অপরাধ

নারায়ণগঞ্জে ১০ মাসে ১১৬ খুন, ৪ হাজারের বেশি মামলা

রতন লাল নভেম্বর ১১, ২০২৬ 0
নারায়ণগঞ্জে ১০ মাসে ১১৬ খুন, ৪ হাজারের বেশি মামলা
নারী ও শিশু নির্যাতন

 


নারায়ণগঞ্জে চলতি বছরের প্রথম ১০ মাসে জেলায় ১১৬টি হত্যাকাণ্ড, ৭৯টি ছিনতাই, ৪৩টি ডাকাতি ও ২০০টি চুরির ঘটনা ঘটেছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতন এবং দাঙ্গার ঘটনাও নথিভুক্ত হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে নারায়ণগঞ্জে ২০০টি চুরি, ৭৯টি ছিনতাই, ৪৩টি ডাকাতি, ৪০টি সিঁধেল চুরি, ১০টি অপহরণ এবং ১১৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ছয় ধরনের অপরাধে মোট ঘটনা ৪৮৮টি। এ ছাড়া একই সময়ে নারী নির্যাতনের ২৮০টি, শিশু নির্যাতনের ৭২টি এবং দাঙ্গার ২৪৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

জেলা পুলিশের নথি অনুযায়ী, ওই ১০ মাসে জেলায় বিভিন্ন অপরাধে মোট ৪ হাজার ১৩১টি মামলা হয়েছে। এসব মামলায় ৫ হাজার ৪৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নতুন এসপির দায়িত্ব ও পদক্ষেপ

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. হাবিবুর রহমান গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, আগের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়।


দায়িত্ব নেওয়ার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি রাতে টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বাড়ানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এসপির নির্দেশনায় সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে চিহ্নিত ছিনতাইকারী, ডাকাত, নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে ‘নির্ঘুম টহল’ কার্যক্রম জোরদার করা হয়েছে। কাঁচপুর সেতু, শিমরাইল, সাইনবোর্ড ও চাষাঢ়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ অপরাধপ্রবণ এলাকাগুলোতেও পুলিশের তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে জেলা পুলিশ।

মাদক ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ

পুলিশের এসব উদ্যোগের পরও নারায়ণগঞ্জে মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি। একটি অপরাধী চক্রের সদস্যরা গ্রেপ্তার হওয়ার পর অন্য চক্রের সক্রিয় হয়ে ওঠার প্রবণতাও রয়েছে বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিশেষ করে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘাতের ঘটনা ঘটছে। মাদক কেনার অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ ছিনতাই ও চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, রূপগঞ্জ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও উদ্বেগ রয়েছে।

নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ প্রতিরোধও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে অভিযান ও আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযান ও নজরদারি বাড়ানোর কথা পুলিশের

ছিনতাই, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে চেকপোস্ট, ফুট পেট্রোল ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে ভোর ৩টা থেকে ৫টা পর্যন্ত ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

হত্যাকাণ্ডের বড় একটি কারণ মাদককে কেন্দ্র করে বিরোধ বলে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর গ্যাংসহ নানা অপরাধ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, সুশীল সমাজ ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের পাশাপাশি অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশের ওপর হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অপরাধীরা যত শক্তিশালীই হোক, আইনের হাত আরও শক্তিশালী। হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ সদস্যদের একা চলাচল না করে কমপক্ষে তিনজন একসঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। পুলিশ একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

অপরাধ

View more
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

  মাহিদুল ইসলাম ফরহাদ  ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ভারতীয় ‘Kuf Relief’ (ইস্কাফ) সিরাপ জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ নভেম্বর ২০২৬ তারিখ মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে   চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়। ​অভিযান চলাকালীন বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, ​"দেশ ও জাতি গঠনে যুবসমাজকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।"

News নভেম্বর ১১, ২০২৬ 0
দুর্নীতির তদন্তেই দুর্নীতির গন্ধ!

দুর্নীতির তদন্তেই দুর্নীতির গন্ধ!

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি 'টায়ার ব্লাস্ট'!

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি 'টায়ার ব্লাস্ট'!

৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন: চট্টগ্রাম গণপূর্তের মেহেদী হাসানকে ঘিরে বিতর্ক

৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন: চট্টগ্রাম গণপূর্তের মেহেদী হাসানকে ঘিরে বিতর্ক

মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  সদর উপজেলার গোভীপুর গ্রামে বুধবার সকালে পৃথক তিনটি স্থান থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলো গোভীপুর গ্রামের বিএনপি নেতাকর্মী খোকন, রুহুল আমিন ও আইব নবী রহমানের বাড়ির প্রবেশ গেটের সামনে রাখা ছিল। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, বস্তুগুলোর গায়ে লাল টেপ প্যাঁচানো এবং সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল। পুলিশ বলছে, সকালে বাড়ির সামনে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় সেগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়। ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা জানান, সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির গেটের সামনে এসব বস্তু দেখতে পান। একই সময়ে তিনজনের বাড়ির সামনে একই ধরনের বস্তু পাওয়া যায়। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এগুলো রেখে যেতে পারে বলে তাদের ধারণা। ওসি হুমায়ুন কবীর বলেন, সকালে গোভীপুর গ্রামের তিন ব্যক্তির বাড়ির সামনে থেকে লাল টেপ মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রাতের আঁধারে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

News নভেম্বর ১১, ২০২৬ 0
দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ  রাজস্ব কর্মকর্তা ইরফান আলী ও প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে

দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ রাজস্ব কর্মকর্তা ইরফান আলী ও প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে

নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে

নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে

নারায়ণগঞ্জে ১০ মাসে ১১৬ খুন, ৪ হাজারের বেশি মামলা

নারায়ণগঞ্জে ১০ মাসে ১১৬ খুন, ৪ হাজারের বেশি মামলা

পুলিশ জোড়া হত্যার রহস্য উদ্ঘাটন করে দুজনকে গ্রেপ্তার করেছে।
যশোরে জোড়া হত্যার রহস্য উদ্ঘাটন, দুজন গ্রেপ্তার

যশোরের কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিহতরা ছিল আলেক সরদার (৪৬) এবং তার স্ত্রী মাজেদা বেগম (৩৮)।গ্রেপ্তাররা হলেন জেসমিন বেগম (৩৮) এবং মোস্তফা কামাল (৪৫)। উভয়ই মাগুরখালী গ্রামের বাসিন্দা।সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে জানান, অনৈতিক সম্পর্ক প্রকাশ পাওয়ার ভয়ে হত্যা করা হয়েছে।গত ৩০ অক্টোবর মাজেদা জেসমিন ও মোস্তফাকে আপত্তিকর অবস্থায় দেখেন। বিষয়টি জানানোর আশঙ্কায় তারা হত্যার সিদ্ধান্ত নেন।কলমিশাক তোলার কথা বলে জোড়াকে ঘেরের পাশে নিয়ে যাওয়া হয়। মোস্তফা পাসনি দিয়ে আলেকের মাথা ও শরীরে আঘাত করেন।জেসমিন মাজেদার ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। তারপর কাঁচি দিয়ে তলপেট ও পা কেটে মৃত্যু নিশ্চিত করেন।মরদেহ দুটি পুরোনো সেচযন্ত্রের গর্তে ফেলে দেওয়া হয়। গত ৩১ অক্টোবর স্থানীয়রা ধানক্ষেতে অর্ধগলিত মরদেহ দেখেন।নিহতদের মেয়ে সাবিনা খাতুন বাদী হয়ে মামলা করেন। গোয়েন্দা নজরদারি ও স্বীকারোক্তির ভিত্তিতে জেসমিনকে সোমবার গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাতে মোস্তফাকেও আটক করা হয়।

Desk Reporter নভেম্বর ১১, ২০২৬ 0

পটুয়াখালী বাস টার্মিনালে শ্রমিক দল নেতা টিটুর বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ!

ন্যায়বিচারের প্রতীক तरাজু এবং ভাঙা শৃঙ্খলার চিত্র

উচ্চ আদালতের নির্দেশে মি. আলামাশ কারাগার থেকে মুক্ত

এনডিই আর গণপূর্ত চোর পুলিশ মাসতুত ভাই, নেপথ্যে ৫ কর্মকতা

এনডিই আর গণপূর্ত চোর পুলিশ মাসতুত ভাই, নেপথ্যে ৫ কর্মকতা

0 Comments