অপরাধ

স্বৈরাচার পূণঃ বাসনে ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম!

Jamil Saxona সেপ্টেম্বর ২০, ২০২৬ 0
স্বৈরাচার পূণঃ বাসনে ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম!
ফযসাল আলম!

 


হৃদয়ে স্বৈরাচার লালন ও মননে ফ্যাসিবাদ যিনি ধারণ করেন তিনিতো স্বৈরাচার আওয়ামী ঠিকাদারদের আর্থিকভাবে পূণ: বাসন করবেন-এটাই স্বাভাবিক। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন আমুর পালিত পুত্র হিসেবে পরিচিত ফয়সাল আালম গত তিন বছর ধরে ফ্যাসিবাদকে আর্থিকভাবে প্রতিষ্ঠার দায়িত্ব পালন করে আসছেন সরকারি অফিসকে ব্যবহার করে। আমুর প্রভাবে প্রথমে ঝালকাঠি পরবর্তীতে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পদে দায়িত্ব বাগিয়ে নিয়ে এই গণপূর্ত কর্মকর্তা বেনামী ঠিকাদারী ব্যবসা টেন্ডার বাণিজ্যসহ নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ কাজগুলোতে ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে বরাদ্দের মোটা অংকের অর্থ প্রতিবছর লোপাট করে আসছেন। অবৈধ উপায়ে আয়কৃত অর্থের একটি অংশ তিনি আ’লীগের বিতর্কিত একতরফা দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে পালিত বাবা আমির হোসেন আমু ও বিএনপি থেকে নৌকায় চড়ে বসা ব্যারিষ্টার শাহজাহান ওমরের নির্বাচনী কাজে ব্যয় করেছেন বলে অভিযোগ রয়েছে। বরিশালে স্বৈরাচার বিরোধী ছাত্র-জনাতার আন্দোলন দমাতেও ছাত্রলীগের মাধ্যমে প্রায় ২০ লক্ষ টাকা খরচ করেছেন তিনি। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।
অনুসন্ধানে জানা যায়, অতীতের ন্যায় তিনি ২০২৫-২০২৬ অর্থবছরে বরিশাল গণপূর্ত বিভাগে আ’লীগ সমর্থক ঠিকাদারদের বেশীরভাগ কাজ পাইয়ে দিয়েছেন টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতির আাশ্রয় নিয়ে। এরকম বহু প্রমাণ ‘বাঙালি সংবাদ’ এর হস্তগত হয়েছে।  ১২৫৬৪২১নং ওটিএম টেন্ডার আইডি’র মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে মেসার্স এস এ এন্টারপ্রাইজকে ১৮০০৯৬৫.০০০ টাকা চুক্তিমূল্যে  বরিশালে গণপূর্ত বিভাগের PWD) আওতাধীন সরকারি কার্যালয়, বাসভবন এবং পরিদর্শন বাংলোগুলির এয়ার-কুলারের বার্ষিক সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কাজটি পাইয়ে দেওয়া হয়। এস এ এন্টারপ্রাইজ এর মালিক ছাত্রলীগের সাবেক নেতা ও টুঙ্গিপাড়া নিবাসী দীন ইসলাম। তিনি জুলাই অদ্ভ্যুত্থানের পর থেকে পলাতক আছেন। অথচ তার প্রতিষ্ঠানের নামে এরকম বহু কাজ পাইয়ে দিয়ে নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম নিজস্ব লোকজনের মাধ্যমে নিজেই করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্র জানায়।  


বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের সাথে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম। দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি।


একইভাবে একই প্রতিষ্ঠানের অনুকূলে ১২৬৮৬৩৩নং ওটিএম টেন্ডার আইডি’র মাধ্যমে ৮৮৭৭০২.৮২৬ টাকা চুক্তিমূল্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের অন্যান্য ভবন ও কাঠামোর মেরামত, সংস্কার এবং বৈদ্যুতিক কাজ; ৩৮২১৩০.৮৪৭ টাকা চুক্তিমূল্যে ১১৪৫৬৯৯নং ওটিএম টেন্ডার আইডি’র মাধ্যমে একই প্রতিষ্ঠানকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত ভবনের চতুর্থ তলায় অবস্থিত দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে টাইলস স্থাপন এবং এজলাস কক্ষ ও স্টেনোগ্রাফারের কক্ষের কাঠের আসবাবপত্রে বার্নিশ ও রং করার কাজ; ১১৪৫৬৪৩ আইডির ব্যবহার করে ৪৪৯০৩০.৫০২ টাকা চুক্তিমূল্যে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী বিচারকের ব্যক্তিগত কক্ষের অভ্যন্তরীণ সজ্জা, আলোকসজ্জা এবং আনুষঙ্গিক বৈদ্যুতিক কাজ; ১১৪৪০৫৪ নং টেন্ডার আইডি’র মাধ্যমে ৮৬৩১১১.৮৪৪ টাকা চুক্তিমূল্যে বরিশাল জেলা জজ কোয়ার্টারের ফাল্গুনী ভবনের দ্বিতীয় তলায় সিভিল, স্যানিটারি ও আনুষঙ্গিক বৈদ্যুতিক কাজ; ১১৪২৬৫৬ নং টেন্ডার আইডি ব্যবহার করে ৫৯১২১৫.৯৫৮ টাকা চুক্তিমূল্যে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকের ব্যক্তিগত কক্ষে অভ্যন্তরীণ সাজসজ্জা ও সংশ্লিষ্ট বৈদ্যুতিক কাজ; ১১৪৫২৫৬নং টেন্ডার আইডির মাধ্যমে ৬৩৩২৭৫.৮০২ টাকা চুক্তিমূল্যে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকের ব্যক্তিগত কক্ষে অভ্যন্তরীণ সাজসজ্জা ও সংশ্লিষ্ট বৈদ্যুতিক কাজগুলো পাইয়ে দেওয়া হয়েছে। তবে ১১৪৫২৫৬ ও ১১৪২৬৫৬নং টেন্ডার আইডি দুটোর কাজ একই জায়গায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকের কক্ষে একই ধরণের দুইটি কাজের বাস্তবায়ন দেখিয়ে ৬৩৩২৭৫.৮০২+ ৫৯১২১৫.৯৫৮= ১২২৪৪৯১.৭৬ টাকার অনিয়ম করা হয়েছে। এই কাজের মাধ্যমে বরাদ্দে প্রায় ৬ লক্ষ টাকা নির্বাহী প্রকৌশলী ফয়সাল আালম কোন ধরণের কাজ না করেই লোপাট করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।

