তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে শুধু সচেতনতামূলক বক্তব্য নয়, বরং উদ্ভাবন, খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে তাদের আরও বেশি সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, তরুণদের তামাক থেকে দূরে রাখতে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন, খেলাধুলা ও সৃজনশীল চর্চার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
রোববার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ইয়ুথ ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত ‘তামাকের ক্ষতি থেকে তরুণদের সুরক্ষা: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা, আইডিয়া জেনারেশন ও স্টার্টআপ ফান্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভালো উদ্ভাবনী ধারণা থাকলে সরকারি অর্থায়নে তা বাস্তবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে অর্থ জমা না রেখেই কেবল ভালো ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে সরকারি অর্থায়ন নিয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
তামাক নিয়ন্ত্রণ ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করবে। তবে পরিবারে অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে তামাকজাত পণ্য থেকে নিরুৎসাহিত হয়, সে জন্য সবাইকে মিলে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ। এ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি কৌতূহল, বন্ধুত্বের প্রভাব কিংবা সামাজিক চাপের কারণে তরুণদের তামাকের দিকে ঝুঁকে পড়া ঠেকাতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে চান, তারুণ্য যেন কোনোভাবেই তামাকের সংস্পর্শে না আসে। এ লক্ষ্য অর্জনে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাহ্দী আমিন জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এ ছাড়া জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন বিষয় হিসেবে যুক্ত করা হচ্ছে।
সহশিক্ষা ও সৃজনশীল চর্চার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাব, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। সারা বছর আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কিরাত তেলাওয়াত, চিত্রাঙ্কন, সংগীত ও সংস্কৃতিচর্চার মতো ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ব্যস্ত রাখা এবং এসব কাজে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু ভালো শিক্ষার্থী হওয়া কিংবা সনদ অর্জন নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্যতা অর্জনের ওপর জোর দেন মাহ্দী আমিন। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যক্রম সংস্কারে ইন্টারপারসোনাল স্কিলস, টিমওয়ার্ক এবং ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিয়ে নিজেদের গড়ে তুলতে পারবেন।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় যেকোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য দুটি বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে। এর একটি ‘মূল্যবোধ ও নীতিমালা’, যেখানে সুনাগরিক হওয়ার পাশাপাশি তামাক থেকে দূরে থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। অন্যটি ‘ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন’, যেখানে সিভি লেখা, ইন্টারভিউ দেওয়া ও যোগাযোগ দক্ষতা শেখানো হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ক্রমে আলাদা ক্যারিয়ার সার্ভিস অফিস প্রতিষ্ঠা এবং নিয়মিত জব ফেয়ার আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
তামাকবিরোধী লড়াইয়ে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, বাল্যবিবাহ, অ্যাসিড সন্ত্রাস ও শিশুশ্রম প্রতিরোধে যেভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে, তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষায়ও একইভাবে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের সর্বোচ্চ ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ক্ষমতায়নই বাংলাদেশের ক্ষমতায়ন। তরুণরা যত ভালো থাকবেন, দেশও তত ভালো থাকবে। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তরুণ জনশক্তি উল্লেখ করে তিনি বলেন, তাত্ত্বিক, বাস্তবিক ও পরিসংখ্যানগত সব দিক থেকেই তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। ইতিহাসের প্রতিটি পর্যায়ের মতো জুলাই গণঅভ্যুত্থানেও তরুণ-তরুণীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতির সবচেয়ে বড় আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এই তারুণ্যকে ঘিরেই আবর্তিত।
