স্বাস্থ্য

অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে চলছে হাসপাতালের কার্যক্রম

হোসেন মাঝি নভেম্বর ২৬, ২০২৬ 0
অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে চলছে হাসপাতালের কার্যক্রম
হাসপাতালের

 

রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর একটি গ্রিন রোড। এই সড়কের আশপাশে রয়েছে একাধিক হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসেন অসংখ্য মানুষ। কিন্তু যেসব ভবনে চলছে চিকিৎসাসেবা, সেগুলোর বেশিরভাগেরই হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমোদন বা অকুপেন্সি সার্টিফিকেট নেই। আবাসিক বা বাণিজ্যিক ভবনেই চলছে এসব হাসপাতালের কার্যক্রম। আরও উদ্বেগের বিষয় হলো, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই নেই অগ্নিনিরাপত্তার মতো মৌলিক ব্যবস্থাও। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে রয়েছে ব্যাপক অব্যবস্থাপনা। পার্কিংয়ের জায়গাও ব্যবহৃত হচ্ছে অফিস, জেনারেটর, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন জিনিস রাখার কাজে।

শুধু গ্রিন রোড নয়, সোবহানবাগের মিরপুর রোডে অবস্থিত দীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারেও ভবনের অনুমোদিত ব্যবহার ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় অসঙ্গতি রয়েছে। সরকারি এক সংস্থার অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনায় হাসপাতাল ভবনের অনুমোদন, ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থার নানা ঘাটতি সামনে এসেছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, হাসপাতালের জন্য আলাদা বিল্ডিং কোড থাকলেও বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল তা মানছে না।


অনুসন্ধানে জানা গেছে, দীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ভবনটি ব্যবহার করা হচ্ছে পরিকল্পনা সংক্রান্ত আইনের ব্যত্যয় ঘটিয়ে। ২০০৬ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ৯ তলা পর্যন্ত বাণিজ্যিক এবং ১০ থেকে ১৫ তলা পর্যন্ত আবাসিক ব্যবহারের অনুমোদন নেয় ভবনটি। অথচ বর্তমানে সেখানে পরিচালিত হচ্ছে হাসপাতালের কার্যক্রম। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি হাসপাতাল হিসেবে ভবনটি ব্যবহার করা হলেও কর্তৃপক্ষ অকুপেন্সি সার্টিফিকেট নেয়নি।

শুধু অনুমোদনের ঘাটতিই নয়, হাসপাতালটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থাতেও রয়েছে দুর্বলতা। নেই জরুরি আলোর ব্যবস্থা। জরুরি অবস্থায় বের হওয়ার পথ নির্দেশ করতে প্রয়োজনীয় সাংকেতিক চিহ্নও ব্যবহার করা হয়নি। এ ছাড়া রোগী ও সংশ্লিষ্টদের নিরাপদে চলাচলের জন্য র‌্যাম্পের ব্যবস্থাও সন্তোষজনক নয়।

গ্রিন রোডের ১৬৭/বি নম্বরের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কমফোর্ট নার্সিং হোমের (হাসপাতাল) ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম পাওয়া গেছে। হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করলেও প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদ নেয়নি। ভবনটির অনুমোদিত নকশাও অস্পষ্ট। পাশাপাশি সেটব্যাকের ( রাস্তার প্রান্ত থেকে ভবনের মূল দেওয়াল পর্যন্ত রেখে দেওয়া নির্ধারিত সর্বনিম্ন খোলা জায়গা) ক্ষেত্রেও ঘটানো হয়েছে আইনের ব্যত্যয়। নেই অগ্নিনিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ফায়ার অ্যালার্ম ও ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা। জরুরি নির্গমন পথের নির্দেশনা এবং ফায়ার ডোরও স্থাপন করা হয়নি। এর মধ্যে ভবনের পার্কিংয়ের জায়গা ব্যবহার করা হচ্ছে অফিস পরিচালনার কাজে।

একই সড়কের ৬৯/ডি নম্বরের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের ভবনটির অনুমোদনেও রয়েছে অসংগতি। রাজউক থেকে ভবনটি আবাসিক কাম বাণিজ্যিক হিসেবে ব্যবহারের অনুমোদন নেওয়া হলেও সেখানে চলছে হাসপাতালের কার্যক্রম। কিন্তু ভবনটির ব্যবহার সনদ নেই। পার্কিংয়ের নির্ধারিত জায়গাও ব্যবহৃত হচ্ছে অফিস হিসেবে। এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাখা হয়নি আলাদা পার্কিংয়ের ব্যবস্থা।


