জাতীয়

আবাসিক এলাকায় বাণিজ্যের থাবা, কী করছে রাজউক

তামিম রেহমান নভেম্বর ২৪, ২০২৬ 0
আবাসিক এলাকায় বাণিজ্যের থাবা, কী করছে রাজউক
রাজউক

 

রাজধানীর আবাসিক এলাকাগুলোতে একের পর এক গড়ে উঠছে বাণিজ্যিক স্থাপনা। কোথাও আবাসিক ভবন ভাড়া নিয়ে চলছে রেস্টুরেন্ট ও হাসপাতাল, কোথাও আবাসিক প্লটেই নির্মাণ করা হচ্ছে শপিংমল, স্কুল, কোচিং সেন্টার, ফিটনেস সেন্টার কিংবা আবাসিক হোটেল। গুলশান, ধানমন্ডি, বনশ্রী, উত্তরা ও নিকেতনের মতো পরিকল্পিত আবাসিক এলাকাগুলোতে নিয়মনীতি উপেক্ষা করে চলছে এমন বাণিজ্যিক কর্মকাণ্ড। এতে বদলে যাচ্ছে আবাসিক এলাকার চিরচেনা পরিবেশ। বাড়ছে যানজট, শব্দদূষণ ও জনদুর্ভোগ। নিজ বাসায় প্রবেশ কিংবা বের হতেও বিড়ম্বনায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

অথচ আবাসিক এলাকার ভূমি ব্যবহারের ধরন নিয়ন্ত্রণ, ভবনের অনুমোদিত নকশা অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। কিন্তু আবাসিক এলাকার ভেতরে এভাবে বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠলেও কার্যকর তদারকি কিংবা দৃশ্যমান অভিযান নেই সংস্থাটির। ফলে আবাসিক এলাকা ক্রমেই বাণিজ্যিক এলাকায় রূপ নিচ্ছে। রাজউকের এই নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন নগর পরিকল্পনাবিদ ও স্থানীয় বাসিন্দারা। এদিকে রাজউক বলছে, নকশার ব্যত্যয় ঘটিয়ে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। তবে জনবল ও পরিদর্শক দলের সীমাবদ্ধতার কারণে সব স্থাপনার বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।


রাজউক সূত্র জানায়, ‘ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ অনুযায়ী, অনুমোদিত ভূমি ব্যবহারের উদ্দেশ্যের বাইরে কোনো ভবন ব্যবহার করা যায় না। আবাসিক ব্যবহারের জন্য অনুমোদিত ভবনে অনুমতি ছাড়া বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বিধিবহির্ভূত। ভবনের যে উদ্দেশ্যে নকশা অনুমোদন নেওয়া হয়েছে, তার ব্যত্যয় ঘটিয়ে ব্যবহার করাও দণ্ডনীয় অপরাধ।

এ ছাড়া বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী, আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে সড়কের প্রশস্ততা ও নির্ধারিত শর্ত অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট নীতিমালায় ১০০ ফুট প্রশস্ত সড়কের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণ শেষে ব্যবহারের আগে রাজউকের কাছ থেকে অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহার সনদ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে


কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় সরেজমিন দেখা যায়, এসব বিধিবিধানের তোয়াক্কা না করেই চলছে নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। অনেক ভবনে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে প্রতিষ্ঠানে আসা গ্রাহক ও কর্মীদের গাড়ি রাখা হচ্ছে সড়কের ওপর। এতে আবাসিক সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। কোনো কোনো এলাকায় আবাসিক পরিবেশ বলতে আর কিছুই অবশিষ্ট নেই।

রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের চিত্রও একই। গুলশানের সিডব্লিউ (এ) ব্লকের ৪১ নম্বর সড়কটি সম্পূর্ণ আবাসিক হিসেবে পরিচিত। অথচ এই সড়কেই রয়েছে পাঁচ তারকা হোটেল লেকশোর ও আমরি ঢাকা। একই সড়কে চলছে ডেন্টাল সেন্টার, ফিটনেস ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।

গুলশান-২-এর সিইএন (সি) ব্লকের ১০৩/৯৫ নম্বর আবাসিক সড়কের ১৪/এ প্লটে নির্মাণ করা হয়েছে ‘ভেনচুরা মল’। একই এলাকার ১০২ নম্বর সড়কের ২২/এ নম্বর বাড়িতে গড়ে উঠেছে ‘ফাইন্যান্স স্কয়ার বিল্ডিং’। এসব স্থাপনার অনেকগুলোতেই পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই বলে অভিযোগ রয়েছে। ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানে আসা মানুষের গাড়ি সড়কের ওপর রাখা হচ্ছে। এতে সংকুচিত হয়ে পড়ছে চলাচলের জায়গা, বাড়ছে যানজট ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ।