তামাক নিয়ন্ত্রণে ‘নারী মৈত্রী’র দাবি ও প্রত্যাশার সঙ্গে একমত পোষণ করে মাহ্দী আমিন বলেন, তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত এসব দাবি রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তামাকের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থান রয়েছে। ভবিষ্যতে যাঁরা দেশের নেতৃত্ব দেবেন, সেই তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা জরুরি।
সঠিক নীতি প্রণয়নের পাশাপাশি তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন উভয়ই চলমান প্রক্রিয়া। প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের সুযোগ রয়েছে। তবে তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না; প্রক্রিয়াগতভাবে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টিতে সুনজর রয়েছে এবং সরকারের সব পর্যায়ে এ নিয়ে কাজ চলছে।
শিক্ষাব্যবস্থার প্রসঙ্গ টেনে উপদেষ্টা জানান, আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সপ্তম থেকে দশম শ্রেণিতেও এটি চালু হবে। সপ্তম থেকে দশম শ্রেণির পাঠ্যক্রমে তামাকের ক্ষতিকর দিক ও এ বিষয়ে সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। পাঠ্যপুস্তকে এসব বিষয় যুক্ত হলে শিক্ষার্থীদের মধ্যে শুরু থেকেই সচেতনতা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহ্দী আমিন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যান্টি-টোব্যাকো উইমেন এমপিস ফোরামের ভাইস চেয়ারপারসন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।
মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত। আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।” বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে। মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে শুধু সচেতনতামূলক বক্তব্য নয়, বরং উদ্ভাবন, খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে তাদের আরও বেশি সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, তরুণদের তামাক থেকে দূরে রাখতে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন, খেলাধুলা ও সৃজনশীল চর্চার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। রোববার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ইয়ুথ ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত ‘তামাকের ক্ষতি থেকে তরুণদের সুরক্ষা: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা, আইডিয়া জেনারেশন ও স্টার্টআপ ফান্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভালো উদ্ভাবনী ধারণা থাকলে সরকারি অর্থায়নে তা বাস্তবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে অর্থ জমা না রেখেই কেবল ভালো ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে সরকারি অর্থায়ন নিয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করবে। তবে পরিবারে অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে তামাকজাত পণ্য থেকে নিরুৎসাহিত হয়, সে জন্য সবাইকে মিলে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ। এ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি কৌতূহল, বন্ধুত্বের প্রভাব কিংবা সামাজিক চাপের কারণে তরুণদের তামাকের দিকে ঝুঁকে পড়া ঠেকাতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে চান, তারুণ্য যেন কোনোভাবেই তামাকের সংস্পর্শে না আসে। এ লক্ষ্য অর্জনে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাহ্দী আমিন জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এ ছাড়া জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন বিষয় হিসেবে যুক্ত করা হচ্ছে। সহশিক্ষা ও সৃজনশীল চর্চার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাব, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। সারা বছর আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কিরাত তেলাওয়াত, চিত্রাঙ্কন, সংগীত ও সংস্কৃতিচর্চার মতো ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ব্যস্ত রাখা এবং এসব কাজে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ভালো শিক্ষার্থী হওয়া কিংবা সনদ অর্জন নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্যতা অর্জনের ওপর জোর দেন মাহ্দী আমিন। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যক্রম সংস্কারে ইন্টারপারসোনাল স্কিলস, টিমওয়ার্ক এবং ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিয়ে নিজেদের গড়ে তুলতে পারবেন। তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় যেকোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য দুটি বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে। এর একটি ‘মূল্যবোধ ও নীতিমালা’, যেখানে সুনাগরিক হওয়ার পাশাপাশি তামাক থেকে দূরে থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। অন্যটি ‘ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন’, যেখানে সিভি লেখা, ইন্টারভিউ দেওয়া ও যোগাযোগ দক্ষতা শেখানো হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ক্রমে আলাদা ক্যারিয়ার সার্ভিস অফিস প্রতিষ্ঠা এবং নিয়মিত জব ফেয়ার আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। তামাকবিরোধী লড়াইয়ে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, বাল্যবিবাহ, অ্যাসিড সন্ত্রাস ও শিশুশ্রম প্রতিরোধে যেভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে, তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষায়ও একইভাবে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের সর্বোচ্চ ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ক্ষমতায়নই বাংলাদেশের ক্ষমতায়ন। তরুণরা যত ভালো থাকবেন, দেশও তত ভালো থাকবে। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তরুণ জনশক্তি উল্লেখ করে তিনি বলেন, তাত্ত্বিক, বাস্তবিক ও পরিসংখ্যানগত সব দিক থেকেই তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। ইতিহাসের প্রতিটি পর্যায়ের মতো জুলাই গণঅভ্যুত্থানেও তরুণ-তরুণীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতির সবচেয়ে বড় আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এই তারুণ্যকে ঘিরেই আবর্তিত। তামাক নিয়ন্ত্রণে ‘নারী মৈত্রী’র দাবি ও প্রত্যাশার সঙ্গে একমত পোষণ করে মাহ্দী আমিন বলেন, তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত এসব দাবি রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তামাকের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থান রয়েছে। ভবিষ্যতে যাঁরা দেশের নেতৃত্ব দেবেন, সেই তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা জরুরি। সঠিক নীতি প্রণয়নের পাশাপাশি তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন উভয়ই চলমান প্রক্রিয়া। প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের সুযোগ রয়েছে। তবে তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না; প্রক্রিয়াগতভাবে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টিতে সুনজর রয়েছে এবং সরকারের সব পর্যায়ে এ নিয়ে কাজ চলছে। শিক্ষাব্যবস্থার প্রসঙ্গ টেনে উপদেষ্টা জানান, আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে সপ্তম থেকে দশম শ্রেণিতেও এটি চালু হবে। সপ্তম থেকে দশম শ্রেণির পাঠ্যক্রমে তামাকের ক্ষতিকর দিক ও এ বিষয়ে সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। পাঠ্যপুস্তকে এসব বিষয় যুক্ত হলে শিক্ষার্থীদের মধ্যে শুরু থেকেই সচেতনতা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহ্দী আমিন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যান্টি-টোব্যাকো উইমেন এমপিস ফোরামের ভাইস চেয়ারপারসন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।
আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। গতকাল শনিবার (২৮ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলমান ৭ দিনব্যাপী যানবাহন জরিপ (ট্রাফিক ভলিউম সার্ভে) এবং ইটিসি স্থাপন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে সেতু বিভাগের সচিব এক্সপ্রেসওয়ের তেজগাঁওসহ বিভিন্ন টোল প্লাজায় চলমান যানবাহন জরিপের পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এসময় জরিপকাজে নিয়োজিত কর্মী এবং তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। টোল প্লাজার সার্ভেইলেন্স ও টোল অপারেশন ব্যবস্থার কার্যক্রম সম্পর্কেও তিনি অবহিত হন। পরে তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন। এ নিয়ন্ত্রণকক্ষ থেকে পুরো এক্সপ্রেসওয়ের যানবাহন চলাচল, টোল আদায় ও সার্বিক