স্বৈরাচার নেতা আমির হোসেন আমুর সাথে একান্ত আলাপ-চারিতায় প্রকৌশলী ফয়সাল আলম 

এস এ এন্টারপ্রাইজের মাধ্যমে বাস্তাবয়নকৃত অন্যান্য কাজগুলোতেও ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে বরাদ্দে বড় অংশ লুটপাট ভাগ-বাটোয়ারা করার অভিযোগ রয়েছে।
অপরদিকে, ওটিএম টেন্ডার আইডি নং ১২৩১৬০১ এর মাধ্যমে গোপালগঞ্জের প্রতিষ্ঠান মেসার্স সৌরভ ট্রেডার্স একই অর্থবছরে ২৯৪৪৬৩৩৩.৫৫১  চুক্তিমূল্যে গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর এবং যশোর জেলায় BITAC-এর ৬ (ছয়) কেন্দ্র স্থাপন (বরিশাল-এ একটি) উপ-প্রধান: আনুষঙ্গিক পণ্য সরবরাহ ও স্থাপন কাজটি পাইয়ে দেন লুটেরা নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম। ঠিকাদারী প্রতিষ্ঠানটির মালিক একজন আওয়ামী নেতা বলে জানা গেছে।


টেন্ডার আইডি নং ১২৭৪৩৭৪ ব্যবহার করে বরিশালে সরকারি শিশু হাসপাতালের নির্মাণ কাজের অবশিষ্ট অংশ এর অন্তভূক্ত বিষয়সমূহ ১০০০ কেভিএ (KVA) সাব-স্টেশন সরঞ্জাম সরবরাহ ও স্থাপন; ৪০০ কেভিএ জরুরি জেনারেটর সরবরাহ ও স্থাপন; ২০ হর্সপাওয়ার (HP) সাবমার্সিবল পাম্প-মোটর সেট ও ১০ হর্সপাওয়ার সেন্ট্রিফিউগাল পাম্প-মোটর সেট সরবরাহ ও স্থাপন; অগ্নিনির্বাপক যন্ত্র সরবরাহ ও স্থাপন; শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বজ্রপাত নিরোধক ও আর্থিং ব্যবস্থা, এলটি (LT) ওভারহেড লাইন, কম্পাউন্ড ও গার্ডেন লাইটিং, পিএবিএক্স (PABX) কাম ইন্টারকম ব্যবস্থা, এলটি ফিডার ক্যাবল, অন-গ্রিড সোলার সিস্টেম, ডিজিটাল সাইনবোর্ড, সিসি (CC) ক্যামেরা ব্যবস্থা, ডিজিটাল কনফারেন্স সিস্টেম এবং পিএ (পিএ/সাউন্ড সিস্টেম সরবরাহ ও স্থাপন কাজটি সাবেক এক আওয়ামী মন্ত্রীর মেয়ে জামাইয়ের প্রতিষ্ঠান মেসার্স আল-মদিনা এন্টারপ্রাইজকে চুৃক্তিমূল্য ৪২৭৭৯৯৬৭.১৯৬ টাকা চুক্তিমূল্যে পাইয়ে দেওয়া হয়। এই কাজে সিডিউল বহির্ভূতভাবে অত্যন্ত নি¤œমাণের যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ ও স্থাপন দেখিয়ে বরাদ্দে পুরো অর্থ উঠিয়ে নেওয়ার পায়তারা করছেন নির্বাহী প্রকৌশলী ফয়সাল আালম।  
শুধু তাই নয়, স্বৈরাচারের দোসর ও আওয়ামী আমলে দেশব্যাপী একচেটিয়া কাজ করা বাবর এসাসিয়েটস্ নামক প্রতিষ্ঠানটিকে  ১১২৩৪৩৬ নং টেন্ডার আইডি ব্যবহার করে ১২৫৬০৭৯.৯২৮ টাকা চুক্তিমূল্যে বরিশাল জেলা জজ আদালত চত্বরে অবস্থিত ৪-তলা বিশিষ্ট জেলা জজ আদালত ভবনের প্লাস্টার ও ডিসটেম্পারের বিশেষ মেরামত কাজ ও ১১২৩৪৩৪ নং ওটিএম টেন্ডার আইডির মাধ্যমে একই প্রতিষ্ঠানকে ১১৪৭৯৬৩.৪৯১ টাকা চুক্তিমূল্যে বরিশাল জেলা জজ আদালত চত্বরে অবস্থিত ৪-তলা বিশিষ্ট জেলা জজ আদালত ভবনে সিলিকন পেইন্টসহ বিশেষ মেরামত কাজ দুটি পিপিআর বহির্ভূত ভাবে বিশেষ কৌশলে পাইয়ে দেওয়া হয়। এই কাজ দুটি সিডিউল বহির্ভূতভাবে অত্যন্ত নিমাণের নির্মাণ উপকরণ ব্যবহার করে এর বাস্তবায়নের অভিযোগ রয়েছে। 
১১৫৩২৯৩ নং ওটিএম টেন্ডার আইডি ব্যবহার করে ২৭৯৩৫৫৫৪.৮২০ টাকা চুক্তিমূল্যে গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর এবং যশোর জেলায় BITAC-এর ৬ (ছয়) কেন্দ্র স্থাপন বরিশালে একটি (সাব হেড: ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম) ব্যবস্থা সরবরাহ ও স্থাপন কাজটি বাবর এসোসিয়েটস্-এইএল জেভিকে পাইয়ে দেওয়া হয়। জয়েন্ট ভেঞ্চার কোম্পানী দুটিই ফ্যাসিবাদের দোসর বলে অভিযোগ রয়েছে। পূর্ববর্তী অর্থবছরগুলোতেও প্রকৌশলী ফয়সাল আলম একইভাবে আ’লীগ ছাত্রলীগ যুবলীগ এর কথিত ঠিকাদারদের টেন্ডার পাইয়ে দিয়ে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করেছেন।    