গ্রিন রোডের ৭০ নম্বরে অবস্থিত এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিত্রও উদ্বেগজনক। প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদ নেয়নি। সেটব্যাক এবং ব্যবহারের ক্ষেত্রেও ঘটেছে অনুমোদনের ব্যত্যয়। অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থার প্রায় সবই অনুপস্থিত। ভবনটিতে নেই ফায়ার অ্যালার্ম, ফায়ার ডোর, স্মোক ডিটেক্টর ও ফায়ার হাইড্রেন্ট। জরুরি আলোর ব্যবস্থা এবং নির্গমন পথের নির্দেশনাও নেই। এর বাইরে ভবনের ছাদে রাখা হয়েছে অননুমোদিত অতিরিক্ত ভারী কাঠামো, যা ভবনের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

এ ছাড়া গ্রিন রোডের ৬১/আর নম্বরের বিএসিসি উইমেন্স অ্যান্ড চিলড্রেন হসপাতালের ভবনটি মূলত আবাসিক ব্যবহারের হলেও সেখানে চলছে হাসপাতালের কার্যক্রম। প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদও নেয়নি। নেই প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ভবনের পার্কিংয়ের জায়গা ব্যবহার করা হচ্ছে অফিস পরিচালনার কাজে।

একই সড়কের প্লাটিনাম হাসপাতালের ভবনেও অনুমোদন এবং নিরাপত্তা ব্যবস্থায় একাধিক ঘাটতি পাওয়া গেছে। কর্তৃপক্ষের কাছে নেই ভবনটির অনুমোদিত নকশা। নেয়নি ব্যবহার সনদও। সেটব্যাকের ক্ষেত্রেও রয়েছে ব্যত্যয়। নেই অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় ফায়ার অ্যালার্ম ও ফায়ার হাইড্রেন্ট। জরুর নির্গমন পথের নির্দেশনাও অনুপস্থিত। সবচেয়ে উদ্বেগের বিষয়, ভবনের পার্কিং এলাকায় রাখা হয়েছে জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার।


নগর পরিকল্পনাবিদদের মতে, হাসপাতালের ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে সাধারণ আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের চেয়ে অনেক বেশি সতর্কতা প্রয়োজন। কারণ হাসপাতালের রোগীদের মধ্যে অনেকেরই স্বাভাবিকভাবে চলাচল করার সক্ষমতা থাকে না। ফলে অগ্নিকাণ্ড বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে হাসপাতালের নকশা প্রণয়ন থেকে শুরু করে নির্মাণ ও ব্যবহারের প্রতিটি পর্যায়ে রোগীর নিরাপত্তা, জরুরি বহির্গমন, অগ্নিনিরাপত্তা, বিশেষায়িত র‌্যাম্প এবং ভবনের কাঠামোগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি। শুধু আবাসিক বা বাণিজ্যিক ভবনকে হাসপাতাল হিসেবে ব্যবহার শুরু করলেই সেটি চিকিৎসাসেবার উপযোগী হয়ে ওঠে না।

এ বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান  বলেন, ‘হাসপাতাল নির্মাণের জন্য বিশেষায়িত নকশা ও পৃথক বিল্ডিং কোড অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু দেশের অধিকাংশ বেসরকারি হাসপাতাল পরিচালিত হচ্ছে আবাসিক বা বাণিজ্যিক ভবনকে রূপান্তর করে, যেখানে প্রয়োজনীয় মানদণ্ড মানা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘রাজউকের অকুপেন্সি সার্টিফিকেট না থাকার অর্থ ভবনটি অনুমোদিত নকশা ও বিল্ডিং কোড অনুসরণ করে নির্মিত হয়নি। হাসপাতালের মতো বিশেষায়িত স্থাপনায় এ ধরনের অনিয়ম জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি। উন্নত দেশগুলোতে এসব বিষয়ে কঠোর নজরদারি থাকলেও বাংলাদেশে নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতির কারণে অনেকে আইন লঙ্ঘন করেও সহজে পার পেয়ে যাচ্ছে।’

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

রাজনৈতিক পরিচয়ের আড়ালে হানিট্র্যাপ, সুদের কারবার ও ব্ল্যাকমেইলের অভিযোগ—মুগদার ঐশীকে ঘিরে নতুন তথ্য

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্বাস্থ্য

View more
অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে চলছে হাসপাতালের কার্যক্রম
অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে চলছে হাসপাতালের কার্যক্রম

  রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর একটি গ্রিন রোড। এই সড়কের আশপাশে রয়েছে একাধিক হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসেন অসংখ্য মানুষ। কিন্তু যেসব ভবনে চলছে চিকিৎসাসেবা, সেগুলোর বেশিরভাগেরই হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমোদন বা অকুপেন্সি সার্টিফিকেট নেই। আবাসিক বা বাণিজ্যিক ভবনেই চলছে এসব হাসপাতালের কার্যক্রম। আরও উদ্বেগের বিষয় হলো, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই নেই অগ্নিনিরাপত্তার মতো মৌলিক ব্যবস্থাও। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে রয়েছে ব্যাপক অব্যবস্থাপনা। পার্কিংয়ের জায়গাও ব্যবহৃত হচ্ছে অফিস, জেনারেটর, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন জিনিস রাখার কাজে। শুধু গ্রিন রোড নয়, সোবহানবাগের মিরপুর রোডে অবস্থিত দীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারেও ভবনের অনুমোদিত ব্যবহার ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় অসঙ্গতি রয়েছে। সরকারি এক সংস্থার অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনায় হাসপাতাল ভবনের অনুমোদন, ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থার নানা ঘাটতি সামনে এসেছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, হাসপাতালের জন্য আলাদা বিল্ডিং কোড থাকলেও বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল তা মানছে না। অনুসন্ধানে জানা গেছে, দীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ভবনটি ব্যবহার করা হচ্ছে পরিকল্পনা সংক্রান্ত আইনের ব্যত্যয় ঘটিয়ে। ২০০৬ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ৯ তলা পর্যন্ত বাণিজ্যিক এবং ১০ থেকে ১৫ তলা পর্যন্ত আবাসিক ব্যবহারের অনুমোদন নেয় ভবনটি। অথচ বর্তমানে সেখানে পরিচালিত হচ্ছে হাসপাতালের কার্যক্রম। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি হাসপাতাল হিসেবে ভবনটি ব্যবহার করা হলেও কর্তৃপক্ষ অকুপেন্সি সার্টিফিকেট নেয়নি। শুধু অনুমোদনের ঘাটতিই নয়, হাসপাতালটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থাতেও রয়েছে দুর্বলতা। নেই জরুরি আলোর ব্যবস্থা। জরুরি অবস্থায় বের হওয়ার পথ নির্দেশ করতে প্রয়োজনীয় সাংকেতিক চিহ্নও ব্যবহার করা হয়নি। এ ছাড়া রোগী ও সংশ্লিষ্টদের নিরাপদে চলাচলের জন্য র‌্যাম্পের ব্যবস্থাও সন্তোষজনক নয়। গ্রিন রোডের ১৬৭/বি নম্বরের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কমফোর্ট নার্সিং হোমের (হাসপাতাল) ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম পাওয়া গেছে। হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করলেও প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদ নেয়নি। ভবনটির অনুমোদিত নকশাও অস্পষ্ট। পাশাপাশি সেটব্যাকের ( রাস্তার প্রান্ত থেকে ভবনের মূল দেওয়াল পর্যন্ত রেখে দেওয়া নির্ধারিত সর্বনিম্ন খোলা জায়গা) ক্ষেত্রেও ঘটানো হয়েছে আইনের ব্যত্যয়। নেই অগ্নিনিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ফায়ার অ্যালার্ম ও ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা। জরুরি নির্গমন পথের নির্দেশনা এবং ফায়ার ডোরও স্থাপন করা হয়নি। এর মধ্যে ভবনের পার্কিংয়ের জায়গা ব্যবহার করা হচ্ছে অফিস পরিচালনার কাজে। একই সড়কের ৬৯/ডি নম্বরের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের ভবনটির অনুমোদনেও রয়েছে অসংগতি। রাজউক থেকে ভবনটি আবাসিক কাম বাণিজ্যিক হিসেবে ব্যবহারের