পরিচালন কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হয়। অপারেশনাল কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করতে এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। পরিদর্শনের একপর্যায়ে সেতু বিভাগের সচিব এক্সপ্রেসওয়ের বিভিন্ন টোল প্লাজায় আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশে একক ও অভিন্ন পদ্ধতিতে জনবান্ধব আধুনিক ইটিসি ব্যবস্থা চালুর উদ্যোগের অংশ হিসেবে টোল লেনে লুপ কাটিংসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি বনানী ইএন-২ র্যাম্প এলাকায় ইটিসি স্থাপনের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবরও নেন। পরিদর্শন শেষে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার, সেফটি কনসালটেন্ট এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন সেতু বিভাগের সচিব। সভায় সোনারগাঁও ইএন-২ র্যাম্পটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। র্যাম্পটি চালুর আগেই টোল আদায় ও যানবাহন ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া প্রকল্পের চলমান নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগতমান বজায় রাখার নির্দেশ দেন তিনি। নির্মাণ, টোল পরিচালনা ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব পক্ষকে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার এবং সেফটি কনসালটেন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে রাজধানীর শুক্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকছেন কবির হোসেন। মাঝারি আয়ের এই চাকরিজীবীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকায় একটি ফ্ল্যাট কেনা। অনেক বছর ধরে বেতনের টাকা জমিয়েও উচ্চমূল্যের কারণে ভালো কোনো এলাকায় একটি ফ্ল্যাট কেনার সাহস পাচ্ছেন না তিনি। তবুও স্বপ্ন হারাননি; সরকারি আবাসন প্রকল্পগুলোর লটারিতে একটি ফ্ল্যাট বা প্লট পাওয়ার আশায় বুক বেঁধে আছেন। শুধু কবির হোসেন নয়, ঢাকা শহরে নিজের একটি ফ্ল্যাটের স্বপ্ন মধ্যবিত্ত পরিবারের অনেকেরই। বছরের পর বছর সঞ্চয় করেও ঢাকায় একটি ফ্ল্যাট কেনার সামর্থ্য হয় না অনেকের। তাই মানুষ অপেক্ষায় থাকে কখন সরকারি আবাসন প্রকল্পে এ ধরনের সুযোগ আসবে। তবে সম্প্রতি ঘোষিত সরকারি আবাসন প্রকল্পের একটি ফ্ল্যাটের দাম শুনে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়েছে অনেকের। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উদ্যোগে নির্মিত ওই আবাসন প্রকল্পের একেকটি ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ কোটি টাকার ওপরে। আবাসন নিয়ে কাজ করা সরকারের বিশেষায়িত এই প্রতিষ্ঠানটির এমন ঘোষণায় মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার সুযোগ কতটুকু থাকবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সাধারণ মানুষের আবাসন সংকট দূর করার পরিবর্তে সরকারি জমি ও প্রতিষ্ঠানের অর্থে একটি নির্দিষ্ট শ্রেণির জন্য এই উচ্চমূল্যের আবাসন তৈরি হচ্ছে বলেও মনে করছে সচেতন মহল। সম্প্রতি ‘গৃহায়ন ধানমন্ডি’ প্রকল্পের ২৫টি ফ্ল্যাট বরাদ্দ দিতে আবেদন আহ্বান করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। ধানমন্ডি রোড-৬/এ-এর ৭১১ নম্বর (নতুন ৬৩) বাড়িতে নির্মিত এসব ফ্ল্যাটের প্রতি বর্গফুটের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা। এর সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হবে আরও ১০ লাখ টাকা। ফলে একেকটি ফ্ল্যাট কিনতে ক্রেতাদের গুনতে হবে সর্বনিম্ন ৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এ প্রসঙ্গে নগরবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ সিটিজেন জার্নালকে বলেন, ‘গৃহায়ন নীতিমালায় সবার জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিতের কথা বলা আছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যাদের আবাসন প্রয়োজন-তাদের জন্য এসব প্রকল্প নেওয়া হলেও শেষমেশ এর সুবিধা পায় বিত্তশালীরা। যা সমাজে আরও বেশি শ্রেণিবৈষম্য ও অর্থনৈতিক বৈষম্য বাড়ায়।’ বরাদ্দের প্রসপেক্টাস অনুযায়ী, ২ হাজার ৩০ বর্গফুটের ১২টি এবং ২ হাজার ১৬৬ বর্গফুটের ১৩টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। যথাক্রমে এসব ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ৫ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। এর সঙ্গে গাড়ি পার্কিংয়ের মূল্য যোগ হবে। ফ্ল্যাটের আয়তনের মধ্যে সিঁড়ি, লিফট, লবি ও সাধারণ ব্যবহারের জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে। ফ্ল্যাটের মূল্য একবারে পরিশোধের পাশাপাশি কিস্তিতে দেওয়ার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। তবে দখল বুঝে পেতে বরাদ্দপত্র পাওয়ার দুই মাসের মধ্যে মোট মূল্যের ৫০ শতাংশ পরিশোধ করতে হবে। চাইলে দুই মাসের মধ্যে ২৫ শতাংশ এবং পরবর্তী এক বছরের মধ্যে আরও ২৫ শতাংশ পরিশোধ করা যাবে। বাকি ৫০ শতাংশ এককালীন অথবা সর্বোচ্চ ছয় বছরে মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। তবে বাকি অর্থের ওপর ১২ শতাংশ সুদ এবং ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। ফলে, সর্বনিম্ন দামের ফ্ল্যাটটির ক্ষেত্রেও দখল বুঝে পেতে ক্রেতাকে প্রথম পর্যায়ে ২ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। এর বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য আরও ১০ লাখ টাকা দিতে হবে। কিস্তির সুবিধা থাকলেও প্রাথমিক অর্থের পরিমাণই অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের সামর্থ্যের বাইরে। শুধু তা-ই নয়, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি কিংবা অন্য কোনো যৌক্তিক কারণে নির্মাণ ব্যয় বাড়লে ফ্ল্যাটের মূল্যও বৃদ্ধি পাবে। এদিকে, পাঁচ কোটি টাকার বেশি দিয়ে ফ্ল্যাট কিনলেও ক্রেতা জমির আনুপাতিক মালিকানা পাবেন না। ফ্ল্যাটের সম্পূর্ণ মূল্য পরিশোধের পর কর্তৃপক্ষের সঙ্গে লিজ দলিল সম্পাদন করতে হবে। ফ্ল্যাট কিনতে আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে আবেদনকারী বা তার স্ত্রী-স্বামী, সন্তান কিংবা পোষ্যের নামে ঢাকার উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক কিংবা অন্য কোনো সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে আগে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়া থাকলে তিনি আবেদন করতে পারবেন না। আবেদন করতে ফ্ল্যাটের আকার অনুযায়ী ১০ লাখ অথবা ১৫ লাখ টাকা জামানত দিতে হবে। আবেদনকারীদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। আবাসন সবার জন্য, প্রকল্প কাদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যাবলি অনুযায়ী, সংস্থাটির অন্যতম দায়িত্ব স্বল্প ব্যয়ের ও আত্মসহায়তামূলক আবাসন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন। এ ছাড়া দুর্দশাগ্রস্ত নারী, অসহায় ও দুস্থ নাগরিকদের জন্য আবাসন কার্যক্রম গ্রহণের কথাও রয়েছে। কর্তৃপক্ষের ঘোষিত লক্ষ্য সবার জন্য পরিকল্পিত ও সহজলভ্য আবাসনের ব্যবস্থা করা। অথচ ধানমন্ডির এই প্রকল্পের ফ্ল্যাটের মূল্য পাঁচ কোটি টাকার বেশি হওয়ায় মধ্যবিত্ততো দূরের কথা, উচ্চআয়ের সীমিত একটি শ্রেণির বাইরে এসব ফ্ল্যাট কেনার সুযোগ কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। নগরবিদদের মতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মতো সরকারি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্পে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে শুধু উন্মুক্ত আবেদন ও লটারির ব্যবস্থা যথেষ্ট না। কারণ, আবেদন করার আনুষ্ঠানিক সুযোগ সবার জন্য থাকলেও কয়েক কোটি টাকা পরিশোধের সক্ষমতা না থাকলে প্রকৃত অর্থে এই আবাসনের সুবিধা সীমিত একটি উচ্চ আয়ের জনগোষ্ঠীর মধ্যেই থেকে যেতে পারে বলে মনে করেন তারা। নগরবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)-এর নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান সিটিজেন জার্নালকে বলেন, ‘সরকারি সংস্থা হয়েও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বেসরকারি আবাসন ব্যবসায়ীদের মতো করে আচরণ করছে। ধানমন্ডিতে শুধু ধনীরাই থাকেন না। তাদের বাসা-বাড়ি এবং ধানমন্ডি এলাকায় কাজ করতে দূর থেকে নিম্নআয়ের অনেক মানুষ আসেন। এই বিষয়টিও গৃহায়নের দেখা উচিত ছিল। কিন্তু জাগৃকের দ্বায়িত্বে যারা আসেন তারা মূলত দুই-তিন বছরের পিকনিক সেরে যান। পরিকল্পিত আবাসন নিয়ে কোনো ধারণা না থাকায় এরকম উচ্চমূল্যের ফ্ল্যাট নির্মাণ করে তারা নিজের স্বজন, আমলা, সচিব ও বন্ধুদের খুশি করেন।’ এ বিষয়ে চেষ্টা করেও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে তার মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও সমন্বয়) আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার সিটিজেন জার্নালকে বলেন, ‘এ বিষয়ে আমি নতুন করে কিছু বলতে পারবো না। ফ্ল্যাট মূল্য মিনিস্ট্রি থেকে অনুমোদিত।’