আরো জানা যায়, আওয়ামী ফ্যাসিস্টদের সুবিধাভোগী ফয়সাল আলম সরকারি কর্মকর্তা হয়ে নৌকার ব্যাজ বুকে লাগিয়ে সর্বত্র বিচরণ করতেন ওই সময়ে। নিজেকে তিনি জাহির করতেন মস্তবড় আ’লীগার। অভিযোগ উঠে-নিজে ছাত্রলীগ নেতার পরিচয় গোপণ করে স্বৈরাচারের শাসনামলের মতো দাপিয়ে বেড়াতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরও পদ পদবী ও আধিপত্য ধরে রাখতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়েছেন প্রকৌশলী ফয়সাল আলম। সে ধারাবাহিকতায় তিনি নিজেকে বিএনপি ঘরোনার ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে নানা কায়দায় অপতৎপরতা চালিয়ে আসছেন। খোলস পাল্টিয়ে আওয়ামী জার্সি পরিত্যাগ করে তিনি ইতোমধ্যে বিএনপিপন্থী কর্মকর্তাদের তালিকায় নাম লিখিয়েছেন। অবৈধ অর্থের জোড়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর বরিশালে নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান পদে আসীন হন বহুল বিতর্কিত নির্বাহী প্রকৌশলী ফয়সাল।
অনুসন্ধানে জানা যায়, স্বৈরাচারের শক্তিতে ক্ষমতাবান হয়ে তিনি একইসাথে বরিশাল ও ঝালকাঠি ডিভিশনের দায়িত্ব ধরে রাখেন প্রায় ৭ মাস। সে সময়ে অর্থ্যাৎ ২০২৩-২৪ অর্থবছরে ঝালকাঠি ডিভিশনে ভূয়া বিল-ভাউচারের মাধ্যমে লোপাট করেন প্রায় কোটি টাকা। প্রয়োজনের অতিরিক্ত টেন্ডার করেও ডিভিশনটিকে দেনায় ডুবিয়ে আসেন। নভেম্বর ২০২২ইং থেকে ২০২৪ জুন ফাইনাল পর্যন্ত ঝালকাঠির দায়িত্বে থেকে এই প্রকৌশলী এলটিএম টেন্ডারে ব্যাপক জালিয়াতি বেনামী ঠিকাদারী ব্যবসার পাশাপাশি ঝালকাঠি সদর মডেল মসজিদ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঝালকাঠি সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ জেলা সমাজ সেবা কমপ্লেক্স এনএসআই ভবন পুলিশ লাইনে পুলিশ অফিসার্স মেস নির্মাণ কাজগুলোতে ব্যাপক জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন তিনি। এ সকল বিষয় নিয়ে পরবর্তীতে দুদকে অভিযোগ দেওয়া হলেও ফ্যাসিবাদের ক্ষমতায় তার কিছুই হয়নি। ফলে তিনি দুর্নীতি লুটপাটে তিনি আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন।
অনুসন্ধানী সূত্রগুলো বলছে, ৩২তম বিসিএস’র বহুল বিতর্কিত ফয়সাল আলমের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তঘর এলাকায়। খুলনায় তিনি পড়ালেখা করেছেন। ছিলেন খুয়েট ছাত্রলীগের প্রচার সম্পাদক। প্রভাবশালী আ’লীগ নেতা আমির হোসেন আমুর অত্যন্ত আস্থাভাজন (পালিত ছেলে হিসাবে পরিচিত) হিসেবে ফয়সাল আলম ঝালকাঠিতে দীর্ঘদিন একই চেয়ার আঁকড়ে ধরে স্বৈরাচার হিসেবে পরিচিতি পেয়েছেন। শেখ হাসিনা সরকারের আমলে নিজেকে বড় আ’লীগার হিসেবে জাহির করতেন তিনি। ঝালকাঠিতে আমুর প্রভাবে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে সাধারণ ঠিকাদারদের তোপের মুখে পড়েছিলেন তিনি। এক পর্যায়ে ঝালকাঠির ঠিকাদাররা দুদকে অভিযোগও দিয়েছিলেন। দোর্দন্ড প্রভাবশালী আমুর আর্শিবাদপুষ্ট হওয়ায় কোনভাবেই তার লাগাম টেনে ধরা সম্ভব হয়নি সে সময়ে। ঝালকাঠি থেকে বরিশাল গণপূর্তে দায়িত্ব নেওয়ার পর সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন বনে গিয়ে নানা ধরণের অন্যায়-অনিয়মে জড়িয়ে পড়লেও তৎকালীন সময়ে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। উল্টো গোপণ সিন্ডিকেট তৈরী করে বেনামী ঠিকাদারী ব্যবসায় একচেটিয়া আধিপত্য বিস্তার করেন। প্রতিবাদীদের বিভিন্নভাবে নাজেহাল করেন তিনি। অভ্যুত্থানের পরেও তিনি ফ্যাসিবাদের লোকদের বেশীরভাগ কাজ পাইয়ে দিয়ে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং করছেন। ২০২৪-২৫ অর্থবছরেও সাবেক ছাত্রলীগ নেতা গোপালগঞ্জের দীন ইসলামের এসএ এন্টারপ্রাইজকে কয়েক কেবাটি টাকার কাজ পাইয়ে দিয়েছেন। ঢাকার বাবর এসোসিয়েটসকে বড় বড় অসংখ্য কাজ দিয়েছেন। স্থানীয় কেআইসি ট্রেডার্স, খান বিল্ডার্স, খান এন্টারপ্রাইজ, খান ট্রেডার্স, নয়ন এন্টারপ্রাইজ, আঞ্জুম ট্রেডার্স ও আবির এন্টারপ্রাইজসহ আরো ২/৩টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে সাথে নিয়ে অত্যন্ত প্রভাবশালী লুটেরা সিন্ডিকেট তৈরী করেছেন তিনি।
আরো জানা যায়, শেবাচিম হাসপাতালে ক্যান্সার ইউনিট নির্মাণে ২দফা ব্যয় বাড়িয়ে বরাদ্দ হয় ২ শৎ ৩৯ কোটি টাকা। এর মধ্যে ৯৯ কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকা চুক্তিমূল্যে বেজমেন্টসহ ১৫ তলা ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। প্রকৌশলী ফয়সাল আলমের গোপণ ব্যবসায়িক পার্টনার খান বিল্ডার্স নামক প্রতিষ্ঠানটি এ কাজের বাস্তবায়নে রয়েছে। ভবন নির্মাণ পুরোপুরি শেষ না হলেও ২০৩৪-২৪ অর্থবছরে ৪,৮৪,১০,৫০৮/-টাকা চুক্তিমূল্যে ওই ভবনের জন্য পিবিএক্স সিএটিভি/ডিস পিএ সিস্টেম ডিজিটাল কনফারেন্স সিস্টেম সোলার সিস্টেম পিএবিএক্স সিসিটিভি কম্পিউটার নেটওয়ার্কিং গ্রীড সোলার সিস্টেম নার্স মনিটরিং সিস্টেম ডিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার সিস্টেম; একই অর্থবছরে ৫,৯৫,৮০,০০০/- টাকা চুক্তিমূল্যে মেডিকেল ওয়াস ম্যানেজমেন্ট সিস্টেম; ৫,৩৬,১৬,৪৭৪/- টাকা চুক্তিমূল্যে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি), ৫,৯৪,৪৩,৯৮০/- টাকা চুক্তিমূল্যে ডিস্ট্রিবিউশন লাইনসহ মেডিকেল গ্যাস সিস্টেম সরবারহ ও স্থাপণ; ৩,১৪,১৯,৫১৩/- টাকা চুক্তিমূল্যে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট সিষ্টেম সরবরাহ ও স্থাপন কাজ এবং ২০২৪-২৫ অর্থবছরে ১০,৮৮,৯৮,৮৮৪/- টাকা চুক্তিমূল্যে ২টি ১৫০০ কেভি সাবস্টেশন এইচটি এলটি সার্ভিস ক্যাবল ৫০০ কেভি জেনারেটর ও পাম্প মোটর সেট সরবরাহ কাজগুলোতে মালামাল সরবরাহ দেখিয়ে ঠিকাদারদের পুরো বিল পরিশোধ করে প্রায় ২ কোটি টাকা লোপাট করেছেন প্রকৌশলী ফয়সাল আলম। অথচ এ সকল মালামাল নির্দিষ্ট সাইটে স্থাপণের প্রয়োজনীয় জায়গার সংকুলান হয়নি এখনও। চাইনজ ব্র্যান্ডের নি¤œমাণের মালামাল সরবরাহ নেওয়ারও অভিযোগ রয়েছে  ডিভিশনটির প্রকৌশলীদের বিরুদ্ধে।  