নিকেতন হাউজিং সোসাইটির চিত্র আরও উদ্বেগজনক। সোসাইটির বিভিন্ন ব্লকের সড়কে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে ছোট-বড় নানা ধরনের দোকান। এই বিষয়ে নিকেতন সোসাইটির দপ্তর সম্পাদক জেসি আব্দুর রউফ বলেন, ‘নিকেতন সোসাইটিকে সম্পূর্ণ আবাসিক রাখার জন্য আমরা আদালত থেকে রায় নিয়েছি। বাণিজ্যিক কার্যক্রম বন্ধে বাসিন্দাদের চিঠি দিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। বাণিজ্যিক স্থাপনার কারণে যানজটসহ নানা সমস্যা হচ্ছে। রাজউক, ডেসকো এবং পরিবেশ অধিদপ্তরে চিঠি দিয়েও কোনো সুরাহা পাচ্ছি না।’

তার অভিযোগ, আবাসিক এলাকার চরিত্র রক্ষায় স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে চেষ্টা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না।

রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার ‘এ’, ‘বি’ ও ‘সি’ ব্লকের বিভিন্ন সড়ক ঘুরেও দেখা গেছে একই পরিস্থিতি। আবাসিক ভবনের বিভিন্ন তলায় গড়ে উঠেছে পণ্যের শো-রুম, মুদি দোকান ও রেস্টুরেন্ট। কোথাও ভবনের নিচতলা, কোথাও একাধিক তলা ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কাজে। এতে আবাসিক ভবনে মানুষের স্বাভাবিক বসবাসের পরিবেশ ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক ভবনে একের পর এক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও সেগুলোর অনুমোদন, পার্কিং ব্যবস্থা কিংবা ভূমি ব্যবহারের বৈধতা যাচাইয়ে রাজউকের তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না।

ধানমন্ডি আবাসিক এলাকার বাসিন্দাদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এই স্কুলগুলোকে কেন্দ্র করে প্রতিদিন শিক্ষার্থী আনা-নেওয়ার সময় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি সোসাইটির সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব (মিতু) সিটিজেন জার্নালকে বলেন, ‘ধানমন্ডিতে জুনিয়র ল্যাবরেটরি, ম্যাপল লিফ ও মাস্টারমাইন্ডের মতো প্রাইভেট স্কুলগুলোর কারণে সৃষ্টি হওয়া যানজটে আমরা বাসা থেকে বের হতে বা বাসায় ঢুকতে পারি না। ধানমন্ডি এলাকা থেকে এসব স্কুল সরিয়ে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাও রয়েছে। আমরা প্রতিটি স্কুল এবং রাজউককে চিঠি দিয়েছি, কিন্তু কোন ক্ষমতার জোরে তারা এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা আমাদের জানা নেই। বাসাবাড়িতে বাণিজ্যিক কার্যক্রমের ফলে পুরো আবাসিক এলাকার চেহারা নষ্ট হয়ে গেছে। আমরা এখন অসহায়।’

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকার সড়ক ও অবকাঠামো মূলত বাসিন্দাদের দৈনন্দিন চলাচলের কথা বিবেচনা করেই পরিকল্পিত। কিন্তু সেখানে বড় পরিসরে স্কুলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় প্রতিদিন অতিরিক্ত মানুষের চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে পুরো এলাকার জীবনযাত্রায়।


মিক্সড ইউজের নামে বাণিজ্যিকীকরণ

নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বাণিজ্যিক স্থাপনা বাড়ার পেছনে রাজউকের নজরদারির ঘাটতি, পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের অভাব এবং মাঠপর্যায়ের অনিয়ম বড় ভূমিকা রাখছে। আবাসিক এলাকার জন্য নির্ধারিত ভূমি ব্যবহারের নীতিমালা উপেক্ষা করে মিশ্র ব্যবহারের (মিক্সড ইউজ) নামে বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ তৈরি করা হচ্ছে।

এ নিয়ে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান সিটিজেন জার্নালকে বলেন, ‘প্ল্যানিং সংশ্লিষ্ট আইন অনুযায়ী আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যায় না। অথচ বিগত ১০ বছর ধরে আবাসিক এলাকায় মিশ্র ব্যবহারের (মিক্সড ইউজ) নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে উৎসাহ দিয়ে আসছে রাজউক। ধানমন্ডির সাত মসজিদ রোডে কয়েকটি আবাসিক প্লটকে রাজউক বাণিজ্যিক করার অনুমতি দেওয়ার পর এখন মূল সড়ক ছাড়িয়ে ভেতরের গলিগুলোতেও ছোট-বড় দোকান গড়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘উত্তরা তো এখন পুরোপুরি বাজারে পরিণত হয়েছে। প্রয়োজনের দোহাই দিয়ে আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা হচ্ছে। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ভবন ব্যবহার করা হচ্ছে, কিন্তু রাজউক তা তদারকি করছে না। রাজউকের মাঠপর্যায়ের পরিদর্শক ও অথোরাইজড অফিসারদের অবৈধ লেনদেনের সুযোগ করে দিতেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।’