অনুমোদন নেওয়া হলেও সেখানে চলছে হাসপাতালের কার্যক্রম। কিন্তু ভবনটির ব্যবহার সনদ নেই। পার্কিংয়ের নির্ধারিত জায়গাও ব্যবহৃত হচ্ছে অফিস হিসেবে। এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাখা হয়নি আলাদা পার্কিংয়ের ব্যবস্থা। গ্রিন রোডের ৭০ নম্বরে অবস্থিত এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিত্রও উদ্বেগজনক। প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদ নেয়নি। সেটব্যাক এবং ব্যবহারের ক্ষেত্রেও ঘটেছে অনুমোদনের ব্যত্যয়। অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থার প্রায় সবই অনুপস্থিত। ভবনটিতে নেই ফায়ার অ্যালার্ম, ফায়ার ডোর, স্মোক ডিটেক্টর ও ফায়ার হাইড্রেন্ট। জরুরি আলোর ব্যবস্থা এবং নির্গমন পথের নির্দেশনাও নেই। এর বাইরে ভবনের ছাদে রাখা হয়েছে অননুমোদিত অতিরিক্ত ভারী কাঠামো, যা ভবনের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এ ছাড়া গ্রিন রোডের ৬১/আর নম্বরের বিএসিসি উইমেন্স অ্যান্ড চিলড্রেন হসপাতালের ভবনটি মূলত আবাসিক ব্যবহারের হলেও সেখানে চলছে হাসপাতালের কার্যক্রম। প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদও নেয়নি। নেই প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ভবনের পার্কিংয়ের জায়গা ব্যবহার করা হচ্ছে অফিস পরিচালনার কাজে। একই সড়কের প্লাটিনাম হাসপাতালের ভবনেও অনুমোদন এবং নিরাপত্তা ব্যবস্থায় একাধিক ঘাটতি পাওয়া গেছে। কর্তৃপক্ষের কাছে নেই ভবনটির অনুমোদিত নকশা। নেয়নি ব্যবহার সনদও। সেটব্যাকের ক্ষেত্রেও রয়েছে ব্যত্যয়। নেই অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় ফায়ার অ্যালার্ম ও ফায়ার হাইড্রেন্ট। জরুর নির্গমন পথের নির্দেশনাও অনুপস্থিত। সবচেয়ে উদ্বেগের বিষয়, ভবনের পার্কিং এলাকায় রাখা হয়েছে জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার। নগর পরিকল্পনাবিদদের মতে, হাসপাতালের ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে সাধারণ আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের চেয়ে অনেক বেশি সতর্কতা প্রয়োজন। কারণ হাসপাতালের রোগীদের মধ্যে অনেকেরই স্বাভাবিকভাবে চলাচল করার সক্ষমতা থাকে না। ফলে অগ্নিকাণ্ড বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে হাসপাতালের নকশা প্রণয়ন থেকে শুরু করে নির্মাণ ও ব্যবহারের প্রতিটি পর্যায়ে রোগীর নিরাপত্তা, জরুরি বহির্গমন, অগ্নিনিরাপত্তা, বিশেষায়িত র‌্যাম্প এবং ভবনের কাঠামোগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি। শুধু আবাসিক বা বাণিজ্যিক ভবনকে হাসপাতাল হিসেবে ব্যবহার শুরু করলেই সেটি চিকিৎসাসেবার উপযোগী হয়ে ওঠে না। এ বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান  বলেন, ‘হাসপাতাল নির্মাণের জন্য বিশেষায়িত নকশা ও পৃথক বিল্ডিং কোড অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু দেশের অধিকাংশ বেসরকারি হাসপাতাল পরিচালিত হচ্ছে আবাসিক বা বাণিজ্যিক ভবনকে রূপান্তর করে, যেখানে প্রয়োজনীয় মানদণ্ড মানা হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘রাজউকের অকুপেন্সি সার্টিফিকেট না থাকার অর্থ ভবনটি অনুমোদিত নকশা ও বিল্ডিং কোড অনুসরণ করে নির্মিত হয়নি। হাসপাতালের মতো বিশেষায়িত স্থাপনায় এ ধরনের অনিয়ম জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি। উন্নত দেশগুলোতে এসব বিষয়ে কঠোর নজরদারি থাকলেও বাংলাদেশে নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতির কারণে অনেকে আইন লঙ্ঘন করেও সহজে পার পেয়ে যাচ্ছে।’