একইভাবে বরিশালে নভোথিয়েটার স্থাপণ প্রকল্পে ভবন নির্মাণের কাজ অর্ধেক শেষ না হলেও শূধুমাত্র কোটি টাকা লোপাটের উদ্দেশে ২০২৩-২৪ অর্থবছরে ৬,২১,৭৭,৪৫২/- টাকা চুক্তিমূল্যে ফিডার ক্যাবলসহ ২০০০ কেভিএ সাবষ্টেশন ৪০০ কেভি জেনারেটর ৪০০ কেভি সাবস্টেশন ১৫০ কেভি জেনারেটর; ১১,৪৯,৯৯,০০০/- টাকা চুক্তিমূল্যে এসি সরবরাহ ও স্থাপন ও ২০২২-২৩ অর্থবছরে সংশ্লিষ্ট কাজসহ পাম্প মোটর সেট পিএবিএক্স ও ইন্টারকম সিস্টেম সাউন্ড/পিএ কনফারেন্স সিসেস্টম অডিটোরিয়াম সাউন্ড সিসেবটম স্টেজ লাইট ও ভিডিও ওয়াল অডিটোরিয়াম স্টেজ কারটেইন সরবরাহ ও স্থাপণ কাজগুলোর সকল মালামাল সরবরাহ দেখিয়ে ঠিকাদারের বিল পরিশোধ করা হয়েছে। নি¤œমাণের মালামাল সরবরাহ করা হয়েছে এই ক্ষেত্রেও। 
এছাড়াও ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে বকয়েক কোটি টাকা বরাদ্দে দুর্গাসাগর ট্যুরিজম ফ্যাসালিটিজ প্রকল্প, ২০২৩-২৪ অর্থবছরে ১,৪৭,৮২,৭৭০/- টাকা চুক্তিমূল্যে সার্কিট হাউজ, ২০২৪-২৫ অর্থবছরে ১,০৭,৯৫,০৩২/-টাকা চুক্তিমূল্যে জেলা প্রশাকের বাসভবনে বিভিন্ন ধরণের মেরামত পুণঃ বাসন কাজগুলোেেত ওভার ইষ্টিমেটের মাধ্যমে ৩/৪গুণ বেশী বরাদ্দ করিয়ে বেশীরভাগ অর্থ লোপাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।     
উল্লেখ্য, খান বিল্ডার্স ও খান ট্রেডার্সের স্বত্তাধিকারী মিজান খান ওরফে কাশি মিজান এবং নাসির খান বিগত আ’লীগ সরকারের শাসনামলে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ক্রেডিট কার্ড নামে পরিচিত পান। এরা বিগত স্বৈরাচারের শাসনামলে প্রকৌশলী ফয়সালের সহায়তায় একচেটিয়া গণপূর্তের কাজ ভাগিয়ে নিয়েছেন। ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও বহুল বিতর্কিত এই দুই প্রতিষ্ঠান এখনও বরিশাল গণপূর্ত বিভাগে অদৃশ্য শক্তিতে নিয়ন্ত্রণ করে আসছেন। এক্ষেত্রে আওয়ামী ফ্যাসীবাদের সুবিধাভোগী দোসর হিসেবে আখ্যায়িত নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর সঙ্গে বিতর্কিত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর গভীর সখ্যতা বজায় রেখে তাদেরকে কাজ পাইয়ে দিয়ে আসছেন। ৫ আগস্টে পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ফয়সাল আলমের বদলীর আদেশও হয়। স্বার্থ হাসিলের জন্য উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি নানা কলকাঠির মাধ্যমে ম্যানেজ প্রক্রিয়ায় তার বদলীর আদেশ বাতিল করে স্বস্থানে বহাল রাখতে সক্ষম হন।
নির্ভরযোগ্য সুত্র জানায়, নিয়ম ভঙ্গ করে তিনি একচেটিয়েভাবে ঝালকাঠির বাসিন্দা নাসির খানের মালিকানাধীন খান বিল্ডার্স ও শহরতলীর কাশিপুরের বাসিন্দা মিজান খানের খান ট্রেডার্স নগরীর বড়-ছোট সকল ধরণের বাজেটের শত শত কোটি টাকার কাজ পাইয়ে দিয়েছেন। বরিশাল মেরিন একাডেমি, বঙ্গবন্ধু নভো থিয়েটার, ক্যান্সার হাসপাতাল, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), শায়েস্তাবাদের তালতলী মডেল মসজিদ, আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল মেট্রােপলিটনের এয়ারপোর্ট থানা, আমানতগঞ্জে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রিপেয়ারিংয়ের কাজ সহ আরো অনেক কাজ প্রতিষ্ঠান দুটিকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে পাইয়ে দিয়েছেন এবং দিযে আসছেন। এর মধ্যে মডেল মসজিদ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠলে পরবর্তীতে তা ক্ষমতার দাপুটে শক্তিতে ধামাচাপা দেওয়া হয়। বিশেষ করে ক্যান্সার হাসপাতাল নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের যোগশাজসে ক্যান্সার হাসপাতাল নির্মাণে খান বিল্ডার্সকে ৯০ কোটি টাকার কাজ পাইয়ে দিয়েছেন। পরবর্তীতে হাসপাতাল নির্মাণ কাজে আরো ৮০ কোটি ভাগিয়ে নেওয়ার কৌশলে ঠিকাদারী প্রতিষ্ঠানটি অর্থ বর্ধিতকরণের জন্য রিভাইস স্টিমেট দাখিল করে নানামুখী দৌঁড়ঝাপ চালিয়ে বরাদ্দ বাড়িয়ে নিয়েছেন।
আরো জানা যায়, দুটি উপজেলা মডেল মসজিদের (৫ সেপ্টেম্বর ২০২৪ইং) টেন্ডার ওপেনিংয়ের দিনক্ষণ নির্ধারণ করে গণপূর্ত বিভাগ। তবে তিনটি প্রতিষ্ঠানের ওয়ার্ক ক্যাপাসিটি না থাকার কারণে তিন মাস পর উক্ত টেন্ডার দুটি বাতিল করা হয়। বাতিলকৃত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো হলো- খান ট্রেডার্স, খান বিল্ডার্স, ইউনুস এন্ড ব্রাদার্স। চলতি বছরের ২৩ জানুয়ারী বাতিলকৃত দুটি মডেল মসজিদসহ আরো তিনটি মডেল মসজিদের ড্রপিংয়ের দিনক্ষণ ধার্য করে গণপূর্ত বিভাগ। এর পর গোপণ সমাঝোতার মাধ্যমে নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ঠিকাদারী প্রতিষ্ঠান বাবর এ্যাসোসিয়েট ও খান ট্রেডার্স (জেবি) এবং এস.এ এন্টারপ্রাইজ ও খান বিল্ডার্স (জেবি)কে কাজ পাইয়ে দেওয়ার জন্য টেন্ডারের নিয়ম কানুন ভঙ্গ করে নানা ধরণের কুটকৌশল অবলম্বন করে তাদেরকে কাজ পাইয়ে দেওয়া হয়। সাধারণ ঠিকাদারদের প্রশ্ন- যে প্রতিষ্ঠানগুলো ওয়ার্ক ক্যাপসিটি না থাকার কারণে এক মাস আগে টেন্ডার রিটেন্ডার করেছে সেই একই প্রতিষ্ঠানগুলো কিভাবে পূণরায় জেভির মাধ্যমে পরবর্তীতে একই টেন্ডারে অংশগ্রহণ করে? প্রসঙ্গত : জেভির শর্তাবলীতে লিড পার্টনার ৪০%, সহযোগী পার্টনারস ২৫% টেন্ডারের শর্তবলীতে উল্লেখ থাকলেও সেই শর্তাবলী ভঙ্গ করে লিড পার্টনার ১০%, সহযোগী পার্টনার ৯০% এর কথা বলে নির্বাহী প্রকৌশলী তার পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়েছেন মোটা অংকের ঘুষের বিনিময়ে। 
বিষয়গুলো নিয়ে  কথা বলার জন্য প্রকৌশলী ফয়সালের মোবাইলে বেশ কয়েকদিন একাধিকবার ফোন দিলেও তার রেসপন্স না পাওয়ায় মতামত গ্রহণ করা সম্ভব হয়নি।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