নগর পরিকল্পনাবিদদের মতে, আবাসিক এলাকায় সীমিত কিছু সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা থাকলেও তা হতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা, অনুমোদন ও নিয়ন্ত্রণের আওতায়। কিন্তু পরিকল্পিত নগরায়ণের নামে যদি একের পর এক আবাসিক প্লট বাণিজ্যিক ব্যবহারে চলে যায়, তাহলে সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক ভূমি ব্যবহার পরিকল্পনাই ভেঙে পড়বে।

সার্বিক বিষয়ে জানার জন্য রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিটিজেন জার্নালকে বলেন, ‘নকশার ব্যত্যয় ঘটিয়ে যেসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা এবং জরিমানা করছি। তবে যে পরিমাণ ভবনে নকশার ব্যত্যয় ঘটেছে, সে তুলনায় আমাদের পরিদর্শক দলের সংখ্যা কম। ফলে সব স্থাপনার বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের কিছুটা সময় প্রয়োজন।’

তিনি আরও যোগ করেন, ‘বিধিমালা প্রণয়নের মাধ্যমে আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনগুলো যাচাই-বাছাই করা হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেসব ভবনকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলো অনুমোদনের আওতায় আনা হবে। আর যেগুলো অনুমোদনযোগ্য নয়, সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে হানিট্র্যাপ, সুদের কারবার ও ব্ল্যাকমেইলের অভিযোগ—মুগদার ঐশীকে ঘিরে নতুন তথ্য

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

জাতীয়

View more
উপনির্বাচনে সম্ভাব্য ৮ প্রার্থী পাঁচজনই বিএনপির
উপনির্বাচনে সম্ভাব্য ৮ প্রার্থী পাঁচজনই বিএনপির

  ড. ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে উপনির্বাচনের তপশিল এখনও ঘোষণা করা হয়নি। এর মধ্যে তৎপরতা শুরু করেছেন বিএনপিসহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা। অন্তত আটজন মনোনয়নপ্রত্যাশী নানাভাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন বলে জানা গেছে। অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে পরবর্তী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন হতে হবে। তাঁর পদত্যাগের পর থেকেই মাঠে ও সামাজিক মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা দলীয় রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিল রেখে ব্যক্তি উদ্যোগে বড় বড় সমাবেশ ও মিছিল করে শোডাউনও করছেন। বেশি সক্রিয়দের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক দুই সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, তাড়াইল উপজেলা বিএনপি সভাপতি মো. সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এরশাদ এহসান জুয়েল। এর বাইরে গত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ডা. জেহাদ খানকে আসন্ন উপনির্বাচনেও প্রার্থী করা হবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির আজিজুল হক। ইসলামী আন্দোলন বাংলাদেশের গত নির্বাচনের প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইনও জানিয়েছেন, দল মনোনয়ন দিলে তিনি প্রার্থী হবেন। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির আহমেদ নিজেকে একজন সম্ভাব্য প্রার্থী বলে জানিয়েছেন। স্থানীয়রা ধারণা করছেন আগামী দিনগুলোতে আরও সম্ভাব্য প্রার্থী মাঠে নামতে পারেন। এ আসনে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। পরে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ড. ওসমান ফারুকের মতো জাহাঙ্গীর আলম মোল্লা, জালাল মোহাম্মদ গাউস, সাইফুল ইসলাম সুমন, ডা. এরশাদ এহসান জুয়েল, ডা. জেহাদ খান, আলমগীর হোসাইন ও খায়রুল কবির আহমেদের বাড়ি করিমগঞ্জ উপজেলায়। তাড়াইল থেকে একমাত্র সম্ভাব্য প্রার্থী সারওয়ার হোসেন লিটন। যোগাযোগ করা হলে জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, ২০০৮ সালের নির্বাচনেও দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছিল। আমি আশাবাদী, উপনির্বাচনেও দল আমাকে মনোনয়ন দেবে। জালাল মোহাম্মদ গাউস বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে এসেছি। মনোনয়নের বিষয়ে আমি আশাবাদী। সাইফুল ইসলাম সুমন বলেন, মনোনয়নের বিষয়ে কেন্দ্র আমাকে বিবেচনা করবে বলে মনে করি। সারওয়ার হোসেন লিটন বলেন, সবসময় বিএনপির মনোনয়ন পায় করিমগঞ্জ থেকে। তাড়াইল বঞ্চিত হয়। এবার তাড়াইলে আমিই একমাত্র প্রার্থী। ফলে আমি এবং তাড়াইলবাসী আমার মনোনয়নের বিষয়ে আশাবাদী। করিমগঞ্জেরও বহু নেতাকর্মীসহ সাধারণ মানুষের সমর্থন আমার পক্ষে আছে। কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ আলম বলেন, উপনির্বাচনের তপশিল সম্পর্কে এখনও নির্বাচন কমিশন থেকে কিছু জানানো হয়নি। হয়তো আগামী সপ্তাহে নির্দেশনা আসতে পারে।  এই আসনে ভোটার চার লাখ ৪৮ হাজার ৬২৫। এর মধ্যে তাড়াইলে এক লাখ ৫৭ হাজার ৫৬৮ জন এবং করিমগঞ্জে দুই লাখ ৯১ হাজার জন।

