্ষের কথা উল্লেখ করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা ৫:৪৫ মিনিটে প্রশাসনিক ভবনের প্রধান প্রবেশদ্বারের তালা ভাঙা হয়েছে।এর আগে, বিকেল ৫টায় তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সিন্ডিকেট সভা চলাকালে ফটকটি বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা দাবি করেছে, ইনস্টিটিউটের পরিচালক তাদের নিজের বিভাগের শিক্ষক হতে হবে, দর্শন বিভাগের কেউ নয়।শিক্ষার্থীরা সহযোগী অধ্যাপক হামিম কামরুল হক বা বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালিকে পরিচালক করার আগ্রহ প্রকাশ করেছে। তারা দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তর করেছিল।ছাত্রদল নেতাদের অভিযোগ, হামিম কামরুল হক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা আরো দাবি করেছে, তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রেখে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন।ছাত্রদল নেতাদের নেতৃত্বে তালা ভাঙার পর উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম এবং উপ-উপাচার্যগণকে উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হয়নি।
শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্ররা সকল প্রকার পরীক্ষার অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। তারা মঙ্গলবার একটি মতবিনিয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১১টার পর ক্লাসে না যাওয়ার কথা জানিয়েছে।ছাত্রদের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পুরনো গবেষণা ক্ষেত্র পুনরুদ্ধারের দাবির অংশ। তারা অভিযোগ করেছে যে, এই গবেষণা ক্ষেত্রটি সচিবালয়ে স্থানান্তরিত হচ্ছে।ছাত্ররা বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, যার মধ্যে মানব চেইন, বিক্ষোভ, সিট-ইন এবং সড়ক অবরোধ অন্তর্ভুক্ত রয়েছে। তাদের দাবি হল পুরনো গবেষণা ক্ষেত্রটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণরূপে পুনরুদ্ধার করা।বুধবার, শেকৃবির ছাত্ররা শের-ই-বাংলা নগরে পুরনো বাণিজ্য মেলা স্থলের দুটি নির্মাণ সাইটে ভাঙচুর চালায়। সেখানে সরকারের পরিকল্পনা অনুযায়ী, মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হবে।ছাত্ররা যুক্তি দিয়েছে যে, পুরনো গবেষণা ক্ষেত্রটি বিশ্ববিদ্যালয়ের এবং এটি কৃষি গবেষণা কার্যক্রমকে সমর্থন করে। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে, বিশ্ববিদ্যালয়ের নিকট মন্ত্রণালয় প্রতিষ্ঠা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে।
যুক্তরাজ্য উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক পরিবেশ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে সহায়তা করে।অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়াশোনা করতে অক্ষম হয়, যদিও তাদের সামর্থ্য রয়েছে। বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলোর বৃত্তি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে পারে।২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বৃত্তি প্রদানের সুযোগ রয়েছে। এই বৃত্তিগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি'র একটি উল্লেখযোগ্য অংশ কমানোর সুযোগ পেতে পারে।ব্রিস্টল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থিংক বিগ স্কলারশিপ প্রদান করে, যা সেপ্টেম্বর ২০২৭ থেকে শুরু হওয়া স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের নির্দিষ্ট কোর্সের জন্য উপলব্ধ। স্নাতকোত্তর পর্যায়ের এই বৃত্তির পরিমাণ £৩,০০০ থেকে £২৬,০০০ পর্যন্ত।গ্লাসগো বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তিনটি গ্রেট স্কলারশিপ প্রদান করে, প্রতিটির মূল্য £১০,০০০। রিডিং বিশ্ববিদ্যালয়ের গ্রেট স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা এক বছরের স্নাতকোত্তর পড়াশোনার জন্য £১০,০০০ সহায়তা পেতে পারে।আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত পূরণ করতে হবে এবং অফার গ্রহণ করতে হবে। আবেদন করার আগে পছন্দের কোর্স, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষার শর্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি।
তথ্য ও সংস্কৃতি তুলনামূলক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনিক ভবন লক করে প্রতিবাদ জানিয়েছে।প্রায় ২০-২৫ জন শিক্ষার্থী দুপুর ৪:৩০ টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়।সোমবার অধ্যাপক মোস্তফা নাজমুল মঞ্জুরকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল হক হামিম নিয়োগের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এটি নিয়মাবলীর লঙ্ঘন। শিক্ষার্থীরা তাদের নিজেদের শিক্ষকদের মধ্যে থেকে পরিচালক নিয়োগের দাবি জানিয়েছে।নতুন পরিচালক নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগানোর পর উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম ভবনের ভিতরে আটকা পড়েন।ছাত্রদলের নেতারা তালা ভেঙে উপাচার্য ও অন্যান্যদের উদ্ধার করেন। উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীদের উচিত সরাসরি তার সঙ্গে আলোচনা করা, যাতে শিক্ষাগত কার্যক্রম বিঘ্নিত না হয়।তিনি আরও জানিয়েছেন, তালা লাগানোর ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত। আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।” বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে। মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।