রাজনৈতিক পরিচয়ের আড়ালে হানিট্র্যাপ, সুদের কারবার ও ব্ল্যাকমেইলের অভিযোগ—মুগদার ঐশীকে ঘিরে নতুন তথ্য

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার মানিকনগর ও বালুর মাঠ এলাকায় ঐশী রহমানকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, প্রবাসীর অর্থ আত্মসাৎ, উচ্চ সুদে ঋণ প্রদান, ব্ল্যাকমেইল এবং নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের সূত্র ধরে আর্থিক সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ঐশী। অভিযোগ রয়েছে, এ সময় মানিকনগর এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন তিনি। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস, মালিকানা সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি প্রবাসীর সঙ্গে সম্পর্ক, অর্থ পাঠানো ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রবাসী সৌদি আরব থেকে বাংলাদেশে যে অর্থ পাঠাতেন, তার একটি বড় অংশ ঐশী রহমানের ব্যাংক হিসাব অথবা কথিত হুন্ডি চ্যানেলের মাধ্যমে আসত। প্রবাসী দেশে ফেরার পর তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি থেকে মুক্তি ও সম্ভাব্য হয়রানি এড়াতে প্রবাসীর পরিবার গ্রামের বাড়িতে তাঁর বিয়ে সম্পন্ন করে স্ত্রীসহ আবার বিদেশে পাঠিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। প্রবাসীর অর্থ পাঠানোর রেকর্ড, ব্যাংক লেনদেন, মোবাইল আর্থিক হিসাব, হুন্ডি সংশ্লিষ্ট কোনো তথ্য এবং ওই ব্যক্তির সরাসরি বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ১০ হাজার টাকার ঋণে সপ্তাহে ২ হাজার লাভ—সুদে-আসলে বিপুল টাকা আদায়ের অভিযোগ মানিকনগর ও বালুর মাঠ এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ১০ হাজার টাকা ঋণ দিলে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা লাভ দিতে হতো। নির্ধারিত সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারলে পরবর্তী সপ্তাহে আগের পাওনা ও নতুন লাভ যোগ করে দেনা বাড়ানো হতো। অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, এভাবে সুদ ও মূল টাকা হিসাব করে ঋণগ্রহীতাদের ওপর ক্রমাগত আর্থিক চাপ সৃষ্টি করা হতো। এক ব্যক্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় অর্থ পরিশোধের পরও বিপুল পরিমাণ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক অভিযোগকারীর দাবি, ১০ হাজার টাকার বিপরীতে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করার পরও তাঁর কাছে আরও ১ লাখ ১০ হাজার টাকা পাওনা দাবি করা হয়। এই অর্থ আদায়ের হিসাব, লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। পুলিশের সঙ্গে বিশেষ সখ্যতার অভিযোগ, সাবেক ফাঁড়ি ইনচার্জের নামও আলোচনায় অভিযোগের আরেকটি গুরুতর অংশে মুগদা থানা পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এ কে আজাদের নাম উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ আমলে তাঁর সঙ্গে ঐশী রহমানের বিশেষ সখ্যতা গড়ে ওঠে এবং এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া হতো। এমনকি তাঁকে বিভিন্নভাবে প্রভাবিত করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের সম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয় সূত্র দাবি করছে। ৫ আগস্টের পরও ওই পুলিশ কর্মকর্তাকে ঐশী রহমানের বাসায় যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক, বিয়ে, যাতায়াত কিংবা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা জরুরি। নারীদের ব্যবহার করে খদ্দের আনা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠে এসেছে কয়েকজন নারীর বক্তব্য ঘিরে। গণমাধ্যমকর্মীর হাতে এসেছে বলে দাবি করা একটি সাক্ষ্যবয়ানে বলা হয়েছে, এক নারীকে দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে খদ্দের আনা হতো এবং ঘরের ভেতরে টাকা নির্দিষ্ট স্থানে রেখে লেনদেন করা হতো। সাক্ষীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরায় বিভিন্ন ব্যক্তির ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ধারণ করা ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপিত হয়েছে। সাক্ষ্যবয়ানে আরও দাবি করা হয়, এ কাজে যুক্ত ওই নারী প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ বা লেনদেনের সঙ্গে জড়িত থাকতেন এবং এর একটি অংশ পেতেন। একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগও বর্ণনায় উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ১০ লাখ টাকা দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং অবশিষ্ট ৪০ লাখ টাকা তিন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ধরনের অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সম্ভাব্য যৌন শোষণের মতো গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। তবে ভিডিও বা ডিজিটাল তথ্যের অস্তিত্ব, সেগুলো কীভাবে ধারণ করা হয়েছে এবং অর্থ আদায়ের সঙ্গে এর সম্পর্ক—সবই ফরেনসিক ও আইনগত যাচাইয়ের বিষয়। বিবাহবিচ্ছেদের অর্থ নিয়েও বিরোধের অভিযোগ আরেক ভুক্তভোগীর বক্তব্যে বিবাহবিচ্ছেদজনিত অর্থ নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। ওই নারীর দাবি, তাঁর স্বামীর কাছ থেকে পাওয়া বা তাঁর প্রাপ্য বিবাহবিচ্ছেদের অর্থ ঐশী রহমানের কাছে দেওয়া হলেও তিনি তা ফেরত পাচ্ছেন না। এই অভিযোগের সঙ্গে অর্থ হস্তান্তরের প্রমাণ, সংশ্লিষ্ট চুক্তি, ব্যাংক বা মোবাইল লেনদেনের রেকর্ড এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। তদন্তের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অভিযোগে একই ব্যক্তিকে ঘিরে একাধিক আর্থিক ও সামাজিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর মধ্যে প্রবাসীর অর্থ লেনদেন, কথিত হুন্ডি, উচ্চ সুদে ঋণ, অর্থ আদায়, নারীদের ব্যবহার, গোপনে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং পুলিশের সঙ্গে কথিত বিশেষ সম্পর্ক—সবকিছু পৃথকভাবে যাচাই করা জরুরি। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন, ডিজিটাল তথ্য, সাক্ষীদের বক্তব্য, ফ্ল্যাটের মালিকানা নথি এবং প্রয়োজনীয় আইনগত রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে ঐশী রহমান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগ, কথিত সাক্ষ্য ও আর্থিক লেনদেনের বিবরণ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—মানিকনগর ও মুগদা এলাকায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি? নাকি অভিযোগকারীরা ন্যায়বিচারের অপেক্ষায়ই থেকে যাবেন?