News নভেম্বর ২৪, ২০২৬ 0
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ

আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ

আবাসিক এলাকায় বাণিজ্যের থাবা, কী করছে রাজউক

আবাসিক এলাকায় বাণিজ্যের থাবা, কী করছে রাজউক

জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন
জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন

  বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তাঝুঁকি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও তেলের দাম কমছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় এ দরপতন হয়েছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ ডলার ৯৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ ডলার ৯৪ সেন্টে নেমে আসে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। একই দিন লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দামও ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি থাকা সত্ত্বেও তেলের দামে এই পতন ঘটেছে। সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। আইআরজিসির দাবি, ট্যাংকারগুলো তাদের নির্দেশনা অমান্য করেছিল। এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জ্বালানিবাহী ৫০টি পর্যন্ত ট্যাংকারে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্ববাজারে তেলের দাম কমছে। পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে সম্ভাব্য উদ্বৃত্তের আশঙ্কাই বর্তমানে তেলের দামের ওপর প্রভাব ফেলছে।

News নভেম্বর ২৪, ২০২৬ 0
শেখ হাসিনার বিমান চাওয়ার দাবি ‘অগ্রহণযোগ্য ও উন্মাদনা’: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিমান চাওয়ার দাবি ‘অগ্রহণযোগ্য ও উন্মাদনা’: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর কোনো ব্যত্যয় ঘটবে না। মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি। প্রতিমন্ত্রী ব‌লেন, তার (‌শেখ হা‌সিনা) বিরুদ্ধে অভিযোগ আছে, তি‌নি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কি বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা এই যে বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট। তি‌নি ব‌লেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদেরকে স‌ঙ্গে স‌ঙ্গে গ্রেপ্তার করা হ‌বে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কো‌নো ব্যত্যয় ঘটবে না। শামা ওবা‌য়েদ ব‌লেন, এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারো সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি। শেখ হা‌সিনা‌কে গ্রেপ্তার করার ম‌তো সক্ষমতা দি‌ল্লির বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের আছে কিনা জান‌তে চাই‌লে প্রতিমন্ত্রী ব‌লেন, উনি কোথায় আছে সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। উ‌নি পা‌লি‌য়ে যাওয়ার পর থে‌কে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় কি যাবেন না যাবেন ইটস ইমেটেরিয়াল।  তি‌নি ব‌লেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আছে সেখা‌নে হাদির হত্যাকারী এবং এই জুলাই-আগস্টে যারা এই বিভিন্ন খুন, গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে যেই সাজাপ্রাপ্ত যারা আসামিরা লুকিয়ে আছে বিভিন্ন দেশে ভারতসহ তাদের সবাইকে এই প্রত্যর্পণ চু‌ক্তির আওতায় ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে, সেটা চলছে, সেটা বারবার আমরা কিন্তু বলেছি। \ তি‌নি আরও ব‌লেন, তারপরেও এই যে একটা পলিটিক্যাল স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট যে ১৬ ডিসেম্বর ১৭ ডিসেম্বর; ভাই আসুক না, তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে, উনি নেতাকর্মীদেরকে বিপ‌দে ফেলে পালিয়ে গেছে। খামাখা এখন যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে, নেতা আছে তাদেরকে বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।  প্রতিমন্ত্রী ব‌লেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অবস্থান স্পষ্ট। উনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে।  শেখ হাসিনা পাসপোর্ট এবং এনআইডির আবেদন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, বাংলাদেশের ৭২-এর যে সংবিধান আছে, সেখানে এটা পরিষ্কারভাবে বলা আছে যে, কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে, বাংলাদেশ সরকার তা‌কে পাস‌পোর্ট, এনআইডি বা অন্য কিছু দে‌বে না। এটা তো সং‌বিধা‌নে আছে। সুতরাং এটার ব্যত্যয় হ‌বে না।

News নভেম্বর ২৪, ২০২৬ 0
হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির

হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির

হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮শ টাকা

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮শ টাকা

0 Comments