News নভেম্বর ২৬, ২০২৬ 0
টিকা ভায়াল এবং চিকিৎসা চিহ্নের trừত চিত্র

স্বাস্থ্যমন্ত্রী হাম শিশুমৃত্যুর দায় নিলেন, সরকারের ব্যর্থতা নয়

চট্টগ্রামে হাম ও ডেঙ্গুতে দুই ছেলে হারানো বাবার প্রতীকী চিত্র

চট্টগ্রামে হাম-ডেঙ্গুতে দুই দিনে বাবার দুই ছেলে মারা গেল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

হাম উপসর্গে একদিনে ৯ জনের ‍মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৯ জনের ‍মৃত্যু

  দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯জন মারা গেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার (২২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে নয় জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জন মারা গিয়েছিল। সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো এক হাজার ২৪৭ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ২০ হাজার ৭০৫ জন। ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। অন্যদিকে, নিশ্চিত হামেও সবচেয়ে বেশি ৬৮ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।  

News নভেম্বর ২২, ২০২৬ 0
ইন্টারভাল হাঁটার পদ্ধতির প্রতীকী চিত্র

জাপানি ইন্টারভাল হাঁটার পদ্ধতি ১০ হাজার কদমের চেয়ে বেশি সুবিধাজনক

২০২৪ সালের গবেষণায় রাতে কলা খাওয়ার ঘুমের ওপর প্রভাব আলোচনা করা হয়েছে।

রাতে কলা খাওয়া ঘুমের মান উন্নত করতে পারে গবেষণা

রাতে কলা খাওয়ার ঘুমের ওপর প্রভাব নিয়ে গবেষণার প্রতীকী চিত্র

রাতে কলা খাওয়ার ঘুমের গুণে প্রভাব সীমিত: গবেষণা

সন্ধ্যায় উষ্ণ রঙের আলো এবং নীল আলো বর্জনের প্রতীকী চিত্র
স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞের পরামর্শ: সন্ধ্যা থেকে রাতে আলো নিয়ন্ত্রণ করুন ভালো ঘুমের জন্য

ঢাকার স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলম আলোর রং ও তীব্রতার ঘুমের ওপর প্রভাব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, সূর্যোদয়ের আলো শরীরের কর্মচাঞ্চল্য বাড়ায়। সূর্যাস্তের গাঢ় লাল আলো এবং রাতের প্রাকৃতিক অন্ধকার ঘুমে সহায়ক হয়।আধুনিক শহুরে রাতে কৃত্রিম আলোর প্রাচুর্য থাকায় প্রাকৃতিক ঘুমের নিয়ম ভাঙে। অনেক মানুষ গভীর রাত পর্যন্ত মোবাইল, টেলিভিশন, কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল যন্ত্র ব্যবহার করে। নীল আলো শরীরে মেলাটোনিন নিঃসরণ কমিয়ে দেয়। মেলাটোনিন হলো ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন। নীল আলো ঘুম আসতে বাধা দেয়।নীল আলোর উৎস হিসেবে মোবাইল, ট্যাব, টেলিভিশন, কম্পিউটার, গেমিং সিস্টেম, এলইডি ও ফ্লুরোসেন্ট বাল্ব কাজ করে। যেকোনো রঙের উজ্জ্বল আলোতে সময় কাটালে পরে ঘুম আসতে কষ্ট হয়। দেরি করে ঘুমানোর অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু নির্দিষ্ট সময়ে ঘুমাতে গেলেই ঘুম আসবে না; ঘুমের আগের আলো এক্সপোজারও গুরুত্বপূর্ণ।বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন, ঘুমের ২-৩ ঘণ্টা আগে থেকে ঘরের আলোর তীব্রতা কমিয়ে রাখা উচিত। সন্ধ্যায় হলুদ, কমলা বা লাল রঙের আলো ব্যবহার করা ভালো। সন্ধ্যায় বাইরের আলো ব্লক করতে পর্দা টেনে দিয়ে বাতাস আসানো যাবে।চলাফেরা, পড়ালেখা বা কাজের জন্য যথেষ্ট আলো রাখতে ওয়ার্ম বা হলুদাভ আলো ব্যবহার করা যাবে। অপরিহার্য হলে ব্রাইটনেস কমিয়ে, নাইট মোড চালিয়ে এবং কম সময়ের জন্য ব্যবহার করা যাবে। মানসম্মত ব্লু লাইট ব্লকিং গ্লাস ব্যবহার করা যেতে পারে।পুরোপুরি অন্ধকার ঘরে ঘুমানো সবচেয়ে ভালো অভ্যাস। ডিমলাইট লাগলে লাল রঙ সেরা; হলুদ বা কমলাও গ্রহণযোগ্য; নীল এবং সবুজ ডিমলাইট এড়ানো উচিত।

Desk Reporter নভেম্বর ১৬, ২০২৬ 0
২-ননেনাল যৌগের আণবিক কাঠামো এবং গন্ধের প্রতীকী চিত্র।

বয়স্কতার সাথে শরীরের গন্ধ পরিবর্তন হয় ২-ননেনালের কারণে

হাসপাতালের সেবা কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ করার ভাবনা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

হাসপাতালের সেবা কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ করার ভাবনা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

Haseem Ali recovering in a hospital bed after emergency surgery

হাসিম আলি হাসপাতালে প্রাপ্ত, সুস্থ হয়ে উঠেছেন

0 Comments