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অপরাধ

View more
গুলশানে আজিজুল মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ
গুলশানে আজিজুল মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    গুলশান থানা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান পরিবর্তন, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে দলটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকা মিন্টু ৫ আগস্টের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ ব্যবহার করে গুলশান-২ নম্বর মার্কেটের ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত আজিজুল ইসলাম মিন্টু আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীও তিনি জাঁকজমকপূর্ণভাবে পালন করতেন বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে বিএনপির কোনো নেতাকর্মী তাঁর দোকানের সামনে গেলে তাঁদের তাড়িয়ে দেওয়া হতো বলেও দাবি করেছেন কয়েকজন ব্যবসায়ী।  ব্যবসায়ীদের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপিতে প্রভাবশালী অবস্থান তৈরি করেন মিন্টু। বর্তমানে তাঁর রাজনৈতিক পরিচয় ও পদ-পদবি ব্যবহার করে গুলশান-২ নম্বর মার্কেটের ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে বিভিন্নভাবে হুমকি, ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। সবচেয়ে গুরুতর অভিযোগ, মার্কেটের তৃতীয় তলা থেকে শুরু করে বিভিন্ন তলার মোট ১২৫টি দোকান থেকে প্রতিটি দোকানের বিপরীতে ১০ হাজার টাকা করে আদায় করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এভাবে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা তোলা হয়। ব্যবসায়ীদের দাবি, এই অর্থ আদায়ের ক্ষেত্রে আজিজুল ইসলাম মিন্টুর ভূমিকা ছিল। তবে অর্থ আদায়ের তারিখ, রসিদ, লেনদেনের প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা জরুরি। এ ছাড়া মার্কেটের ফুটপাতসহ বিভিন্ন স্থান থেকে টাকা আদায়, ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের বিপদে ফেলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, মার্কেটের ব্যবসায়ীরা তাঁর প্রভাব ও কর্মকাণ্ডে অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করতে গেলে তাঁকে নানাভাবে হয়রানি ও হুমকির মুখে পড়তে হয়। অভিযোগে আরও বলা হয়েছে, গুলশান থানা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ নেতা এবং গুলশান-২ কাঁচাবাজারের সাবেক সভাপতি এম এ মালিকের সঙ্গে মিন্টুর ঘনিষ্ঠতা রয়েছে। এম এ মালিকের কাছ থেকে অর্থ নিয়ে তাঁকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন অভিযোগকারী। তাঁদের দাবি, এম এ মালিকের বিরুদ্ধে ছাত্র হত্যার মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে মামলার নথি, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং কথিত আর্থিক লেনদেনের বিষয়টি যাচাই করা প্রয়োজন। ব্যবসায়ীদের প্রশ্ন, রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও অতীতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকা ব্যক্তিরা কীভাবে নতুন রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করছেন? একই সঙ্গে মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে কথিত অর্থ আদায় ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। গুলশান-২ নম্বর মার্কেটের ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে আজিজুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিশেষ করে ১২৫টি দোকান থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ফুটপাত থেকে অর্থ সংগ্রহ, ব্যবসায়ীদের হুমকি এবং এম এ মালিককে অর্থের বিনিময়ে আশ্রয় দেওয়ার অভিযোগের সত্যতা অনুসন্ধান করা প্রয়োজন। এসব অভিযোগের বিষয়ে আজিজুল ইসলাম মিন্টুর বক্তব্য, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের বক্তব্য এবং বিএনপির গুলশান থানা কমিটির অবস্থান জানা গেলে প্রতিবেদনটি আরও পূর্ণাঙ্গ হবে। অভিযোগের সত্যতা যাচাই ছাড়া কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সমীচীন নয়।

News নভেম্বর ২৬, ২০২৬ 0
তুরাগ নদ এবং তদন্তের প্রতীকী চিত্র

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুর কারণ এক মাস পরও অনির্দিষ্ট

সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ড থেকে লন্ডনের ব্যাংক হিসাব: শওকত আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগের আন্তর্জাতিক যোগসূত্র

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত

নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায়
নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায়

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উন্নয়ন নিয়ন্ত্রণ-২ বিভাগের পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেনের বিরুদ্ধে ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। গত ২৪ নভেম্বর ‘নিউজ ২৪৭’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ফ্ল্যাট, বাড়ি, দোকান ও গাড়ির ছবিসহ এই তথ্য দাবি করা হলেও, অঙ্কটির বিষয়ে এখন পর্যন্ত অন্য কোনো সংবাদমাধ্যমে স্বতন্ত্র যাচাইকৃত তথ্য মেলেনি। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, এই কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা চলমান রয়েছে। দুদকের মামলা ও মোবারক হোসেনের সম্পদের হিসাব দুদকের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩ জুলাই সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। মোবারক হোসেনের বিরুদ্ধে করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে ১ কোটি ১০ লাখ ৮৬ হাজার ৫৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য প্রদান করেন। এর বিপরীতে চাকরিকালীন আয় থেকে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে সঞ্চয় ও ঋণসহ তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ৬৯ লাখ ৩৯ হাজার ২০৮ টাকা। অর্থাৎ, তিনি বৈধ উৎসের চেয়ে অতিরিক্ত ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকার সম্পদের কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এই অভিযোগে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি রুজু করা হয়। স্ত্রীর নামে প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অন্যদিকে, মোবারক হোসেনের স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, তিনি ৬০ লাখ ৯০ হাজার ৫৬০ টাকার স্থাবর এবং ১ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৭০১ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট ১ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ২৬১ টাকার সম্পদের হিসাব দেন। যাচাই-বাছাই শেষে এর বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় মাত্র ৪১ লাখ ২ হাজার ১০৯ টাকা। ফলে তার নামে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এজাহারের ভাষ্যমতে, স্বামীর অসাধু উপায়ে অর্জিত অর্থ দিয়েই সাহানা পারভীন এসব সম্পদ গড়েছেন। এই মামলায় সাহানা পারভীনকে প্রধান এবং মোবারক হোসেনকে দ্বিতীয় আসামি করে দুদক আইনের ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। উচ্ছেদ আতঙ্ক ও নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ দুদকের মামলার পাশাপাশি মোবারক হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ অনুযায়ী, মহাখালী জোন-৪-এর অথরাইজড অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন মার্কেট কমিটি ও ভবন মালিকদের কাছে উচ্ছেদ নোটিশ পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করতেন। পরবর্তীতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে লোকদেখানো বা নামমাত্র উচ্ছেদ অভিযান চালিয়ে বিষয়টি রফাদফা করা হতো। এ ছাড়া, ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে বিপুল সংখ্যক ভবনের নকশা অনুমোদনের মাধ্যমে তিনি নিয়মিত উৎকোচ গ্রহণ করতেন বলেও অভিযোগ রয়েছে। নতুন অনুসন্ধান ও নামে-বেনামে বিপুল সম্পত্তি দুদক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩০ জুলাই মোবারক হোসেনের বিরুদ্ধে নতুন করে আরও একটি অনুসন্ধান নোটিশ জারি করা হয়। এই অভিযোগে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় তার নিজের ও বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস রয়েছে। পাশাপাশি গ্রামের বাড়িতেও বিপুল পরিমাণ জমি কেনার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নামে বিলাসবহুল গাড়ি ও ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থ গচ্ছিত থাকার বিষয়টিও অনুসন্ধানে উঠে এসেছে। সংশ্লিষ্টদের বক্তব্য অভিযোগের বিষয়ে রাজউকের এক কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ না হওয়া পর্যন্ত এসব অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে প্রকৌশলী মো. মোবারক হোসেনের বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

News নভেম্বর ২৫, ২০২৬ 0
মিরপুরে গণধর্ষের মামলায় ৫ দিনেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

মিরপুরে গণধর্ষের মামলায় ৫ দিনেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

কাগজে কৃষি আয়, বাস্তবে প্রমাণ নেই—দুদকের মামলায় লতিফ

কাগজে কৃষি আয়, বাস্তবে প্রমাণ নেই—দুদকের মামলায় লতিফ

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

স্কুলের সভাপতি ও বিএনপি নেতা অলি আহসানকে ঘিরে প্রশ্ন, ঐশী রহমানের কথিত কর্মকাণ্ডে ছত্রছায়ার অভিযোগ
স্কুলের সভাপতি ও বিএনপি নেতা অলি আহসানকে ঘিরে প্রশ্ন, ঐশী রহমানের কথিত কর্মকাণ্ডে ছত্রছায়ার অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক  রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব এবং সামাজিক বিচার-সালিশের আড়ালে কোনো বিতর্কিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কি না—এমন প্রশ্ন উঠেছে রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায়। মানিকনগর মডেল হাই স্কুলের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলি আহসানকে ঘিরে স্থানীয়দের একাংশের অভিযোগ, ঐশী রহমানকে কেন্দ্র করে উত্থাপিত বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, ঐশী রহমানের সঙ্গে অলি আহসানের ঘনিষ্ঠতা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন বিরোধ মীমাংা, সালিশ-বিচার এবং কথিত আর্থিক লেনদেনের ক্ষেত্রেও তাঁর উপস্থিতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগকারীদের দাবি, ঐশী রহমানের কথিত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ভিডিও সাক্ষ্য ও বক্তব্যে অলি আহসানের নাম বারবার উঠে এসেছে। কোথাও কোথাও তিনি বিরোধ মীমাংার সঙ্গে যুক্ত থাকতেন এবং অভিযোগ অনুযায়ী, এসব ঘটনায় আর্থিক সুবিধার অংশীদারিত্বের প্রশ্নও উঠেছে। ঐশী টেইলার্সে বসে সালিশ-বিচার, প্রশ্ন অলি আহসানের ভূমিকা নিয়ে মানিকনগরের খালপাড় রোডে অবস্থিত ‘ঐশী টেইলার্স’কে ঘিরেও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, দোকানটি শুধু পোশাক তৈরির প্রতিষ্ঠান হিসেবেই ব্যবহৃত হতো না; সেখানে বিভিন্ন ব্যক্তিকে ডেকে এনে কথিত সালিশ-বিচার ও বিরোধ মীমাংার আয়োজন করা হতো। এসব কার্যক্রমে অলি আহসানের উপস্থিতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীর একাংশ। স্থানীয়দের দাবি, অলি আহসান দীর্ঘ সময় ওই দোকানে অবস্থান করতেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে সেখানে বৈঠক করতেন। কোনো কোনো অভিযোগে বলা হচ্ছে, কথিত অনৈতিক ব্যবসা ও আর্থিক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট বিরোধের মীমাংা করতে তিনি সেখানে বসতেন। তবে এসব সালিশে তাঁর ভূমিকা কী ছিল, তিনি আদৌ কোনো আর্থিক সুবিধা নিতেন কি না, কিংবা অভিযোগগুলোর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা কতটুকু—তা যাচাই করা প্রয়োজন। একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত উপস্থিতি বা কোনো প্রতিষ্ঠানে যাতায়াত অপরাধের প্রমাণ নয়। কিন্তু তাঁর বিরুদ্ধে যদি বারবার একই ধরনের অভিযোগ উত্থাপিত হয়, তাহলে সেসব অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য ও নিরপেক্ষ তদন্ত প্রত্যাশিত। হানিট্র্যাপ, ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ—কতটা জানতেন অলি আহসান? ঐশী রহমানকে ঘিরে পূর্ব থেকেই হানিট্র্যাপ, আর্থিক প্রতারণা, ব্যক্তিগত ভিডিও ধারণ এবং ভিডিও ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উত্থাপিত হয়েছে। নতুন অভিযোগে বলা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাঁদের নির্দিষ্ট স্থানে ডেকে নেওয়া হতো। পরে তাঁদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে বড় অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করছেন। কয়েকজন নারীর বক্তব্য বা ভিডিও সাক্ষ্যে এসব কর্মকাণ্ডের বর্ণনা রয়েছে বলে দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে ডেকে আনা, কথিত খদ্দেরদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি সংগঠিত কাঠামো কাজ করত। এসব অভিযোগের মধ্যে অলি আহসানের নামও এসেছে বলে দাবি করা হচ্ছে। এমন অভিযোগ সত্য হলে তা গুরুতর অপরাধের বিষয়। তবে ভিডিও সাক্ষ্যের মূল রেকর্ড, সাক্ষীদের পরিচয় ও বক্তব্য, অর্থ আদায়ের প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই ছাড়া কাউকে এই কর্মকাণ্ডের অংশ হিসেবে চূড়ান্তভাবে অভিযুক্ত করা যায় না। অভিযোগের বিষয়ে অলি আহসানের বক্তব্যও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ অভিযোগকারীদের একাংশের দাবি, ঐশী রহমান ও অলি আহসানের রাজনৈতিক পরিচয় এবং স্থানীয় সাংগঠনিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও প্রভাব বিস্তার করা হতো। আরও কয়েকজন স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, কোনো ব্যক্তি যদি দলীয় পদ-পদবি ব্যবহার করে ব্যক্তিগত বিরোধ মীমাংা, অর্থ আদায় কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করেন, তাহলে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে? অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরং সংশ্লিষ্ট অন্যদের ভূমিকাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। স্কুলের সভাপতি পদ নিয়ে অভিভাবকদের উদ্বেগ মানিকনগর মডেল হাই স্কুলের সভাপতির দায়িত্বে থাকা অলি আহসানকে ঘিরে অভিভাবকদের একাংশের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তাঁদের প্রশ্ন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব যাঁর ওপর রয়েছে, তাঁকে ঘিরে যদি এমন গুরুতর অভিযোগ ওঠে, তাহলে স্কুলের প্রশাসনিক ও নৈতিক পরিবেশ নিয়ে অভিভাবকদের উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। অভিভাবকদের একাংশের দাবি, তাঁদের সন্তানরা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। ফলে স্কুল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে কোনো গুরুতর অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে যাচাই করা উচিত। অভিযোগের সত্যতা পাওয়া গেলে স্কুল পরিচালনা কমিটি, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। তবে স্কুলের সভাপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল বা প্রমাণিত অনিয়মের নথি পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত না করে তদন্ত ও বক্তব্য গ্রহণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। বিএনপির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন, সাংগঠনিক ব্যবস্থা দাবি স্থানীয় অভিযোগকারীদের মতে, অলি আহসান ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দলীয় নেতৃত্বের নজরে আনা উচিত। অভিযোগগুলো সত্য হলে তা শুধু ব্যক্তিগত বিতর্কে সীমাবদ্ধ থাকবে না; দলীয় ভাবমূর্তি, সাংগঠনিক শৃঙ্খলা ও জনআস্থার ওপরও প্রভাব ফেলতে পারে। এলাকাবাসীর একাংশ মনে করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, শৃঙ্খলা ও নৈতিকতার কথা বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন হলে সাংগঠনিক তদন্ত, কারণ দর্শানোর নোটিশ এবং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। প্রতিমন্ত্রী ও দলীয় নেতৃত্বের কাছে এলাকাবাসীর প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দলীয় নেতৃত্বের কাছে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে বলে জানা গেছে। তাঁদের প্রশ্ন, একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তির বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ উঠলে তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে কি না? অভিযোগকারীদের দাবি, ঐশী রহমানকে ঘিরে উত্থাপিত অভিযোগ এবং অলি আহসানের কথিত ভূমিকা পৃথকভাবে তদন্ত করা হোক। রাজনৈতিক পরিচয়, দলীয় পদ কিংবা সামাজিক প্রভাব যেন অভিযোগ তদন্তের পথে বাধা না হয়ে দাঁড়ায়। অলি আহসান ও ঐশী রহমানের বক্তব্য, অভিযোগগুলোর প্রমাণ, সংশ্লিষ্ট ভিডিও সাক্ষ্য, আর্থিক লেনদেন এবং স্কুল ও দলীয় কর্তৃপক্ষের অবস্থান যাচাই করা গেলে এ বিতর্কের প্রকৃত চিত্র সামনে আসবে। অভিযোগের সত্যতা যাচাই এখন জরুরি। মানিকনগরবাসীর প্রশ্ন—রাজনৈতিক পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট নেতৃত্ব কি নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, নাকি এসব অভিযোগও অমীমাংসিত থেকে যাবে?

News নভেম্বর ২৫, ২০২৬ 0
মানিকনগরে ঐশী রহমানকে ঘিরে ক্ষোভ, মহিলা দলের পদ থেকে বহিষ্কারের দাবিমানিকনগরে ঐশী রহমানকে ঘিরে ক্ষোভ, মহিলা দলের পদ থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর

মানিকনগরে ঐশী রহমানকে ঘিরে ক্ষোভ, মহিলা দলের পদ থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর

চট্টগ্রামের কালুরঘাটে জ্বলন্ত বাস এবং নিউমার্কেটে বিস্ফোরণের প্রতীকী চিত্র।

চট্টগ্রামে রোববার রাতে বাসে আগুন, নিউমার্কেটে বিস্ফোরণ

মোকামতলায় প্রতিবন্ধী নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

মোকামতলায় প্রতিবন্ধী নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

0 Comments